AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sea Vigil 2026: ২৬/১১ হামলার পর উপকূলীয় নিরাপত্তা নিয়ে বড় সিদ্ধান্ত, মহড়ায় কী হতে চলেছে?

Indian Navy's Coastal Defence Drill Across India: এই মহড়ার মূল উদ্দেশ্য কী? প্রথমত, উপকূলীয় নিরাপত্তা ব্যবস্থার সামগ্রিক প্রস্তুতি যাচাই। এছাড়া, সামুদ্রিক নিরাপত্তা সংস্থাগুলির মধ্যে সমন্বয় বাড়ানো। সম্ভাব্য হামলা মোকাবিলায় সক্ষমতা পরীক্ষা। গুরুত্বপূর্ণ উপকূলীয় সম্পদ ও পরিকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করা। নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা চিহ্নিত করে তা দূর করা। এবং দেশের সামগ্রিক সামুদ্রিক প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা।

Sea Vigil 2026: ২৬/১১ হামলার পর উপকূলীয় নিরাপত্তা নিয়ে বড় সিদ্ধান্ত, মহড়ায় কী হতে চলেছে?
ফাইল ফোটোImage Credit: TV9 Bharatvarsh
| Edited By: | Updated on: Nov 16, 2026 | 8:25 PM
Share

নয়াদিল্লি: ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইয়ে ভয়াবহ জঙ্গি হামলা। তার পর ভারতের উপকূলীয় নিরাপত্তা ব্যবস্থার একাধিক দুর্বলতা সামনে আসে। সমুদ্রপথে অনুপ্রবেশ করে জঙ্গিরা মুম্বইয়ে হামলা চালিয়েছিল। সেই ঘটনার পর দেশের উপকূলীয় নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজানোর প্রয়োজনীয়তা অনুভূব করে সরকার। সেই লক্ষ্যেই ২০১৯ সালে শুরু হয় ‘সি ভিজিল’ মহড়া। সোমবার সকালে গঙ্গাবক্ষে ভারতীয় নৌবাহিনীর তরফে এই মহড়ার আয়োজন করা হয়। যেখানে ব্যবহার করা হয়, নৌবাহিনীর স্পিডবোট এবং নজরদারি জাহাজ।

সি ভিজিল-২৬: গুরুত্বপূর্ণ তথ্য ও মহড়ার প্রস্তুতি-

১. মহড়া সম্পর্কে প্রাথমিক তথ্য-

  • আগামী ১৮ ও ১৯ নভেম্বর ভারতীয় নৌবাহিনীর উদ্যোগে অনুষ্ঠিত হবে পঞ্চম উপকূলীয় প্রতিরক্ষা মহড়া ‘সি ভিজিল-২৬’।
  • পশ্চিমবঙ্গ-সহ দেশজুড়ে এই মহড়া পরিচালিত হবে।
  • ২০১৯ সালে এই মহড়ার সূচনা হয়।
  • প্রতি দু’বছর অন্তর এই মহড়ার আয়োজন করা হয়।
  • ২০০৮ সালের ২৬/১১ মুম্বই হামলার পর দেশের উপকূলীয় নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার ভিত্তিতে এই মহড়ার পরিকল্পনা করা হয়।
  • ভারতের সামুদ্রিক প্রতিরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থার সামগ্রিক সক্ষমতা যাচাই করাই এই মহড়ার অন্যতম লক্ষ্য।
  • দেশের সমস্ত সামুদ্রিক নিরাপত্তা সংস্থার প্রস্তুতি খতিয়ে দেখা হবে।
  • নিরাপত্তা ব্যবস্থার শক্তি ও দুর্বলতার দিকগুলি চিহ্নিত করা হবে।

২. মহড়ার ভৌগোলিক বিস্তার ও অংশগ্রহণ-

  • ভারতের ১১ হাজার ৯৮ কিলোমিটার দীর্ঘ উপকূলরেখাজুড়ে চলবে এই মহড়া।
  • ২৪ লক্ষ বর্গকিলোমিটার বিস্তৃত ভারতের বিশেষ অর্থনৈতিক অঞ্চল মহড়ার আওতায় থাকবে।
  • দেশের সম্পূর্ণ উপকূলীয় নিরাপত্তা পরিকাঠামোকে একযোগে সক্রিয় করা হবে।
  • ছ’টি মন্ত্রক এই মহড়ায় অংশগ্রহণ করবে।
  • পাশাপাশি ২১টি পৃথক সংস্থা ও নিরাপত্তা এজেন্সি অংশ নেবে।
  • এবারের মহড়ায় বিপুল সংখ্যক জাহাজ ও বিমান মোতায়েনের পরিকল্পনা রয়েছে।
  • আগের তুলনায় এবারের মহড়ার পরিধি ও কার্যক্রম আরও বাড়ানো হয়েছে।

৩. নিরাপত্তার দায়িত্ব বণ্টন-

  • দেশের সামগ্রিক সামুদ্রিক নিরাপত্তার দায়িত্বে রয়েছে ভারতীয় নৌবাহিনী।
  • অফশোর ও উপকূলীয় নিরাপত্তাও নৌবাহিনীর দায়িত্বের অন্তর্ভুক্ত।
  • আঞ্চলিক জলসীমায় উপকূলীয় নিরাপত্তার দায়িত্ব পালন করে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী (ICG)।
  • সংশ্লিষ্ট এলাকায় উপকূলীয় প্রতিরক্ষার দায়িত্ব পালন করেন নৌবাহিনীর বিভিন্ন কমান্ডের প্রধানরা।
  • পশ্চিমবঙ্গে বিভিন্ন নিরাপত্তা সংস্থার মধ্যে সমন্বয় বজায় রাখছেন নৌবাহিনীর নেভাল অফিসার-ইন-চার্জ (NOIC)।

৪. মহড়ার আওতায় থাকা গুরুত্বপূর্ণ পরিকাঠামো-

  • সমুদ্রবন্দর (Ports)।
  • সমুদ্রের মধ্যে অবস্থিত তেল উত্তোলন কেন্দ্র।
  • সিঙ্গল পয়েন্ট মুরিং (SPM)।
  • উপকূলবর্তী জনবসতি।
  • অন্যান্য গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ উপকূলীয় সম্পদ।

৫. অংশগ্রহণকারী নিরাপত্তা সংস্থাগুলি-

  • ভারতীয় নৌবাহিনী।
  • ভারতীয় সেনাবাহিনী।
  • ভারতীয় বায়ুসেনা।
  • ভারতীয় উপকূলরক্ষী বাহিনী।
  • সীমান্তরক্ষী বাহিনী (BSF)।
  • মেরিন পুলিশ।
  • ন্যাশনাল সিকিউরিটি গার্ড (NSG)।
  • সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF)।
  • শুল্ক দফতর।
  • মৎস্য দফতর।
  • অন্যান্য অসামরিক প্রশাসনিক সংস্থা।

৬. তিনটি পর্যায়ে সম্পন্ন হবে মহড়া-

প্রথম পর্যায়: প্রস্তুতি পর্ব-

  • বিভিন্ন নিরাপত্তা সংস্থার সঙ্গে একাধিক সমন্বয় বৈঠক করেছে নৌবাহিনী।
  • প্রাথমিক পরিকল্পনা বৈঠক (Initial Planning Conference) অনুষ্ঠিত হয়েছে।
  • মূল পরিকল্পনা বৈঠক (Main Planning Conference) অনুষ্ঠিত হয়েছে।
  • সমস্ত প্রতিরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থাকে একইসঙ্গে সক্রিয় করাই এই পর্যায়ের লক্ষ্য।

দ্বিতীয় পর্যায়: উপকূলীয় নিরাপত্তা পরিকাঠামো পর্যালোচনা-

  • উপকূলীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা প্রস্তুতি মূল্যায়ন (CDSRE) পর্বে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলির নিরাপত্তা পরিকাঠামো খতিয়ে দেখা হচ্ছে।
  • অক্টোবর মাসের শেষ দিক থেকে এই পর্যালোচনার কাজ শুরু হয়েছে।
  • নৌবাহিনী, উপকূলরক্ষী বাহিনী, রাজ্য মেরিন পুলিশ, শুল্ক দফতর এবং মৎস্য দফতরের কর্মীরা এই মূল্যায়ন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকবেন।

তৃতীয় পর্যায়: মূল মহড়া বা বাস্তবায়ন পর্ব-

  • কলকাতার নেভাল স্টেশনে অবস্থিত জয়েন্ট কো-অর্ডিনেশন সেন্টার (JCC) থেকে এই পর্যায় পরিচালিত হবে।
  • একটি কাল্পনিক ‘রেড ফোর্স’ বা আক্রমণকারী বাহিনীর মাধ্যমে হামলার পরিস্থিতি তৈরি করা হবে।
  • চিহ্নিত ঝুঁকিপূর্ণ সম্পদ (Vulnerable Assets) এবং গুরুত্বপূর্ণ দুর্বল স্থানগুলিকে (Vulnerable Points) লক্ষ্য করে পরিকল্পিত ও সমন্বিত হামলার মহড়া চালানো হবে।
  • বিভিন্ন নিরাপত্তা সংস্থার মধ্যে সমন্বয় যাচাই করা হবে।
  • সম্ভাব্য হামলার ক্ষেত্রে দ্রুত প্রতিক্রিয়া জানানোর সক্ষমতা পরীক্ষা করা হবে।

৭. মহড়ার মূল উদ্দেশ্য-

  • উপকূলীয় নিরাপত্তা ব্যবস্থার সামগ্রিক প্রস্তুতি যাচাই।
  • সামুদ্রিক নিরাপত্তা সংস্থাগুলির মধ্যে সমন্বয় বাড়ানো।
  • সম্ভাব্য হামলা মোকাবিলায় সক্ষমতা পরীক্ষা।
  • গুরুত্বপূর্ণ উপকূলীয় সম্পদ ও পরিকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করা।
  • নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা চিহ্নিত করে তা দূর করা।
  • দেশের সামগ্রিক সামুদ্রিক প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা।

Follow Us