AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SSKM Viral Prescription: ‘স্ত্রীর কামড়ে’র প্রেসক্রিপশন নিয়ে হুলস্থুল SSKM-এ, ভবানীপুর থানায় অভিযোগ দায়ের

Prescription: প্রেসক্রিপশনে রোগের জায়গায় লেখা, Wife Bite, Last Night। অর্থার গতরাতে স্ত্রী কামড় দিয়েছে। আর চিকিৎসকের অ্যাডভাইস বা পরামর্শের জায়গায় লেখা, Keep Distance From Wife অর্থাৎ স্ত্রীর সঙ্গে দূরত্ব বজায় রাখুন।

SSKM Viral Prescription: 'স্ত্রীর কামড়ে'র প্রেসক্রিপশন নিয়ে হুলস্থুল SSKM-এ, ভবানীপুর থানায় অভিযোগ দায়ের
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 26, 2026 | 12:10 AM
Share

কলকাতা: প্রেসক্রিপশন ভাইরাল হতেই হইচই পড়ে গেল শহরের সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় একটি প্রেসক্রিপশন। যাতে রোগ ও ডাক্তারের পরামর্শের জায়গাটি রীতিমতো ভাইরাল। কিন্তু সেই প্রেসক্রিপশন কে লিখল? কোথা থেকে এল? তা জানতে তৎপর এসএসকেএম কর্তৃপক্ষও।

প্রেসক্রিপশনে রোগের জায়গায় লেখা, Wife Bite, Last Night। অর্থার গতরাতে স্ত্রী কামড় দিয়েছে। আর চিকিৎসকের অ্যাডভাইস বা পরামর্শের জায়গায় লেখা, Keep Distance From Wife অর্থাৎ স্ত্রীর সঙ্গে দূরত্ব বজায় রাখুন। এরপর কয়েকটি ওষুধের নামও লেখা রয়েছে প্রেসক্রিপশনে।

প্রেসক্রিপশনের তারিখ ও তথ্য বলে দিচ্ছে, এসএসকেএমের গত শুক্রবারের ওপিডি টিকিটে লেখা হয়েছে ওই প্রেসক্রিপশন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেটি।

সূত্রের খবর, প্রেসক্রিপশনের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই এসএসকেএম কর্তৃপক্ষের কাছে ছুটে যান কয়েকজন চিকিৎসক। কোথা থেকে ওই প্রেসক্রিপশন এল, তা জানতে চান তাঁরা। সংশ্লিষ্ট দিনের ওপিডির ‘এন্ট্রি’ খুঁজে ওই রকম কোনও প্রেসক্রিপশন পাওয়া যায়নি।

কোথা থেকে প্রেসক্রিপশন এল, সেই তদন্তের দাবি জানিয়ে ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সাইবার ক্রাইম যাতে এই বিষয়ে যাতে তদন্ত হয়, সেই দাবি জানিয়েছে এসএসকেএম। কে ওই প্রেসক্রিপশন লিখল, তা এখনও স্পষ্ট নয়।

Follow Us