ইডি দফতরে ডাক I-PAC -র ডিরেক্টরকে, হাজিরা দিলেন?
ED Summon I-PAC Director: ইডির স্ক্যানারে আইপ্যাকের অন্যতম ডিরেক্টর ঋষিরাজ সিং। এবার তাঁকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। দিলির ইডি দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। আর্থিক দুর্নীতি মামলায় তাঁকে তলব করা হয়েছে বলে কমিশন সূত্রে খবর।
ইডির স্ক্যানারে আইপ্যাকের অন্যতম ডিরেক্টর ঋষিরাজ সিং। এবার তাঁকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। দিলির ইডি দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। আর্থিক দুর্নীতি মামলায় তাঁকে তলব করা হয়েছে বলে কমিশন সূত্রে খবর। ওই একই মামলায় ভিনেশ চান্ডিলকে গ্রেফতার করেছে ইডি। তাঁকে জিজ্ঞাসাবাদ করে কিছু তথ্য পেয়েছে ইডি। আর তা যাচাই করতেই ঋষিরাজ সিং-কে তলব করা হয়েছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সূত্রে খবর। তবে নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও ইডি দফতরে হাজিরা দেননি ঋষিরাজ।
Follow Us
Latest Videos
ইডি দফতরে ডাক I-PAC -র ডিরেক্টরকে, হাজিরা দিলেন?
প্রতি মাসে মোটা টাকার লেনদেন, কলকাতা পুলিশের ডিসির ছেলেকেও তলব ED-র
মিটিং সেরে বাড়ি ফেরার পথে তৃণমূল কর্মীকে গুলি, কে হামলা করল?
ইরানের জাহাজে গাইডেড মিসাইল দিয়ে হামলা, ভিতরে ঢুকে কী করল মার্কিন সেনা
