AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi: রাষ্ট্রনেতাদের সঙ্গে গ্রুপ ছবি তুলতে গিয়ে হঠাৎ যা করলেন মোদী, অভিভূত ট্রাম্পও

PM Modi Indian Flag Moment at Quad Summit: ম্যানিলায় কোয়াড শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, “আপনাদের সকলের সঙ্গে দেখা করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ম্যানিলা এবং কোয়াডের মধ্যে দীর্ঘদিনের একটি বিশেষ সম্পর্ক রয়েছে। ২০০৭ সালে এই চারটি দেশের আধিকারিকরা প্রথমবারের জন্য ঠিক এই শহরেই বৈঠকে বসেছিলেন। তার ১০ বছর পর, ২০১৭ সালে এই শহরেই ফের আমাদের আলোচনা শুরু হয়। আজ এই ঐতিহাসিক শহরে আবারও কোয়াড বৈঠক আয়োজন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।"

PM Modi: রাষ্ট্রনেতাদের সঙ্গে গ্রুপ ছবি তুলতে গিয়ে হঠাৎ যা করলেন মোদী, অভিভূত ট্রাম্পও
অন্য রাষ্ট্রনেতাদের সঙ্গে ছবি তোলার সময় নিচে রাখা ভারতীয় পতাকার মার্কার তুলে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীImage Credit: PTI
| Updated on: Nov 17, 2026 | 9:45 PM
Share

ম্যানিলা: পরপর চার রাষ্ট্রনেতা এগিয়ে এলেন। গ্রুপ ছবি তোলা হবে। তাঁদের জন্য নির্দিষ্ট জায়গায় দাঁড়ালেন। তারপরই তাঁর চোখ পড়ল নিচে রাখা ভারতীয় পতাকার মার্কারটি। সঙ্গে সঙ্গে ঝুঁকে সেই মার্কার তুলে নিজের পকেটে রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার এই দৃশ্য দেখা গেল ফিলিপিন্সের ম্যানিলায়। কোয়াড বৈঠকে যোগ দিতে গিয়ে গ্রুপ ছবি তোলার সময়ই নিচে রাখা ভারতীয় পতাকার মার্কারটি তুলে নেন মোদী। ভারতের প্রধানমন্ত্রীকে এভাবে মার্কারটি তুলে নিতে দেখে অভিভূত হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প।

ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় এখন রয়েছেন কোয়াড সদস্য দেশগুলির রাষ্ট্রনেতারা। এদিন কোয়াডের সদস্য দেশগুলির রাষ্ট্রনেতারা গ্রুপ ছবি তোলেন। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। আর এই গ্রুপ ছবি তুলতে গিয়েই নিচে রাখা ভারতীয় পতাকার মার্কারটি তুলে নেন মোদী। তাঁর এই পদক্ষেপের পরই ভারতীয় পতাকার দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, “এটা রেখে দিন।” প্রধানমন্ত্রীকে দেখা যায়, মার্কারটি নিজের পকেটে রাখতে।

ম্যানিলা সম্মেলনে কোয়াডের অংশীদারিত্বকে ‘গঠনমূলক ও বিশ্বাসযোগ্য’ বললেন মোদী-

এর আগে দিনের শুরুতে কোয়াড গোষ্ঠীকে একটি ‘গঠনমূলক ও বিশ্বাসযোগ্য অংশীদারিত্ব’ বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী মোদী। তাঁর কথায়, ভারত, আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়া—এই চারটি দেশ একজোট হয়ে গোটা ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য নির্ভরযোগ্য সমাধান তুলে ধরতে পারে। প্রসঙ্গত, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতেই চারটি দেশ উদ্যোগ নিয়েছে।

ম্যানিলায় কোয়াড শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, “আপনাদের সকলের সঙ্গে দেখা করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ম্যানিলা এবং কোয়াডের মধ্যে দীর্ঘদিনের একটি বিশেষ সম্পর্ক রয়েছে। ২০০৭ সালে এই চারটি দেশের আধিকারিকরা প্রথমবারের জন্য ঠিক এই শহরেই বৈঠকে বসেছিলেন। তার ১০ বছর পর, ২০১৭ সালে এই শহরেই ফের আমাদের আলোচনা শুরু হয়। আজ এই ঐতিহাসিক শহরে আবারও কোয়াড বৈঠক আয়োজন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। গত বছরের জানুয়ারি থেকে এখনও পর্যন্ত আমাদের বিদেশমন্ত্রীরা পাঁচবার বৈঠকে বসেছেন। যা আমাদের রাজনৈতিক সদিচ্ছা এবং এই অংশীদারিত্বের প্রতি যৌথ অঙ্গীকারেরই প্রমাণ।”

তিনি আরও বলেন, “সামুদ্রিক নিরাপত্তা থেকে শুরু করে নির্ভরযোগ্য সরবরাহ ব্যবস্থা, নতুন প্রযুক্তি থেকে বিপর্যয় মোকাবিলা—প্রতিটি ক্ষেত্রেই আমাদের লক্ষ্য, গোটা ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য নির্ভরযোগ্য সমাধান তুলে ধরা।”

‘মোদী অত্যন্ত দৃঢ়চেতা ব্যক্তি’, ফের প্রশংসায় ট্রাম্প-

রাষ্ট্রনেতাদের সঙ্গে গ্রুপ ছবি তোলার কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, “এই নেতাদের এবং তাঁদের দেশগুলির সঙ্গে আমাদের অত্যন্ত ভালো সম্পর্ক রয়েছে। শুরু থেকেই এই তিনজনের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। ওঁরা অসাধারণ মানুষ এবং আমার বন্ধু। আর সেটাই সম্পর্ককে আরও সহজ করে তোলে। আর উনি (প্রধানমন্ত্রী মোদী) অত্যন্ত দৃঢ়চেতা ব্যক্তি, এটা মনে রাখবেন।”

Follow Us