West Bengal News Live Today: ‘তৃণমূলকে বাঁচানোর আর কেউ নেই’, বিগ্রেডে গর্জন মোদীর
Breaking News in Bengali Live Updates: হাওড়া সদর বিজেপির তরফ থেকে প্রায় ১ লক্ষ মানুষের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে নদীপথে নৌকায় করে নদী পার হয়ে হিঙ্গলগঞ্জ থেকে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিলেন বিজেপি কর্মী-সমর্থকরা। ভোটের মুখে কী বার্তা দেন নরেন্দ্র মোদী ঠিক সেই বার্তা শুনতে কলকাতায় আসছেন হাজার হাজার পদ্ম সমর্থক।

কলকাতা: ভোটমুখী বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিগ্রেডে বিরাট সভা। টগবগিয়ে ফুটছে বঙ্গ ব্রিগেড। শুক্রবার থেকেই ব্রিগেডমুখী উত্তরবঙ্গের পদ্ম কর্মীরা। শনিবার সকালে হাওড়া, শিয়ালদহ সর্বত্রই শুধু গেরুয়া পতাকা। বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছেন বহু সংখ্যায় বিজেপি কর্মী সমর্থকরা। ভিড় শনিবারের সকালের কমবেশি প্রায় সব লোকাল ট্রেনেই। শুক্রবারই আবার দূরের বিভিন্ন জেলা থেকে ছেড়ে এসেছে স্পেশ্য়াল ট্রেন। স্পেশ্যাল ট্রেন ছেড়েছে ব্রিগেড থেকেও।
LIVE NEWS & UPDATES
-
বিগ্রেডে মোদীর নিশানায় শুধুই তৃণমূল
- ‘আজ সভা আটকাতে নির্মম সরকার সবরকম চেষ্টা করেছে। নির্মম সরকার দেখে নিক, এত চেষ্টা করেও সভা আটকাতে পারেনি।’
- ‘এই জনপ্লাবন বলে দিচ্ছে বাংলা কী চাইছে। কারও মনে সন্দেহ থাকলে এই ছবি দেখে নিন। আজ থেকেই মহাজঙ্গলরাজ শেষের কাউন্টডাউন শুরু।’
- ‘অনাচার হলেই ঐতিহাসিক ব্রিগেড থেকে প্রতিবাদের আওয়াজ উঠেছে। আজ ফের নতুন বাংলা গড়ার বিউগল বাজল।’
- নরেন্দ্র মোদী বলেন, “তৃণমূলকে বাঁচানোর আর কেউ নেই”
-
ব্রিগেডে জনজোয়ার

-
-
মোদীর সভার আগে রক্তাক্ত রাজপথ, গিরিশ পার্কে ব্যাপক উত্তেজনা
- রক্তাক্ত ব্রিগেডমুখী বিজেপি কর্মীরা। শশী পাঁজার বাড়ির সামনে উত্তেজনা। উত্তর কলকাতা জেলার যে মিছিল যাচ্ছিল ব্রিগেডের উদ্দেশ্য সেই মিছিলেই উত্তেজনা দেখা যায়। নেতৃত্বে ছিলেন বিজেপি নেতা তমোঘ্ন ঘোষ সহ বেশ কিছু নেতা।
- অভিযোগ মিছিলে থাকা বিজেপি কর্মীদের লক্ষ্য করে ইট ছোঁড়া হয় বলে অভিযোগ। তাতেই অনেকে জখম হন। জখম হয়ে হাসপাতালে ভর্তি তমোঘ্ন।
- ছুটে আসে পুলিশ। মাঠে নামে র্যাফ। তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলছেন বিজেপির কর্মী সমর্থকরা।

-
কড়া নিরাপত্তা বিমানবন্দরে
- দুপুর ১টা কুড়ি মিনিট নাগাদ বিশেষ বিমানে কলকাতা বিমানবন্দরে অবতরণ করবেন মোদী। কলকাতা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে উড়ে যাবেন ব্রিগেডের উদ্দেশ্যে। কড়া নিরাপত্তার চাদরে গোটা বিমানবন্দর। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি দখলে গোটা এলাকা। নবনির্মিত এটিসি বিল্ডিং এবং ছাদের উপর থেকে নজরদারি চলছে।
- প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে রাজ্যের পক্ষ থেকে উপস্থিত হলেন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, গেলেন মন্ত্রী সুজিত বসু।

-
শিয়ালদহে চলছে খাবার বিতরণ

-
-
রামকে সঙ্গে নিয়ে ব্রিগেডের পথে হনুমান
- পেশায় পরিযায়ী শ্রমিক ওই ব্যক্তি এদিন নিজেকে পুরোপুরি হনুমানজির রূপে সাজিয়ে তুলেছেন। তাঁর কাঁধে ছিল রাম-রূপী ছোট্ট সন্তান।
- সঙ্গে ছিলেন আরও কয়েকজন কর্মী-সমর্থক। তাঁদের এই সাজ দেখতে শান্তিপুর স্টেশনে সাধারণ যাত্রীদের একেবারে ভিড় জমে যায়।
- ‘জয় শ্রী রাম’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে স্টেশন চত্বর। গেরুয়া শিবিরের এই অভিনব প্রচার, ধর্মীয় আবেগকে সঙ্গী করে ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভায় যোগ দেওয়ার বিষয়টি রাজনৈতিক মহলেও বেশ চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
সঙ্গে বিজেপির প্রচুর কর্মী সমর্থক
-
Bengal BJP: ছাড়ল ২০০ বাস
- সকালে মেদিনীপুর শহর থেকে বেশ কয়েকটি বাস বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিল। জেলা বিজেপি সূত্রে জানা গেছে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২০০টির কাছাকাছি বাস ব্রিগেডের উদ্দেশ্যে রওনা হয়েছে।
- যদিও গতকাল রাতেই বেশিরভাগ বাস ব্রিগ্রেডের উদ্দেশ্যে রওনা দিয়েছে বলেই জানা গিয়েছে। এদিন সকালেও মেদিনীপুর শহরের ধর্মা এলাকা থেকে দু’টি বাসে করে বেশ কিছু বিজেপি কর্মীরা ব্রিগেডে গেলেন।

-
ব্রিগেডমুখী গাড়ি ভাঙচুড়ের অভিযোগ
- পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় বিধানসভার পাতলি এলাকায় আবার ব্রিগেডমুখী বিজেপির গাড়ি ভাঙচুরের অভিযোগ শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। তা নিয়ে সকালেই ব্যাপক চাঞ্চল্য জেলার রাজনৈতিক মহলে।
- জানা গিয়েছে, নারায়ণগড় বিধানসভার থেকে ব্রিগেডের দিকে যাচ্ছিল বাসটি। সেই সময় বাস ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এক বিজেপি কর্মীকে মারধর করা হয় বলেও অভিযোগ।

-
হাওড়ায় ১ লক্ষ মানুষের খাওয়া-দাওয়ার ব্যবস্থা
- হাওড়া সদর বিজেপির তরফ থেকে প্রায় ১ লক্ষ মানুষের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
- অন্যদিকে নদীপথে নৌকায় করে নদী পার হয়ে হিঙ্গলগঞ্জ থেকে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিলেন বিজেপি কর্মী-সমর্থকরা।
- ভোটের মুখে কী বার্তা দেন নরেন্দ্র মোদী ঠিক সেই বার্তা শুনতে হিঙ্গলগঞ্জের ইছামতি, রায়মঙ্গল, কালিন্দী নদীপথে নৌকায় করে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিলেন বিজেপি কর্মী সমর্থকরা।
Published On - Mar 14,2026 8:58 AM
Follow Us
বাংলায় শুরু হয়ে গেল ভোট গ্রহণ প্রক্রিয়া!
নববর্ষের পাত পেড়ে মিষ্টিমুখ! ঘরেই বানান রাজকীয় 'ক্ষীরমোহন'
SIR-এ সবথেকে বেশি নাম বাদ কোন রাজ্যে ? কত নম্বরে পশ্চিমবঙ্গ?
বাড়ির উঠোনে শেষমেষ এই কাজ করে বসলেন প্রার্থী !
ইনস্টাগ্রামে এল বড় বদল! ভুল কমেন্ট এডিট করতে পারবেন এখন নিজেই
হিটস্ট্রোকের হাত থেকে বাঁচতে এই ৫টি জিনিস আপনার সঙ্গে থাকা আবশ্যক।
