AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ritabrata Banerjee: ‘মায়ের সামনে কাঁদি না, পুজো করি’, কল্যাণের পাড়ায় চণ্ডীপাঠ করে খোঁচা ঋতব্রতর

Ritabrata Banerjee Mocks Kalyan Banerjee: শ্রীরামপুরে আরএমএস মাঠের দুর্গাপুজোয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের চণ্ডীপাঠ এবং মায়ের সামনে কান্নাকাটি করার দৃশ্য প্রতিবছর দেখা যেত। বাঁকুড়ার নিজের বাড়িতে কালীপুজোতেও কল্যাণকে কাঁদতে দেখা যায়। তবে এবারে শ্রীরামপুরের সেই দুর্গাপুজো বিজেপির হাতে চলে যাওয়ায় কল্যাণের চণ্ডীপাঠ দেখা যায়নি।

Ritabrata Banerjee: 'মায়ের সামনে কাঁদি না, পুজো করি', কল্যাণের পাড়ায় চণ্ডীপাঠ করে খোঁচা ঋতব্রতর
চণ্ডীপাঠ করছেন বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। পাশে কামারহাটির বিধায়ক মদন মিত্রImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 17, 2026 | 11:23 PM
Share

হুগলি: প্রত্যেক বছর দুর্গাপুজোয় মায়ের সামনে কাঁদতে দেখা যায় শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। এই নিয়ে এবার খোঁচা দিলেন বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কল্যাণের একদম পাড়ায় এসে জগদ্ধাত্রী পুজোয় চণ্ডীপাঠ করার পর কল্যাণকে খোঁচা দেন বিধানসভার বিরোধী দলনেতা। বললেন, “আমি মায়ের সামনে কাঁদি না। পুজো করি।” 

এদিন গণতান্ত্রিক তৃণমূলের হুগলি জেলা সভাপতি সন্তোষ সিংয়ের জগদ্ধাত্রী পুজোয় এসেছিলেন ঋতব্রত। তাঁর সঙ্গে মদন মিত্র-সহ গণতান্ত্রিক তৃণমূলের একাধিক নেতা ছিলেন। সেখানেই চণ্ডীপাঠ করেন বিধানসভার বিরোধী দলনেতা। সন্তোষ ছিলেন কল্যাণের ছায়াসঙ্গী। বিধানসভা নির্বাচনে তৃণমূল হারতেই সেই সন্তোষ ঋত শিবিরে নাম লেখান। সন্তোসের ফ্ল্যাট আর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ফ্ল্যাট একই পাড়ায়। সেই পাড়াতে এসে এদিন সন্ধেয় চণ্ডীপাঠ করেন ঋতব্রত। ঋতব্রত, মদন মিত্ররা এদিন কোন্নগরে স্নেহাশিস চক্রবর্তীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোয় উপস্থিত হন। সেখান থেকে চুঁচুড়ায় তপন দাশগুপ্তর পুজোতেও গিয়েছিলেন। শেষে সন্তোষ সিংয়ের পুজোয় উপস্থিত হয়ে চণ্ডীপাঠ করেন ঋতব্রত।

শ্রীরামপুরে আরএমএস মাঠের দুর্গাপুজোয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের চণ্ডীপাঠ এবং মায়ের সামনে কান্নাকাটি করার দৃশ্য প্রতিবছর দেখা যেত। বাঁকুড়ার নিজের বাড়িতে কালীপুজোতেও কল্যাণকে কাঁদতে দেখা যায়। তবে এবারে শ্রীরামপুরের সেই দুর্গাপুজো বিজেপির হাতে চলে যাওয়ায় কল্যাণের চণ্ডীপাঠ দেখা যায়নি।

এদিন চণ্ডীপাঠের পর কল্যাণকে খোঁচা দিয়ে ঋতব্রত বলেন, “আমি মায়ের সামনে কাঁদি না। পুজো করি। সকালে সূর্য প্রণাম করি। গায়ত্রী মন্ত্র পাঠ করি।” এরপরই তিনি বলেন, “কেউ মায়ের সামনে কাঁদতেই পারেন। কিন্তু, আমার প্রশ্ন হচ্ছে, উনি যখন কাঁদেন, মিডিয়া সেখানে থাকে। মিডিয়া কি জানে, কখন উনি কাঁদবেন? আসলে এটা ওঁর ক্যালেন্ডার প্রোগ্রাম। পুরনো নাটক লোকে জেনে গিয়েছে।”

অন্যদিকে, ঋতব্রতর চণ্ডীপাঠের প্রশংসা করে কামারহাটির বিধায়ক মদন মিত্র বলেন, “তৃণমূল বন্দ্যোপাধ্যায়ের একপক্ষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও যেমন চণ্ডীপাঠ করেন। তেমনই সারা বাংলার মানুষ জানুক, বাংলার অগ্রগতির জন্য যে লড়াই শুরু হয়েছে, তাতে উল্টোদিকে যিনি নেতৃত্ব দিচ্ছেন, সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও মায়ের সাধক। এবং তাঁরও কণ্ঠে চণ্ডীপাঠের প্রত্যেকটি স্তোত্র স্পষ্ট উচ্চারিত হয়েছে। মাকে তিনি ডাকলেন।”

Follow Us