AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Marriage in dream Sawan 2026: শ্রাবণ মাসে বিয়ের স্বপ্ন দেখা কি শুভ? জানুন আসল মানে!

Dreaming of your own marriage in Sawan: শ্রাবণ মাসে অনেকেই স্বপ্নে নিজেকে বিয়ের পিঁড়িতে বসে থাকতে দেখেন। তবে স্বপ্ন শাস্ত্র বলছে, এই সময়ে নিজের বিয়ে দেখার অর্থ সাধারণ নয়। এই একটি স্বপ্নের পেছনেই লুকিয়ে রয়েছে আপনার জীবন বদলে যাওয়ার বার্তা। তবে এই সংকেত কি আপনার জন্য ভালো, নাকি বিপদ সংকেত?

Marriage in dream Sawan 2026: শ্রাবণ মাসে বিয়ের স্বপ্ন দেখা কি শুভ? জানুন আসল মানে!
ভালো না খারাপ?Image Credit: Getty Images
| Updated on: Jul 28, 2026 | 4:09 PM
Share

স্বপ্নে নিজের বিয়ে (Dreaming of your own marriage) দেখতে পাওয়াটা অনেকের কাছেই বেশ আশ্চর্যের। বিশেষ করে এই শ্রাবণ মাসে যদি কেউ ঘুম ভেঙে মনে করেন যে তিনি স্বপ্নে নিজেকে কনের সাজে বা বরের বেশে দেখেছেন, তবে মন চঞ্চল হওয়া স্বাভাবিক। শ্রাবণ মাস হল ভক্তি, বিশ্বাস আর মহাদেবের আরাধনার সময়। এই পবিত্র মাসে স্বপ্নে নিজের বিয়ে দেখার পেছনে কী এমন কারণ লুকিয়ে থাকতে পারে? সাধারণ দিনে এমন স্বপ্ন দেখার অর্থ যা-ই হোক না কেন, স্বপন শাস্ত্র বলছে শ্রাবণ মাসে এর তাৎপর্য কিন্তু একেবারেই আলাদা!

প্রাচীন শাস্ত্রে শ্রাবণ মাসকে দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতীর পুনর্মিলনের সময় বলে মনে করা হয়। তাই এই সময়ে বিয়ের স্বপ্ন দেখাকে সাধারণ কোনও বিষয় হিসেবে দেখা হয় না। এর সঙ্গে জড়িয়ে রয়েছে আপনার ভবিষ্যৎ জীবনের নানা বার্তা।

যাঁদের বিয়ে হয়নি, তাঁদের জন্য বড় ইঙ্গিত

আপনি যদি এখনও অবিবাহিত হন এবং বিয়ের জন্য পাত্র বা পাত্রী খুঁজছেন, তবে শ্রাবণে নিজের বিয়ের স্বপ্ন দেখা দারুণ একটি খবর! এর অর্থ হল, খুব তাড়াতাড়ি আপনার জীবনে বিয়ের যোগ আসতে চলেছে। মনের মতো জীবনসঙ্গী পাওয়ার যে অপেক্ষা আপনি করছিলেন, সেই অপেক্ষার দিন এবার শেষ হতে চলেছে। শাস্ত্রমতে, এটিকে ভগবান শিব এবং মা গৌরীর আশীর্বাদ হিসেবেই ধরা হয়।

কেরিয়ার ও কর্মজীবনে নতুন শুভ সূচনা

স্বপ্নে নিজেকে একদম নতুন জামাকাপড়ে বরের বা কনের সাজে দেখা মানে শুধু যে বিয়ে হতে চলেছে তা নয়। এটি জীবনে বড় কোনও ভালো পরিবর্তনের সংকেতও দেয়। চাকরিতে প্রমোশন, নতুন কোনও কাজের সুযোগ আসা বা আটকে থাকা ব্যবসা হঠাৎ চলতে শুরু করার পেছনেও এমন স্বপ্নের যোগ থাকতে পারে। এমনকি স্বপ্নে আগুনের চারপাশে ঘুরে সাতপাক নিতে দেখার অর্থ হল, দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনও জরুরি কাজ খুব শীঘ্রই সফলভাবে শেষ হতে চলেছে।

বিবাহিতদের জন্য কেন কিছুটা সতর্ক থাকার কথা বলা হয়?

যাঁদের ইতিপূর্বে বিয়ে হয়ে গিয়েছে, তাঁরা যদি আবার স্বপ্নে নিজেকে বিয়ের পিঁড়িতে দেখতে পান, তবে কিন্তু একটু বুঝে চলতে হবে। এই সময়ে বিবাহিতদের এমন স্বপ্ন দেখার মানে হল, দাম্পত্য জীবনে সামান্য মনকষাকষি বা ছোটখাটো অশান্তি দেখা দিতে পারে। আপনার সঙ্গীর শরীর খারাপ হওয়া বা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির আশঙ্কা তৈরি হতে পারে। তাই এই সময়ে নিজের জীবনসঙ্গীর বিশেষ খেয়াল রাখা দরকার।

মন খারাপ বা ভয় লাগলে কী করবেন?

ঘুম থেকে ওঠার পর যদি মনটা একটু অস্থির লাগে বা কোনও ভয়ের কথা মাথায় আসে, তবে একদম ঘাবড়াবেন না। শাস্ত্র মতে, খুব সহজ কিছু নিয়ম মেনে চললেই এই নেতিবাচক ভাব কেটে যায়। সোমবার বা রোজ সকালে শিবলিঙ্গে তামার পাত্রে করে সামান্য জল বা কাঁচা দুধ ঢালুন। প্রতিদিন শিবের নাম জপ করতে পারেন। সেই সঙ্গে সাধ্যমতো চাল, চিনি বা সাদা রঙের কোনও পোশাক কাউকে দান করলে মন শান্ত থাকে এবং সব রকম অমঙ্গল কেটে যায়।

Follow Us