AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hooghly: যুদ্ধের ফলে ভাতে মারা যাচ্ছে অটো চালকরাও

Hooghly: চুঁচুড়া থেকে ত্রিবেণী যেতে গেলে একমাত্র ভরসা অটো। দীর্ঘ প্রায় ১৩ কিমি এই রাস্তায় টোটো চললেও এতটা দূরত্বে চলে না। ফলে যাত্রীদের ভরসা শুধু অটো। কিন্তু অটোর সংখ্যা কমে যাওয়াতে সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের। দীর্ঘক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে। ফলে রাস্তায় বেরোলে হাতে সময় নিয়ে বেরোতে হচ্ছে। তার সঙ্গে ট্যাঁকের কড়িও খসাতে হচ্ছে কিছুটা বেশি। কারণ গ্যাস আগে অটো চালকদের কিনতে হত ৮০টাকা প্রতি লিটার।

Hooghly: যুদ্ধের ফলে ভাতে মারা যাচ্ছে অটো চালকরাও
সমস্যায় অটোচালকরাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 10, 2026 | 4:00 PM
Share

হুগলি: বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার সরবরাহ বন্ধ হয়েছে,যার ফলে সমস্যায় পড়েছে চুঁচুড়ার অটো রুটের চালকরা। মধ্য প্রাচ্যে যুদ্ধ আর তার জেরে ভারতবর্ষে গ্যাসে সঙ্কট দেখা দিয়েছে। গৃহস্থালি ও বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ার পাশাপাশি গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে ২৫ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। চুঁচুড়া ত্রিবেণী রুটে আগে প্রায় ৯৩টি অটো চলতেন। তবে গ্যাসের দাম বৃদ্ধির পর থেকে সেই রুটে এখন অটো সংখ্যা প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। রুটে চালাতে হিমশিম খেতে হচ্ছে অটোচালকদের।

চুঁচুড়া থেকে ত্রিবেণী যেতে গেলে একমাত্র ভরসা অটো। দীর্ঘ প্রায় ১৩ কিমি এই রাস্তায় টোটো চললেও এতটা দূরত্বে চলে না। ফলে যাত্রীদের ভরসা শুধু অটো। কিন্তু অটোর সংখ্যা কমে যাওয়াতে সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের। দীর্ঘক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে। ফলে রাস্তায় বেরোলে হাতে সময় নিয়ে বেরোতে হচ্ছে। তার সঙ্গে ট্যাঁকের কড়িও খসাতে হচ্ছে কিছুটা বেশি। কারণ গ্যাস আগে অটো চালকদের কিনতে হত ৮০টাকা প্রতি লিটার।

সেই গ্যাস যুদ্ধ পরিস্থিতি তৈরি হতেই এক লাফে বেড়েছে ১২০ থেকে ১৩০ টাকা প্রতি লিটার। ফলে অটোর ভাড়াও বেড়েছে কিছুটা।যার ফলে ট্যাঁকে টান পড়ছে যাত্রীদের। যাত্রী থেকে অটো চালক সকলেই চান সরকার পদক্ষেপ নিক গ্যাসের দাম নিয়ন্ত্রণ করতে।

Follow Us
ভোটের দফা থেকে অমীমাংসিতের তালিকা, সাংবাদিক বৈঠকে কী বললেন জ্ঞানেশ?
ভোটের দফা থেকে অমীমাংসিতের তালিকা, সাংবাদিক বৈঠকে কী বললেন জ্ঞানেশ?
গ্যাস আর পাওয়া যাবে তো? বড় উদ্যোগ নিল কেন্দ্র
গ্যাস আর পাওয়া যাবে তো? বড় উদ্যোগ নিল কেন্দ্র
সুভাষ সরকারকে পাশে নিয়ে বুলডোজারে চড়লেন সুকান্ত, দিলেন হুঁশিয়ারি
সুভাষ সরকারকে পাশে নিয়ে বুলডোজারে চড়লেন সুকান্ত, দিলেন হুঁশিয়ারি
'যৌথ পরিবারে ১৭ দিনে গ্যাস শেষ হলে কী করব?', উঠছে প্রশ্ন
'যৌথ পরিবারে ১৭ দিনে গ্যাস শেষ হলে কী করব?', উঠছে প্রশ্ন
মহিলার কথা শুনেই তেড়ে গেলেন তৃণমূল নেতা, দেখুন ক্যামেরার সামনে কী হল
মহিলার কথা শুনেই তেড়ে গেলেন তৃণমূল নেতা, দেখুন ক্যামেরার সামনে কী হল
SIR নিয়ে বড় কোনও নির্দেশ আসবে? আজ সব নজর সুপ্রিম কোর্টে
SIR নিয়ে বড় কোনও নির্দেশ আসবে? আজ সব নজর সুপ্রিম কোর্টে
শহরে মধ্যরাতে হঠাৎ গাড়ির এত লম্বা লাইন কেন?
শহরে মধ্যরাতে হঠাৎ গাড়ির এত লম্বা লাইন কেন?
বাংলায় ভোট কবে? বড় ঘোষণা করতে পারেন জ্ঞানেশ কুমার
বাংলায় ভোট কবে? বড় ঘোষণা করতে পারেন জ্ঞানেশ কুমার
'মা কোনওদিনই ক্ষমা করবে না...', দক্ষিণেশ্বর মন্দিরের সামনে বিক্ষোভ
'মা কোনওদিনই ক্ষমা করবে না...', দক্ষিণেশ্বর মন্দিরের সামনে বিক্ষোভ
সাংবাদিক বৈঠকের আগে সকালেই বেলুড় মঠে জ্ঞানেশ কুমার
সাংবাদিক বৈঠকের আগে সকালেই বেলুড় মঠে জ্ঞানেশ কুমার