ব্রিগেডে মোদীর সভামঞ্চের মাটি খুঁড়ছে SPG, হঠাৎ কী হল?
মাঝে আর তিনদিন। তারপরই ব্রিগেডে সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ১৪ মার্চের সেই সভার জোর প্রস্তুতি চলছে ব্রিগেডে। সভার কাজে নিযুক্ত কর্মীদের দম ফেলার ফুসরত নেই। চলছে মঞ্চ তৈরির কাজও। তারই মধ্যে বুধবার ব্রিগেডে পৌঁছে গেল প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি। পুলিশ কুকুর এনে মঞ্চের মাটি খুঁড়ে পরীক্ষা করা হল। প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থায় যাতে কোনও ফাঁক না থাকে, সে জন্যই এই তৎপরতা এসপিজি-র। প্রশ্ন উঠছে, নাশকতার আশঙ্কা থেকেই কি SPG-র এই বেনজির ছবি? এই নিয়ে বিজেপি নেতৃত্বও স্পষ্ট করে বলতে নারাজ। তাদের বক্তব্য, তারা অস্থায়ী কাঠামো তৈরি করেছিল। সেই মঞ্চ খুলে ফেলা হয় এদিন। বম্ব স্কোয়াডের প্রতিনিধিরাও আসেন। এরপর এসপিজি ছাড়পত্র দিলে নতুন করে প্রধানমন্ত্রীর সভার মঞ্চ তৈরি করা হবে।

'বাংলাকে কাঙাল করছে...', GDP নিয়ে না-জানা কথা যোগীর মুখে
কী কাণ্ড! শেষ পর্যন্ত ওটি রুমে তৃণমূল প্রার্থী, দেখুন কী করলেন
'মাদ্রাসাকে ৬০০০ কোটি দিয়েছে তৃণমূল, বঞ্চিত উত্তরবঙ্গ', তোপ মোদীর
প্রচারে বেরিয়েছিলেন, অর্জুনকে দেখেই কেঁদে ফেললেন মহিলারা, কিন্তু কেন?