AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhishek Banerjee-Sebaashray: রাতের পর রাত কাটিয়ে ২০-৩০ লক্ষ বিল, টাকাই দেয়নি ক্যামাক স্ট্রিট! ফের বড় অভিযোগ

Sebaashray Camp Diamond Harbours: শনিবারই সেবাশ্রয় দুর্নীতির অভিযোগ নিয়ে বিধানসভায় বিবৃতি দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেবাশ্রয় নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে বলে উল্লেখ করেছেন তিনি। মুখ্যমন্ত্রীর আশ্বাস, সেবাশ্রয়ে যাঁরা ক্ষতিগ্রস্থ হয়েছেন, তাঁদের কাউকে ছাড়া হবে না।

Abhishek Banerjee-Sebaashray: রাতের পর রাত কাটিয়ে ২০-৩০ লক্ষ বিল, টাকাই দেয়নি ক্যামাক স্ট্রিট! ফের বড় অভিযোগ
সেবাশ্রয় ঘিরে অভিযোগImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 25, 2026 | 1:50 PM
Share

বিষ্ণুপুর: বছর দুয়েক আগে ‘সেবাশ্রয়’ ক্যাম্প (Sebasraay Camp) চালু করে সাড়া ফেলে দিয়েছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কথা ছিল, প্রান্তিক মানুষের সাধ্যের মধ্যে চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া হবে। কিন্তু রাজ্যে পালাবদলের পর সেই সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ সামনে আসতে শুরু করেছে। ডায়মন্ড হারবারের (Diamond Harnour) সাংসদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে আগেও। চিকিৎসার মান নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। এবার, সেবাশ্রয় ঘিরেই উঠল অন্য অভিযোগ। অভিযোগ দায়ের হল বিষ্ণুপুর থানায়।

রিসর্ট ভাড়া নিয়েছিল ক্যামাক স্ট্রিটের অফিস

দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর বিধানসভায় সেবাশ্রয়ের আয়োজন করা হয়েছিল একসময়। সেইসময় ‘ইকো ক্রিক’ নামে একটি রিসর্ট ভাড়া নেওয়া হয়েছিল সেবাশ্রয়ের তরফ থেকে। বেশ বড় রিসর্ট, সামনে রয়েছে বিরাট পুল। সেবাশ্রয়ের কাজকর্ম দেখাশোনা করার জন্য ওই রিসর্টে কর্মীরা থাকবেন বলে জানানো হয়েছিল। অভিযোগকারী, রিসর্টের মালিক জানিয়েছেন, মূলত রিসর্টটি ভাড়া নিতে গিয়েছিলেন বিধায়ক তথা তৎকালীন মন্ত্রী দিলীপ মণ্ডল। থাকতেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের ক্যামাক স্ট্রিট অফিসের কর্মীরা। থাকতেন অভিষেকের পিএ সুমিত রায়।

২০-৩০ লক্ষের বিল!

বিষ্ণুপুর থানায় যে অভিযোগ দায়ের হয়েছে, সেখানে বকেয়া বিলের কথা উল্লেখ করেছেন রিসর্ট মালিক। তিনি জানান, প্রায় দেড়শ জনের মতো সেবাশ্রয় ক্যাম্পের লোকজন ফুডিং- লজিং নিয়ে ভাড়া নিয়েছিলেন। অভিযোগ, প্রায় ৩০ লক্ষ টাকা বকেয়া আছে। রিসর্টের মালিক বলেন, “টাকা চাইতে গেলে ইকো ক্রিক ক্লাবের প্রতিনিধিদের বলা হয়, ব্যবসা করতে গেলে এগুলো করতে হবে, কোনও টাকা পয়সা দেওয়া যাবে না।” তাঁর দাবি, সেইসময় ক্ষমতায় যেহেতু তৃণমূল কংগ্রেস ছিল, তাই ভয়ে কোনও অভিযোগ করতে পারেননি তাঁরা। এবার সরকার পরিবর্তন হওয়ায় সাহস করে বিষ্ণুপুর থানায় অভিযোগ জানিয়েছেন।

আজ, শনিবারই সেবাশ্রয় দুর্নীতির (Sebashray Scam) অভিযোগ নিয়ে বিধানসভায় বিবৃতি দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেবাশ্রয় নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে বলে উল্লেখ করেছেন তিনি। মুখ্যমন্ত্রীর আশ্বাস, সেবাশ্রয়ে যাঁরা ক্ষতিগ্রস্থ হয়েছেন, তাঁদের কাউকে ছাড়া হবে না।

Follow Us