২০১৬ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। মূলত হুগলি জেলার বিভিন্ন প্রান্তের খবর করে থাকি। মূল ধারার খবরের পাশাপাশি একটু অন্য ধরনের ভালো খবর করতে পছন্দ করি। অবসর সময়ে গান শুনতে, গল্প করতে এবং বন্ধু ও পরিবারের সঙ্গে সময় কাটাতে পছন্দ করি।
BJP MLA on Annapurna Yojana: ‘পাশের বাড়ি বৌদি ৩০০০ পাচ্ছে, আর একজন পাচ্ছে না’, অন্নপূর্ণা যোজনা বন্ধেরও দাবি এসেছিল বলে জানালেন BJP বিধায়ক
BJP MLA: তিনি আরও বলেন, "বিজেপির মহিলারা পায়নি এটা সত্যি কথা। আমরা ক্ষমতায় এসেছি। সরকারে এসেছি। কিন্তু পঞ্চায়েত পুরসভা যারা চালাচ্ছে তারা তো আগের সরকার দ্বারা নিযুক্ত। আমাদের সরকার দ্বারা নিযুক্ত একজন ব্যক্তিও এখন কাজের মধ্যে নেই।"
- TV9 Bangla
- Updated on: Oct 5, 2026
- 10:45 am
Lovers’ Death: সম্পর্কের টানাপোড়েন, ২৪ ঘণ্টার মধ্যে চরম সিদ্ধান্ত প্রেমিক-প্রেমিকার
Konagarh Lovers’ Double Death: বিষয়টি জানাজানি হতেই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি চরমে ওঠে। গত দু'মাস ধরে বাপের বাড়িতেই থাকছিলেন সঙ্গীতা। কিন্তু বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে সেখানেও টানা পোড়েন চলছিল। গত বুধবার সন্দীপের সঙ্গে বেরিয়ে ভোর ৪টেয় বাপের বাড়িতে ফেরেন সঙ্গীতা, যা নিয়ে দুই পরিবারের মধ্যে গোলমাল চরম আকার নেয়।
- TV9 Bangla
- Updated on: Oct 4, 2026
- 5:25 pm
Govt Hospital Negligence: স্যালাইন দিয়ে রক্ত উঠে আসছে, হুঁশ নেই কারোর! রোগী বলতেই নার্স বললেন, ‘চুপচাপ গিয়ে শুয়ে পড়ুন’
Uttarpara State General Hospital: রোগী নিজেই স্যালাইন বোতল হাতে করে নার্সদের কাছে নিয়ে যান। সেখানেও তাঁকে বলা হয়, "গিয়ে শুয়ে পড়ুন, লোক গিয়ে পাল্টে দেবে"। তারপরেও স্যালাইন পাল্টাতে কেটে যায় বেশ কিছুটা সময়। হাতে যন্ত্রণা নিয়েই রোগীকে শুয়ে থাকতে হল দীর্ঘক্ষণ।
- TV9 Bangla
- Updated on: Oct 3, 2026
- 4:06 pm
Kaustav Bagchi Attacks Kalyan Banerjee: ‘পচা ডিম কি কম পড়েছে? ও যেন বাড়ি থেকে বেরতে না পারে…’ কল্যাণকে বেনজির আক্রমণ কৌস্তভ বাগচীর
BJP MLA Kaustav Bagchi: এরপর কথায় কথায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে 'মদ্যপ' বলে আক্রমণ করেন। বলেন, "ওই সাংসদ যেখানে যেখানে যাবে, তার জন্য যে দাওয়াই প্রয়োজন, সেটা যুব মোর্চার ভাই-রা করবে। শ্রীরামপুরে ঢোকে কোন সাহসে? ও যেন বাড়ি থেকে বেরোতে না পারে।"
- TV9 Bangla
- Updated on: Oct 2, 2026
- 6:01 pm
Hindmotor in West Bengal: হিন্দমোটরে আবার জ্বলবে আলো! মিলল বড় ইঙ্গিত, আশায় বুক বাঁধছে উত্তরপাড়া
Hindmotor New Project: ধুঁকতে ধুঁকতে ২০১৪ সালে হিন্দুস্তান মোটরস কারখানার ঝাঁপ বন্ধ হয়ে যায়। যে কারখানাকে কেন্দ্র করে এলাকার অর্থনৈতিক অবস্থা বদলে গিয়েছিল, সেই কারখানা বন্ধ হওয়ায় শ্রমিকদের কাজ হারানোর পাশাপাশি এলাকার ব্যবসা বাণিজ্যেও প্রভাব পড়ে। কালো অন্ধকার নেমে আসে গোটা এলাকায়।
- TV9 Bangla
- Updated on: Sep 27, 2026
- 3:18 pm
Hooghly BJP Chaos: আচমকা এসে বিজেপি কর্মীদের ফেলে পেটালেন বিজেপি কর্মীরা
একে অপরকে মারধর অনেক সময় খুনের অভিযোগ পর্যন্ত উঠে আসত। আর এবার ক্ষমতার বদলাতে দেখা গেল প্রায় একই ছবি। কোন্নগরে বিজেপির হাতে আক্রান্ত বিজেপি। অভিযোগ, বিধায়ক ঘনিষ্ঠ মণ্ডল সভাপতি আকাশ রায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ অপর বিজেপি কর্মীকে।
- TV9 Bangla
- Updated on: Sep 27, 2026
- 1:58 pm
Hooghly Ex-TMC Councillor: ‘এটা বাজে হচ্ছে, এরকমভাবে হবে না’, প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বাড়িতে গিয়ে কেন বলল পুলিশ?
Police ask Ex-TMC Councillor to surrender: এর আগেও পুলিশ প্রাক্তন কাউন্সিলর উত্তম রায়ের বাড়িতে গিয়েছিল। তবে তাঁকে সেইসময়ও পায়নি। এরপর আবার গতকাল পৌঁছে যায়। এমনভাবে বারবার যে তারা বাড়িতে আসবে না, এটা স্পষ্ট করে দেয় পুলিশ। সেই জন্য উত্তমকে থানায় যোগাযোগ করতে বলেন।
- TV9 Bangla
- Updated on: Sep 23, 2026
- 4:03 pm
Fixed deposit fraud: লক্ষ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিটের নথি-রসিদ সব রয়েছে, ব্যাঙ্কে গিয়ে মাথায় হাত গ্রাহকদের
Customers Allege Fixed Deposit Fraud: অভিযোগ সামনে আসার পর মঙ্গলবার ব্যান্ডেল মোড়ের কাছে সংশ্লিষ্ট ব্যাঙ্কের সামনে জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করেন একাধিক গ্রাহক। তাঁদের দাবি, প্রথমে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছিল। পরে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়।
- TV9 Bangla
- Updated on: Sep 22, 2026
- 9:58 pm
Chinsurah: ‘এইসব ছাউনি সরিয়ে ফেলবেন’, আজকের মধ্যেই তুলে দিতে হবে ফুটপাথের দোকান, জানিয়ে দিয়ে গেল PWD
দোকানদাররা জানান, আগে থেকে কোনও নোটিস দেওয়া হয়নি। গতকাল হঠাৎ এসে পুলিশ আর পূর্ত দফতরের আধিকারিকরা দোকান তুলে দিতে বলেন। তাঁদের কোনও সময় দেওয়া হচ্ছে না। এত জিনিস একদিনে কি ভাবে সরাবো। তারা আরও বলেন, পুজোর আগে এই ভাবে উচ্ছেদ এখন মৃত্যু ছাড়া উপায় নেই। পরিবার নিয়ে পথে বসতে হবে।
- TV9 Bangla
- Updated on: Sep 17, 2026
- 8:08 am
Allegation against gateman: গেটম্যান ‘ঘুমিয়ে’, রেল গেট খোলা দেখে হর্ন ট্রেন চালকের, বিস্ফোরক অভিযোগ হুগলিতে
Train Approaches Open Level Crossing: গেট খোলা থাকলে অনেকেই রেলগেট পার হন। স্থানীয় বাসিন্দারা বলেন, এক্ষেত্রে বড় দুর্ঘটনা ঘটতে পারত। গেট খোলা দেখে চালক ট্রেন দাঁড় করিয়ে দেওয়ায় বিপদ হয়নি। গেট বন্ধ হওয়ার পর ট্রেন বেরিয়ে যায়। এরপর গেটম্যানের কাছে এই নিয়ে স্থানীয় বাসিন্দারা জানতে চান। তখন তিনি ঘুমিয়ে পড়ার অভিযোগ অস্বীকার করেন।
- TV9 Bangla
- Updated on: Sep 16, 2026
- 1:21 pm
Hooghly: গ্যারাজের ভিতরে বস্তা-বস্তা গাঁজা, গ্রেফতার বাবু
পুলিস সূত্রে জানা গেছে, পোলবা থানা এলাকার সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের পাঁচরখি গ্রামে একটি গ্যারাজে গাঁজা মজুত করা রয়েছে। সেই খবর পায় পুলিশ। গাড়ি করে রাতের অন্ধকারে সেই গাঁজা পাচার হবে। গোপন সূত্রে তা জানতে পেয়ে পোলবা থানার ওসি শুভ ঘোষের নেতৃত্বে হানা দেয় পুলিশের একটি দল।
- TV9 Bangla
- Updated on: Sep 12, 2026
- 11:53 pm
Hooghly: পুজোয় খারাপ খাবার দেখলেই অভিযোগ করুন এই নম্বরে
West bengal: হুগলি জেলা শাসক খুরশিদ আলি কাদরি আজ বলেন, "জেলায় ২৭০ টি জায়গায় অভিযান চালানো হয়েছে।তার মধ্যে ২৫১ টি জায়গায় বিধি না মানার অভিযোগ পাওয়া গিয়েছে। যা ৯২.৯৬ শতাংশ। ১৯ টি ইউনিটের ব্যবসা বন্ধ করা হয়েছে। ২৮ টির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। ৩ জনের লাইসেন্স সাসপেন্ড করা হয়েছে। ১৩ লক্ষ ৮২ হাজার টাকার খাদ্য সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। ১,১৩,৪৩৮ টাকার খাবার নষ্ট করা হয়েছে।"
- TV9 Bangla
- Updated on: Sep 12, 2026
- 6:04 pm