নরেন্দ্র মোদী
ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৪ সাল থেকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ রাজনৈতিক কেরিয়ার। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার আগে দীর্ঘদিন গুজরাটের মুখ্যমন্ত্রীও ছিলেন তিনি। ২০০১ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন। প্রধানমন্ত্রী হওয়ার অনেক আগে থেকেই জাতীয় রাজনীতিতে বিজেপির একেবারে প্রথম সারির নেতা হিসেবে পরিচিত মোদী। আরএসএস বা সংঘ পরিবারের থেকে উঠে আসা প্রধানমন্ত্রী মোদীর বর্তমান লোকসভা কেন্দ্র উত্তর প্রদেশের বারাণসী। মোদীকে সামনে রেখেই ২০১৪ ও ২০১৯ পর পর দু’বারের লোকসভা ভোট ব্যাপক সংখ্যাগরিষ্ঠতায় জিতেছে বিজেপি। শুধু ভারতেই নয়, প্রধানমন্ত্রী মোদীর জনপ্রিয়তা গোটা বিশ্বজুড়ে। পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইক, নোটবন্দি, ৩৭০ ধারা প্রত্যাহার থেকে শুরু করে আরও অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়েছে তাঁর আমলে।
Read MoreFlydubai Flight: দেশ পাশে আছে, ক্যাপ্টেনের পরিবারকে ফোন করে আশ্বাস মোদীর
বুধবার দুবাই থেকে তেল আভিভের উদ্দেশে উড়েছিল ফ্লাইদুবাইয়ের FZ1073 বিমান। বিমানে প্রায় ১৭৪ জন যাত্রী ছিলেন। উড়ানের মাঝপথে ককপিটে পাইলট ও কো-পাইলটের মধ্যে আচমকা সংঘর্ষ শুরু হয়। অভিযোগ, ওমানের নাগরিক কো-পাইলট ভারতীয় ক্যাপ্টেন স্মিথ মাচ্ছরের উপর ছুরি নিয়ে হামলা করেন। ঘটনায় গুরুতর জখম হন স্মিথ।
- TV9 Bangla
- Updated on: Oct 1, 2026
- 11:34 am
PM Modi, UPSC:UPSC-র শতবর্ষ উদযাপনে প্রধানমন্ত্রী, একদম সরাসরি দেখুন সেই অনুষ্ঠান
PM Modi: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) নয়াদিল্লিতে 'ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন' (ইউপিএসসি)-এর শতবর্ষ উদযাপনে অংশগ্রহণ করেছেন। ১৯২৬ সালে ইউপিএসসি প্রতিষ্ঠা হয়। তার ১০০ বছর পূর্তি উপলক্ষে গত বছর ১ অক্টোবর থেকে এই অনুষ্ঠান শুরু হয়েছে।
- TV9 Bangla
- Updated on: Oct 1, 2026
- 11:13 am
PM Narendra Modi: নিজের জন্য নয়, মানুষের কল্যাণে জীবন উৎসর্গ! অশোক সিংঘলের জন্মশতবর্ষে কলম ধরলেন মোদী
Ashok Singhal Birth Centenary: প্রধানমন্ত্রী তাঁর লেখায় জানিয়েছেন, কয়েক দশক ধরে অশোক সিংঘল দিন-রাত পরিশ্রম করেছেন। দেশের প্রত্যন্ত ও দুর্গম এলাকায় দীর্ঘ সফর করতেন তিনি। বিশেষ করে গুজরাটের আদিবাসী এলাকাগুলিতে যাওয়ার প্রতি তাঁর বিশেষ আগ্রহ ছিল।
- TV9 Bangla
- Updated on: Sep 28, 2026
- 10:07 am
PM Narendra Modi: ঝড়খালির বাঘ-বিধবাদের প্রশংসা প্রধানমন্ত্রীর, কী বললেন তাঁদের সম্পর্কে?
Mann Ki Baat: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, "ভারতে একটা সময় ছিল, যখন সিরিয়াল বিস্ফোরণ হত। ২০০৮ সালের ১৩ সেপ্টেম্বর দিল্লিতে সিরিয়াল বিস্ফোরণে বহু নির্দোষের প্রাণ গিয়েছিল। তার কয়েক সপ্তাহ পরই, মুম্বইতে ২৬/১১ হামলা হয়েছিল। আগেও পাকিস্তানের উপরে তদন্তের দাবি করা হত, কিন্তু তা গুরুত্ব দেওয়া হত না।"
- TV9 Bangla
- Updated on: Sep 27, 2026
- 12:27 pm
PM Modi Mann ki Baat: জনগণনা কেন এত গুরুত্বপূর্ণ, ‘মন কি বাত’-এ বোঝালেন প্রধানমন্ত্রী মোদী
PM Narendra Modi: দেশবাসীর কাছে আরও একবার মনের কথা তুলে ধরবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ, রবিবার, ২৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের ১৩৮তম এপিসোড সম্প্রচারিত হবে। আকাশবাণী ও দূরদর্শন নেটওয়ার্কের মাধ্যমে এই অনুষ্ঠান সম্প্রচারিত হবে।
- TV9 Bangla
- Updated on: Sep 27, 2026
- 11:51 am
Narendra Modi in Kolkata: ৩ হাজার ঢাকি, ৬ হাজার শিল্পী, ৩৫ হাজার দর্শক, মহালয়ায় যা দেখবে বাংলা
Durga Puja Kolkata: বৈঠকে দেখানো হয়েছে ১০ অক্টোবর, মহালয়ার অনুষ্ঠানের প্রেজেন্টেশন বা উপস্থাপনা কেমন হবে। সূত্রের খবর, ইডেন থেকেই ভার্চুয়ালি কলকাতার পাঁচটি পুজোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ওই দিন সন্ধে ৭টা থেকে রাত ৮টা ২০ পর্যন্ত ইডেনে থাকবেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
- TV9 Bangla
- Updated on: Sep 26, 2026
- 7:11 am
PM Modi: দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তরুণ প্রজন্মের সঙ্গে ‘ভজন ক্লাবিং’-য়ে মাতলেন মোদী
Deendayal Upadhyaya 110th Birth Anniversary: তরুণ প্রজন্মের মধ্যে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠা ভক্তিমূলক জমায়েতের একটি আধুনিক রূপ হল ‘ভজন ক্লাবিং’। এর মূল ধারণাটি সহজ। সাধারণ ভজন, কীর্তন এবং ভক্তিমূলক গানকে অনেকটা কনসার্টের ধাঁচে পরিবেশন করা হয়। থাকে মঞ্চের আলো, অ্যামপ্লিফায়েড মিউজিক এবং আধুনিক বাদ্যযন্ত্রের ব্যবহার।
- TV9 Bangla
- Updated on: Sep 25, 2026
- 10:33 pm
PM Modi Gifts: উপহার নিলামে তুলে জনকল্যাণের কাজে ব্যবহার, জ্যাভলিন বিতর্কে সামনে এল মোদীর বড় উদ্যোগ
Narendra Modi gift auction: প্রতিবেদন অনুযায়ী, গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীনই এই উদ্যোগ শুরু হয়। মুখ্যমন্ত্রী হিসেবে পাওয়া অসংখ্য স্মারক ও উপহার জমিয়ে না রেখে নিলামে তোলা হয়। সেই নিলাম থেকে সংগৃহীত অর্থ কন্যাশিশুদের শিক্ষার কাজে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়।হাজার হাজার উপহার নিলামের মাধ্যমে বিক্রি করে সেই অর্থ 'কন্যা কেলাভানি নিধি'-তে দেওয়া হয়েছে।
- TV9 Bangla
- Updated on: Sep 25, 2026
- 2:24 pm
PM Narendra Modi: ‘সেবা যাত্রা’য় অংশগ্রহণকারীদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী মোদী, শুনবেন ভাদনগর থেকে বারাণসী যাত্রার কথা
Seva Sankalp Yatra: এই কর্মসূচি শুধুমাত্র বাইকে করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার যাত্রা নয়। এই যাত্রার মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগের পাশাপাশি যুবসমাজের অংশগ্রহণ, সামাজিক কল্যাণ, সাংস্কৃতিক সংযোগ এবং সমাজকে একত্রিত করার মতো বিভিন্ন বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে।
- TV9 Bangla
- Updated on: Sep 23, 2026
- 11:31 pm
Yatra of Seva: মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন, বডনগর থেকে বারাণসী এক অভিনব যাত্রা
Vadnagar to Varanasi Seva Yatra: এই যাত্রার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল সম্পর্ক স্থাপন ও আলোচনা। যুবদের সঙ্গে আলোচনা, গ্রামসভায় মতবিনিময়, মহিলাদের সঙ্গে আলোচনা এবং উপভোক্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে মানুষের কাছে পৌঁছনো হচ্ছে। তাঁদের আকাঙ্ক্ষা ও প্রয়োজন বোঝার পাশাপাশি তৃণমূল স্তরে বিভিন্ন বিষয়ে সচেতনতা তৈরির চেষ্টা চলছে।
- TV9 Bangla
- Updated on: Sep 20, 2026
- 6:53 pm