AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Special Train: প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশের আগেই ১৬টি স্পেশ্যাল ট্রেন ঘোষণা, পাওয়া যাবে কোন কোন জায়গায়?

PM Modi in Kolkata: প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশের আগেই উত্তরবঙ্গগামী ১৬টি বিশেষ ট্রেনের ঘোষণা, সমাবেশ ফেরত কর্মী-সমর্থকদের জন্যই কি এই বিশেষ উদ্যোগ? শাসক দলের সমাবেশের সময় বাতিল হলেও গেরুয়া শিবিরের সমাবেশের সময় কেন অতিরিক্ত ট্রেন? শুরু রাজনৈতিক চাপানউতোর।

Special Train: প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশের আগেই ১৬টি স্পেশ্যাল ট্রেন ঘোষণা, পাওয়া যাবে কোন কোন জায়গায়?
প্রতীকী ছবি Image Credit: TV 9 Bangla GFX
| Edited By: | Updated on: Mar 13, 2026 | 7:40 PM
Share

কলকাতা: প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশের আগেই আচমকাই ১৬ টি বিশেষ ট্রেনের ঘোষণা করল পূর্ব রেল। শনিবার ব্রিগেড। শুক্রবার সন্ধ্যায় নয়া এই ১৬টি দূরপাল্লার বিশেষ ট্রেনের ঘোষণা ঘিরেই জোর চর্চা। যেগুলি মূলত শনিবার রাতে এবং রবিবার শিয়ালদহ, কলকাতা এবং হাওড়া স্টেশন থেকে ছাড়বে। প্রতিটি ট্রেনই উত্তরবঙ্গগামী। তালিকায় বালুরঘাট, মালদা থেকে কামাখ্যা, সবই জায়গাই রয়েছে। তবে উল্লেখযোগ্যভাবে, প্রতিটি ট্রেনই একদিনের জন্য। অর্থাৎ বিশেষ ট্রেন। 

মূলত এই বিশেষ ট্রেন দেওয়া হয় কোনও উৎসব বা বিশেষ কোনও কারণে। কিন্তু বর্তমানে যে নোটিফিকেশন করা হয়েছে, তাতে বলা হয়েছে যাত্রী চাপ কমানোর জন্যই এই সিদ্ধান্ত। তবে রেলের অভ্যন্তরীণ মহল সূত্রে খবর, ব্রিগেড সমাবেশে বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি ফেরানোর জন্যই এই বিশেষ ট্রেনের ঘোষণা। নোটিফিকেশনে যাত্রী চাপের কথা বলা হলেও মূলত ব্রিগেড সমাবেশ ফেরত বিজেপি কর্মী সমর্থকদের কথা ভেবেই এটা করা হয়েছে। যাতে সমাবেশের পর নির্বিঘ্নে বিজেপি কর্মী সমর্থকরা বাড়ি ফিরতে পারেন তাই দেখা হচ্ছে।  

গেরুয়া শিবিরের তরফে বারবার অভিযোগ করা হয়, সমাবেশ থেকে ফেরার পথে তাদের দলের কর্মীরা আক্রান্ত হন। সমাবেশে আসার জন্য শাসক দলের চাপে গাড়ি পাওয়া যায় না। অথবা সমাবেশে পৌঁছে গেলেও ফেরার জন্য তৈরি হয় সমস্যা। তাহলে সেই সমস্যা দূর করতেই স্পেশ্যাল ট্রেন? চাপানউতোর চলছেই। 

এদিকে এর আগে আবার উত্তরবঙ্গ থেকে শাসকদলের সমাবেশে কর্মী-সমর্থকদের জন্য ট্রেন বুক করা হলেও শেষ সময় তা বাতিল করে দেয় রেল। যা নিয়ে চরম বিতর্ক তৈরি হয়েছিল। গর্জে উঠেছিলেন খোদ তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপরেও রেলের তরফে কোন অতিরিক্ত বগি বা রেক দেওয়া হয়নি। এবার বিজেপির ব্রিগেডের মুখে ১৬ স্পেশ্যাল ট্রেনের ঘোষণায় রাজনৈতিক মহলেও ‘আমরা-ওরা’ নিয়ে চাপানউতোর শুরু হয়েছে। 

Follow Us