AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Supreme Court: কে দিল অনুমোদন? কোথায় নথি? ৪৮টা প্রশ্ন জমা পড়ল সুপ্রিম কোর্টে

Supreme Court on SIR: পোল বডি হিসেবে একযোগে কমিশন সিদ্ধান্ত নিয়েছিল? কখন এবং কোন পদ্ধতিতে সেগুলো নেওয়া হয়েছিল? কমিশনের নামে কে নির্দিষ্ট পদক্ষেপগুলোর অনুমোদন দিয়েছিলেন? কীভাবে 'ইসিনেট' (ECINET) তৈরি হয়েছে ও তা পরিচালনা করা হয়েছে? এমন সব প্রশ্ন রেখেছে বিরোধীরা।

Supreme Court: কে দিল অনুমোদন? কোথায় নথি? ৪৮টা প্রশ্ন জমা পড়ল সুপ্রিম কোর্টে
Image Credit: TV9 Bangla
| Updated on: Nov 16, 2026 | 11:17 PM
Share

নয়া দিল্লি: এসআইআর (SIR) প্রক্রিয়া ও সেই প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে একের পর এক প্রশ্ন তুলেছেন বিরোধীরা। সুপ্রিম কোর্টে মামলাও চলছে। এবার সরাসরি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে প্রশ্ন করতে চেয়ে সুপ্রিম কোর্টে জমা পড়ল আবেদন। মোট ৪৮টি প্রশ্নের তালিকাও জমা দেওয়া হয়েছে শীর্ষ আদালতে।

কেন প্রশ্ন করতে চায় বিরোধীরা?

এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে প্রশ্ন করার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে বিরোধী জোট তথা ইন্ডিয়া ব্লক (INDIA Bloc)। সোমবার এক আবেদনে বিরোধীদের অভিযোগ, এসআইআর সংক্রান্ত মামলায় কমিশন কেবলই বক্তব্য তুলে ধরেছে, কোনও তথ্য ও নথি পেশ করেনি।

আবেদনে যুক্তি দেওয়া হয়েছে যে, এসআইআর সম্পর্কে বিস্তারিত উত্তর পাওয়ার জন্য এই জিজ্ঞাসাবাদ প্রয়োজন। বিরোধীদের দাবি, যে সব তথ্য ও নথি চাওয়া হয়েছে, তা শুধুমাত্র নির্বাচন কমিশনের কাছেই রয়েছে। নির্বাচন কমিশনের দাবিগুলো যাচাই করা প্রয়োজন বলে দাবি ইন্ডিয়া ব্লকের।

৪৮টি প্রশ্ন জমা পড়ল সুপ্রিম কোর্টে

আবেদনকারীরা সুপ্রিম কোর্টে মোট ৪৮টি প্রশ্ন জমা পড়েছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশী এবং উপ-নির্বাচন কমিশনার ভানু প্রকাশ ইয়েতুরুসহ অন্যান্য আধিকারিকদের কাছে এই প্রশ্নগুলো রাখতে চান বিরোধীরা।

পোল বডি হিসেবে একযোগে কমিশন সিদ্ধান্ত নিয়েছিল? কখন এবং কোন পদ্ধতিতে সেগুলো নেওয়া হয়েছিল? কমিশনের নামে কে নির্দিষ্ট পদক্ষেপগুলোর অনুমোদন দিয়েছিলেন? কীভাবে ‘ইসিনেট’ (ECINET) তৈরি হয়েছে ও তা পরিচালনা করা হয়েছে? এমন সব প্রশ্ন রেখেছে বিরোধীরা।

আবেদনকারীরা প্রশ্ন রেখেছেন, প্রতিটি ক্ষেত্রে, কমিশনের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই ফাইলের নম্বর, সিদ্ধান্তের তারিখ, আছে নাকি ইলেকট্রনিক মাধ্যমের মাধ্যমে তা নেওয়া হয়েছিল? কোন তারিখে অনুমোদন দেওয়া হয়েছিল?

পশ্চিমবঙ্গ নিয়েও রয়েছে প্রশ্ন

যে সব বিষয়ে প্রশ্ন রয়েছে, সেগুলির মধ্যে উল্লেখযোগ্য- ভোটার তালিকার ডাটাবেসে হাত দেওয়ার অনুমতি, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি ও বাদ দেওয়ার অডিট ট্রেল, ফর্ম ৬- এর পরিবর্তন, পশ্চিমবঙ্গে জুডিশিয়াল অফিসারদের নির্দেশের বিরুদ্ধে দায়ের করা আপিল এবং সংশোধনের সময় বাদ পড়া ভোটারদের সংখ্যার বিস্তারিত তথ্য।

সুপ্রিম কোর্ট আগামী মঙ্গলবার আবেদনের শুনানির দিন ধার্য করেছে। এর আগে ২৭ অক্টোবরের শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ নির্বাচন কমিশনের পাল্টা হলফনামার জবাব দেওয়ার জন্য আবেদনকারীদের ১০ দিন সময় দিয়েছিল। ওই হলফনামায় নির্বাচন কমিশন দাবি করেছিল যে এসআইআর সংক্রান্ত তিনটি বড় সিদ্ধান্তই সর্বসম্মতিক্রমে নেওয়া হয়েছিল।

Follow Us