BJP: সোনামুখীতে পুরোনো মুখেই আস্থা বিজেপির, দিবাকর ঘরামী জিতবেন?
BJP News: ভোটের আগে বিজেপি প্রার্থী দিবাকর ঘরামী কুরুমপুরে কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন। একইসঙ্গে পথচলতি মানুষের সঙ্গে কথাও বললেন দিবাকর ঘরামী। নিত্যানন্দপুর বাজারে লিখলেন দেওয়াল। এদিনই আবার তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব আসনেই প্রার্থীদের নাম জানিয়ে দেওয়া হয়েছে। তা নিয়েও চর্চা চলছে পুরোদমে।
বাঁকুড়া: ভোটের বাদ্যি বেজেছে। সোনামুখীতে পুরোনো মুখেই আস্থা পদ্ম শিবিরের। ভোটের আগে বিজেপি প্রার্থী দিবাকর ঘরামী কুরুমপুরে কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন। একইসঙ্গে পথচলতি মানুষের সঙ্গে কথাও বললেন দিবাকর ঘরামী। নিত্যানন্দপুর বাজারে লিখলেন দেওয়াল। সঙ্গী দলের কর্মী-সমর্থকেরা। এদিনই আবার তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব আসনেই প্রার্থীদের নাম জানিয়ে দেওয়া হয়েছে। তা নিয়েও চর্চা চলছে পুরোদমে।
Published on: Mar 17, 2026 09:17 PM
Follow Us

