AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC Rebel MP List: সামনে এল নথি, তৃণমূলের কে কে সই করেছেন দেখে নিন সেই তালিকা

TMC Crisis: গত সোমবার থেকে দফায় দফায় দিল্লিতে বৈঠক বসছে। তৃণমূলের একাধিক সাংসদের সঙ্গে বৈঠক করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কোনও কোনও সাংসদ সরাসরি বিষয়টি স্বীকার করলেও, অনেকেই মুখ বন্ধ রেখেছিলেন। কাউকে মুখ ঢেকে চলাফেরা করতেও দেখা যায়।

TMC Rebel MP List: সামনে এল নথি, তৃণমূলের কে কে সই করেছেন দেখে নিন সেই তালিকা
১৯ সাংসদের সই রয়েছে নথিতে
| Edited By: | Updated on: Jun 12, 2026 | 9:28 AM
Share

কলকাতা: আর কোনও জল্পনা নয়। এবার সামনে এসে গেল নামগুলি। সই সম্বলিত নথি প্রকাশ্যে। সেই কাগজের ছবি দেখলেই স্পষ্ট হয়ে যাবে, কোন কোন তৃণমূল সাংসদ সই করেছেন বিক্ষুব্ধ হিসেবে। কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে সেই চিঠি লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার ঘরে জমা পড়েছে বলে সূত্রের খবর।

গত সোমবার থেকে দফায় দফায় দিল্লিতে বৈঠক বসছে। তৃণমূলের একাধিক সাংসদের সঙ্গে বৈঠক করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কোনও কোনও সাংসদ সরাসরি বিষয়টি স্বীকার করলেও, অনেকেই মুখ বন্ধ রেখেছিলেন। কাউকে মুখ ঢেকে চলাফেরা করতেও দেখা যায়। আবার কেউ মুখে বলেছেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন, অথচ তাঁর সইও দেখা যাচ্ছে চিঠিতে। রয়েছে মোট ১৯ জনের চিঠি।

কে কে সই করেছেন চিঠিতে?

১. কাকলি ঘোষ দস্তিদার

২. শতাব্দী রায়

৩. বাপি হালদার

৪. ড. শর্মিলা সরকার

৫. প্রসূন বন্দ্যোপাধ্যায়

৬. জগদীশ বর্মা বসুনিয়া

৭. অসিত কুমার মাল

৮. অরূপ চক্রবর্তী

৯. রচনা বন্দ্যোপাধ্যায়

১০. সায়নী ঘোষ

১১. খলিলুর রহমান

১২. আবু তাহের খান

১৩. ইউসুফ পাঠান

১৪. মিতালি বাগ

১৫. মালা রায়

১৬. কালীপদ সোরেন

১৭ . দীপক অধিকারী (দেব)

১৮. জুন মালিয়া

১৯. পার্থ ভৌমিক

Large Image Tmc Rebel Sign

চিঠির তারিখ নিয়ে জটিলতা

গত সোমবার তবে প্রশ্ন উঠেছে চিঠির দিনক্ষণ নিয়ে। গত সোমবার, ৮ জুন এই চিঠি জমা পড়ার কথা জানান বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তবে চিঠিতে দেখা যাচ্ছে, ১৮ জুন তারিখের উল্লেখ রয়েছে। উল্লেখ্য, ১৮ জুন পর্যন্ত লোকসভার দলনেতা ছিলেন কাকলি ঘোষ দস্তিদার। ১৯ জুন তাঁকে সরিয়ে দলনেতা করা হয় কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়কে। এ ক্ষেত্রে মমতা-পন্থী সাংসদদের তরফে সাংসদদের এই সই নিয়ে অভিযোগ দায়ের করা হতে পারে বলে সূত্রের খবর।

সংবাদ সংস্থা সূত্রের খবর, ১৯ জন সংসদের স্বাক্ষর সম্বলিত চিঠি গত ১৮মে স্পিকার অফিসে জমা দিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। সেখানে তিনি দাবি করেছিলেন, অফিশিয়ালি তিনিই চিফ হুইপ। অর্থাৎ কল্যাণকে চিফ হুইপ করার আগেই কাকলি চিফ হুইপ হিসেবে ওই চিঠি জমা দিয়েছেন। অন্যদিকে, তৃণমূল সূত্রের দাবি, তৃণমূলের তরফে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে চিফ হুইপ করার সিদ্ধান্তের কথা জানিয়ে যে চিঠি দেওয়া হয়, তা স্পিকারের কাছে জমা পড়ে ২০মে। সেই চিঠি গৃহীত হয় ২৯ মে।

Follow Us