AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC: সিদ্দিকুল্লা টিকিট পেতেই মন্তেশ্বরে শুরু বোমাবাজি, একে অপরকে মারলেন তৃণমূল কর্মীরা

সিদ্দিকুল্লা অনুগামী হিসাবে পরিচিত সফিক শেখ বলেন, "সিদ্দিকুল্লা চৌধুরীর নাম ঘোষণা হতেই আণার উপর ব্যাপক বাবুল খাঁ, খোকন মণ্ডল সহ আরও অনেকে হামলা চালায়। ৩৫ থেকে ৪০ জন হামলা চালায়। আমরা শুধু দাঁড়িয়েছিলাম। অকারণে মেরেছে। আমি চাইছি ওদের শাস্তি।

TMC: সিদ্দিকুল্লা টিকিট পেতেই মন্তেশ্বরে শুরু বোমাবাজি, একে অপরকে মারলেন তৃণমূল কর্মীরা
নামতে হল পুলিশকেImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Mar 17, 2026 | 10:21 PM
Share

মন্তেশ্বর: মন্তেশ্বরে ফের একবার সিদ্দিকুল্লা চৌধুরীর নাম ঘোষণা করেছে তৃণমূল। আর তারপরই শুরু তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। সেই সংঘর্ষ এমন পর্যায়ে পৌঁছে যায় যে, তা থামাতে পুলিশকে রীতিমতো লাঠিপেটা করতে হয়।

মন্তেশ্বরের ব্লক সভাপতি আহমেদ হোসেনের সঙ্গে রাজ্যের বিদায়ী গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর বিরোধ দীর্ঘদিন ধরেই লেগে রয়েছে। সূত্র মারফত খবর, সিদ্দিকুল্লা চৌধুরী নাম ঘোষণার পরেই তাঁর অনুগামীরা বাজি ফাটাতে শুরু করেন। আনন্দ-উত্তেজনায় আবির খেলেন তাঁর। এরপর এই নিয়েই আহমেদ গোষ্ঠীর লোকের সঙ্গে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ বেঁধে যায়। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী আছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে লাঠিচার্জ করে, ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

সিদ্দিকুল্লা অনুগামী হিসাবে পরিচিত সফিক শেখ বলেন, “সিদ্দিকুল্লা চৌধুরীর নাম ঘোষণা হতেই আণার উপর ব্যাপক বাবুল খাঁ, খোকন মণ্ডল সহ আরও অনেকে হামলা চালায়। ৩৫ থেকে ৪০ জন হামলা চালায়। আমরা শুধু দাঁড়িয়েছিলাম। অকারণে মেরেছে। আমি চাইছি ওদের শাস্তি। ঘুষি-কিল চড় যে যেমন পেরেছে মেরেছে। আমাদের প্রার্থী সিদ্দিকুল্লা চৌধুরীর নাম আসার জন্যই এই হামলা।” বিপক্ষ গোষ্ঠী অতিযুব মণ্ডল বলেন, “আমি তো বাজারে ছিলাম। খবর এল আমার বাড়িতে বোমা এল। খোকন শেখ আমার বাড়িতে বোমা মেরেছে। ও একসময় বিজেপি করেছে।”

Follow Us