Swapan Dasgupta: ঘাটতি ৮ লক্ষ কোটি! বিধানসভায় বসবে বিশেষ অধিবেশন, ২৮টি ক্যাগ রিপোর্ট পেশ করে বড় দাবি অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর
Swapan Dasgupta Tabled CAG Report: বিধানসভায় দাঁড়িয়ে, স্বপন দাশগুপ্ত মনে করিয়ে দেন, ক্যাগ রিপোর্ট পেশ করা সরকারের দায়িত্ব। রাজ্যের অর্থমন্ত্রী বলেন, "আপনারা জানেন যে, সংবিধানে কন্ট্রোলার ও অডিটর জেনারেলের রিপোর্টের একটা সাংবিধানিক গুরুত্ব আছে। আর সব সরকারের দায়িত্ব এটাকে বিধানসভায় পেশ করা। কোনও জানা বা অজানা কারণে গত কয়েক বছর ধরে এই ক্যাগ রিপোর্টগুলি বিধানসভায় পেশ করা হয়নি। সেই ত্রুটি মাথায় রেখে আমরা গোটা ২৮টি সিএজির রিপোর্ট পেশ করব।"

কলকাতা: শনিবার বিধানসভা ক্যাগ রিপোর্ট (CAG Report) পেশ করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta)। একসঙ্গে ২৮টি ক্যাগ রিপোর্ট পেশ করা হয়েছে। অর্থমন্ত্রী জানান,আগামী দিনে ক্যাগ রিপোর্ট নিয়ে বিধানসভায় বিশেষ অধিবেশন করা হবে। সেখানেই এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। একইসঙ্গে, ক্যাগ রিপোর্ট পেশের সময় বিগত সরকারকেও আক্রমণ করতে ছাড়েননি রাজ্যের অর্থমন্ত্রী।
CAG রিপোর্ট নিয়ে কী বলেন স্বপন দাশগুপ্ত?
বিধানসভায় দাঁড়িয়ে, স্বপন দাশগুপ্ত মনে করিয়ে দেন, ক্যাগ রিপোর্ট পেশ করা সরকারের দায়িত্ব। রাজ্যের অর্থমন্ত্রী বলেন, “আপনারা জানেন যে, সংবিধানে কন্ট্রোলার ও অডিটর জেনারেলের রিপোর্টের একটা সাংবিধানিক গুরুত্ব আছে। আর সব সরকারের দায়িত্ব এটাকে বিধানসভায় পেশ করা। কোনও জানা বা অজানা কারণে গত কয়েক বছর ধরে এই ক্যাগ রিপোর্টগুলি বিধানসভায় পেশ করা হয়নি। সেই ত্রুটি মাথায় রেখে আমরা গোটা ২৮টি সিএজির রিপোর্ট পেশ করব। আপাতত নাম ও তালিকা তুলে ধরা হচ্ছে। আমরা আগামী দিনে সিএজি রিপোর্ট নিয়ে বিশেষ অধিবেশন করতে চাই। সরকারের যা ত্রুটি, তা পেশ করা সরকারের কর্তব্য।”
কোন কোন বিষয়ে রিপোর্ট ?
২০২১ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন অর্থবর্ষের রিপোর্ট পেশ করা হয়েছে। সরকারি রিপোর্ট অনুযায়ী তালিকায় কোন কোন বিষয় রয়েছে, দেখা নেওয়া যাক
- মার্চ, ২০২১-এ সমাপ্ত বছরের কমপ্লায়েন্স অডিট রিপোর্ট (প্রতিবেদন নং ২ অব ২০২২)
- মার্চ, ২০২১-এ সমাপ্ত বছরের মহাহিসাব নিয়ামক ও নিরীক্ষক (পারফরম্যান্স ও কমপ্লায়েন্স)-এর প্রতিবেদন (প্রতিবেদন নং ৩ অব ২০২২)
- ২০২০-২০২১ বছরের পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠানসমূহের উপর স্থানীয় হিসাব পরীক্ষকের প্রতিবেদন
- মার্চ, ২০২২-এ সমাপ্ত বছরের রাজ্য অর্থ নিরীক্ষা প্রতিবেদন (প্রতিবেদন নং ১ অব ২০২৩)
- মার্চ, ২০২২-এ সমাপ্ত বছরের ভারতের মহাহিসাব নিয়ামক ও নিরীক্ষক (কমপ্লায়েন্স)-এর প্রতিবেদন (প্রতিবেদন নং ২ অব ২০২৩)
- ৭৪তম সংবিধান সংশোধনী আইনের উপর স্বতন্ত্র পারফরম্যান্স অডিট প্রতিবেদন (প্রতিবেদন নং ৩ অব ২০২৩)
- মার্চ, ২০২২-এ সমাপ্ত বছরের ভারতের মহাহিসাব নিয়ামক ও নিরীক্ষক (পারফরম্যান্স ও কমপ্লায়েন্স)-এর প্রতিবেদন (প্রতিবেদন নং ১ অব ২০২৪)
- মার্চ, ২০২২-এ সমাপ্ত বছরের পশ্চিমবঙ্গে জনস্বাস্থ্য পরিকাঠামো এবং স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাপনা বিষয়ক পারফরম্যান্স অডিট প্রতিবেদন (প্রতিবেদন নং ৩ অব ২০২৪)
- মার্চ, ২০২২-এ সমাপ্ত সময়ে উপজাতি এলাকায় ভূমি ব্যবস্থাপনা এবং সমন্বিত শিশুবিকাশ পরিষেবার অধীন অঙ্গনওয়াড়ি পরিষেবা সম্পর্কিত ভারতের মহাহিসাব নিয়ামক ও নিরীক্ষক-এর প্রতিবেদন (প্রতিবেদন নং ১ অব ২০২৫)
- মার্চ, ২০২২-এ সমাপ্ত বছরের দুই খণ্ডে প্রকাশিত অর্থ হিসাব
- মার্চ, ২০২২-এ সমাপ্ত বছরের বরাদ্দ হিসাব
- মার্চ, ২০২৩-এ সমাপ্ত বছরের রাজ্য অর্থ নিরীক্ষা প্রতিবেদন (প্রতিবেদন নং ২ অব ২০২৪)
- মার্চ, ২০২৩-এ সমাপ্ত বছরের সরকারি উদ্যোগসমূহ-র উপর ভারতের মহাহিসাব নিয়ামক ও নিরীক্ষকের (কমপ্লায়েন্স অডিট) প্রতিবেদন (প্রতিবেদন নং ৪ অব ২০২৪)
- মার্চ, ২০২৩-এ সমাপ্ত সময়ে ভারতের মহাহিসাব নিয়ামক ও নিরীক্ষকের (কমপ্লায়েন্স অডিট-সিভিল) প্রতিবেদন (প্রতিবেদন নং ৪ অব ২০২৫)
- ৩১ মার্চ, ২০২৩-এ সমাপ্ত সময়ে ভারতের মহাহিসাব নিয়ামক ও নিরীক্ষকের (কমপ্লায়েন্স অডিট-সিভিল) প্রতিবেদন (প্রতিবেদন নং ৬ অব ২০২৫)
- মার্চ, ২০২৩-এ সমাপ্ত সময়ে ভারতের মহাহিসাব নিয়ামক ও নিরীক্ষকের (পারফরম্যান্স ও কমপ্লায়েন্স অডিট-সিভিল) প্রতিবেদন (প্রতিবেদন নং ৫ অব ২০২৫)
- মার্চ, ২০২৩-এ সমাপ্ত বছরের দুই খণ্ডে প্রকাশিত অর্থ হিসাব
- মার্চ, ২০২৩-এ সমাপ্ত বছরের বরাদ্দ হিসাব
- মার্চ, ২০২৪-এ সমাপ্ত বছরের রাজ্য অর্থ সংক্রান্ত ভারতের মহাহিসাব নিয়ামক ও নিরীক্ষকের প্রতিবেদন (প্রতিবেদন নং ২ অব ২০২৫)
- ৩১ মার্চ, ২০২৪-এ সমাপ্ত সময়ে ভারতের মহাহিসাব নিয়ামক ও নিরীক্ষকের (কমপ্লায়েন্স অডিট-সিভিল) প্রতিবেদন (প্রতিবেদন নং ১ অব ২০২৬)
- ৩১ মার্চ, ২০২৪-এ সমাপ্ত সময়ে ভারতের মহাহিসাব নিয়ামক ও নিরীক্ষকের (পারফরম্যান্স ও কমপ্লায়েন্স অডিট-সিভিল) প্রতিবেদন (প্রতিবেদন নং ৭ অব ২০২৫)
- পশ্চিমবঙ্গে সমগ্র শিক্ষা কর্মসূচির রূপায়ণ বিষয়ক (পারফরম্যান্স অডিট-সিভিল) প্রতিবেদন (প্রতিবেদন নং ৩ অব ২০২৬)
- মার্চ, ২০২৪-এ সমাপ্ত বছরের দুই খণ্ডে প্রকাশিত অর্থ হিসাব
- মার্চ, ২০২৪-এ সমাপ্ত বছরের বরাদ্দ হিসাব
- ২০২৪-২০২৫ বছরের রাজ্য অর্থ সংক্রান্ত ভারতের মহাহিসাব নিয়ামক ও নিরীক্ষকের প্রতিবেদন (প্রতিবেদন নং ২ অব ২০২৬)
- জলদূষণ নিয়ন্ত্রণে পশ্চিমবঙ্গ সরকারের গৃহীত ব্যবস্থাসমূহের কার্যকারিতা সম্পর্কিত (পারফরম্যান্স অডিট-সিভিল) প্রতিবেদন (প্রতিবেদন নং ৩ অব ২০২৫)
- মার্চ, ২০২৫-এ সমাপ্ত বছরের দুই খণ্ডে প্রকাশিত অর্থ হিসাব
- মার্চ, ২০২৫-এ সমাপ্ত বছরের বরাদ্দ হিসাব
অর্থাৎ ক্যাগ রিপোর্টের তালিকায় পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠান, শিক্ষা কর্মসূচি, জলদূষণ নিয়ন্ত্রণ-সংক্রান্ত বিষয় রয়েছে। বিধানসভায় তালিকা প্রকাশের পর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানান, রাজ্যে ঘাটতি রয়েছে আট লক্ষ কোটির বেশি। তিনি বলেন, “বড় একটা হোমওয়ার্ক দেওয়া হল সবাইকে। এই রিপোর্টগুলো দেখে হয়তো আপনারা বুঝতে পারবেন কেন আজ পশ্চিমবঙ্গে আমাদের ডেফিশিট আট লাখ কোটির বেশি।”
