পেশায় সাংবাদিক। কুড়ি বছরে বেশি সময় ধরে সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত। আগ্রহ রয়েছে ভ্রুমণ এবং ফটোগ্রাফিতে। অবসর সময়ে বন্যপ্রাণী মানুষের সংঘাত নিয়ে সচেতনতা মূলক প্রচার করা আমার নেশা।
Dhupguri: ঘরের উপর ঝুলছে ওড়না, কোণায় পড়ে দেহ, হাড়হিম ঘটনা ধূপগুড়িতে
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার প্রায় দেড় মাস আগে ভেংকালী এলাকায় প্রার্থনা মণ্ডলের বাড়িতে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান গ্রামবাসীরা। এরপর স্থানীয়দের উদ্যোগে ৫৫ বছরের প্রার্থনা মণ্ডল ও ৩৫ বছরের দীপক মল্লিকের বিয়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে।
- TV9 Bangla
- Updated on: Oct 6, 2026
- 5:04 pm
Stone Attack on CPM Leader: ইস্যু কলা গাছ, চোখে গুরুতর চোট সিপিএম নেতার! রক্তারক্তিকাণ্ড
Dooars Stone Attack on CPM Leader: ছোড়া ইটে সিপিআইএম নেতা নির্মাল্য ভট্টাচার্যের চোখে গুরুতর আঘাত লাগে। হামলায় আহত হন তাঁর স্ত্রী পর্ণাসী বসাক, কাকা পার্থপ্রতিম ভট্টাচার্য এবং পরিবারের আরও এক সদস্য। পার্থপ্রতিম ভট্টাচার্যের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ধূপগুড়ি মহকুমা হাসপাতাল থেকে জলপাইগুড়ি জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
- TV9 Bangla
- Updated on: Oct 4, 2026
- 9:56 pm
Dooars: ডুয়ার্সে বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের
Dooars Leopard Death: ডায়না ব্রিজের কাছে সড়কের ওপর চিতাবাঘটিকে রক্তাক্ত ও মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচারীরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বন দপ্তরের আধিকারিক ও কর্মী বাহিনী। তাঁরা মৃত চিতাবাঘটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান।
- TV9 Bangla
- Updated on: Oct 4, 2026
- 9:18 pm
Parichay Prakalpa: বাংলায় চালু হল পাইলট প্রোজেক্ট ‘পরিচয়’, এবার বাড়িতেই চলে আসবে আধার কার্ড ও কাস্ট সার্টিফিকেট
Aadhaar Card: আসলে জলপাইগুড়ি জেলার মালবাজারের চা বলয়ের পিছিয়ে পড়া বাসিন্দাদের সুবিধার্থে মাল মহকুমা প্রশাসনের (Mal Mahakuma) তরফে রাজ্যে প্রথম পাইলট প্রোজেক্ট চালু হল আজ। এই পাইলট প্রজেক্ট এর নাম দেওয়া হয়েছে 'পরিচয়' । হাসপাতাল থেকে বাড়ি ফিরতেই মিলবে জন্ম সার্টিফিকেট, আধার কার্ড ও জাতিগত শংসাপত্র।
- TV9 Bangla
- Updated on: Oct 3, 2026
- 6:00 pm
Cobra at School: ক্লাসরুমের দরজার এপাশে গোখরো, আর ওপাশে তখন পড়ুয়ারা! গায়ে কাঁটা দেওয়ার মতো ঘটনা স্কুলে
Dhupguri school snake incident: বৃহস্পতিবার দুপুরে স্কুলে পঠনপাঠন চলাকালীন বাইরে থেকে একটি গোখরো সাপ হঠাৎই শ্রেণিকক্ষের ভিতরে ঢুকে পড়ে। সাপটি দেখতে পেয়েই আতঙ্কিত হয়ে পড়ে পড়ুয়ারা। চিৎকার করতে করতে তারা শ্রেণিকক্ষ থেকে বাইরে বেরিয়ে আসে। পড়ুয়াদের চিৎকার শুনে ছুটে যান শিক্ষকরা।
- TV9 Bangla
- Updated on: Oct 1, 2026
- 3:04 pm
Falakata: বাড়ির অমতে বিয়ে, স্বামীকে প্রাণে মারার চেষ্টার অভিযোগে বাবা-কাকাদের বিরুদ্ধে থানায় তরুণী
Falakata Love Marriage Attack: স্বামীর ওপর ধারালো অস্ত্র দিয়ে প্রাণঘাতী হামলার অভিযোগ উঠল তরুণীর বাপের বাড়ির লোকজনের বিরুদ্ধে। নিজের বাবা, কাকা ও দাদার বিরুদ্ধে ফালাকাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন মউ সন্ন্যাসী নামে এক তরুণী। হামলায় মারাত্মকভাবে জখম তাঁর স্বামী সুবীর দেব ভাট বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
- TV9 Bangla
- Updated on: Sep 28, 2026
- 12:57 pm
Dhupguri News: ঢেলে দিয়েছে বিষ, মরে-মরে ভেসে উঠেছে রুই-কাতলা, কান্না মাছ চাষির
অভিযোগ, গভীর রাতে অন্ধকারের সুযোগ নিয়ে কেউ পুকুরের জলে বিষ প্রয়োগ করে। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে পুকুরের কাছে যেতেই তাপস রায়ের নজরে আসে জলের উপর অসংখ্য মাছ ভেসে রয়েছে। পরে পুকুরের বিভিন্ন অংশে মৃত মাছ দেখতে পান তিনি।
- TV9 Bangla
- Updated on: Sep 24, 2026
- 10:32 am
Durga Puja Bonus: কথা রাখলেন মুখ্যমন্ত্রী, পুজোর আগেই অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে টাকা! দীর্ঘদিনের প্রত্যাশাপূরণে খুশিতে বাক্যিহারা ওঁরা
Dooars Tea Garden Bonus: দীর্ঘদিন ধরেই চা বাগানের শ্রমিকরা বিভিন্ন সুযোগ সুবিধাগুলো থেকে বঞ্চিত হয়ে এসেছেন। গত কয়েক বছরে দেখা গিয়েছে, পুজোর মুখেই কর্তৃপক্ষ বাগান বন্ধ করে দিতেন। বোনাস বৃদ্ধির দাবিতে দীর্ঘ লড়াই চালিয়েছিলেন চা বাগানের শ্রমিকরা।
- TV9 Bangla
- Updated on: Sep 22, 2026
- 10:51 am
Dhupguri Railway Station: কোণায় কোণায় সিসিটিভি, সচল কি না দেখতে গিয়েই চক্ষু চড়কগাছ, কী চলছে ধূপগুড়ি রেলস্টেশনে?
Dhupguri Railway Station CCTV Cameras: দীর্ঘ ছয় মাসেরও বেশি সময় ধরে ২৭টি সিসিটিভি-র অধিকাংশ বিকল থাকার অভিযোগ ঘিরে এখন একাধিক প্রশ্ন সামনে এসেছে। কেন এতদিনেও ক্যামেরাগুলি মেরামত করা হল না? রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সংস্থার বিরুদ্ধে কী পদক্ষেপ করা হয়েছে? ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পরও কেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়নি?
- TV9 Bangla
- Updated on: Sep 23, 2026
- 1:10 pm
Elephant Rescue Video: তিস্তার জলে খাবি খাচ্ছিল ১৩ দিনের সন্তান, উদ্ধার করল মৎস্যজীবীরা, উদভ্রান্তের মতো ছুটে স্বাস্থ্যকেন্দ্রে এল মা, এই ছবি চোখে জল আনবে…
Elephant Calf Rescue from Teesta River: জানা গিয়েছে, নদীতে মাছ ধরার সময় মৎস্যজীবীদের নজরে আসে যে জলের তোড়ে একটি হাতির শাবক ভেসে যাচ্ছে। বিপদ বুঝতে পেরে আর দেরি না করে, নৌকা নিয়ে হস্তিশাবকটির দিকে ছুটে যান তাঁরা।
- TV9 Bangla
- Updated on: Sep 21, 2026
- 3:42 pm
Durga Puja: শারদোৎসবে সামিল অসুর জনজাতির নতুন প্রজন্ম, বদলাচ্ছে বহু বছরের রীতি
Asur Community Durga Puja: অসুর জনজাতির বসতি শুধু ক্যারনেই সীমাবদ্ধ নয়। নাগরাকাটা, বানারহাট, মেটেলি-সহ ডুয়ার্সের বিভিন্ন এলাকায় তাঁদের বসবাস রয়েছে। আলিপুরদুয়ারের মাঝেরডাবরি চা বাগানেও রয়েছে পরিচিত ‘অসুর লাইন’। উত্তরবঙ্গের বিভিন্ন চা-বাগানকেন্দ্রিক এলাকায় বসবাসকারী এই জনজাতির জীবনযাত্রার সঙ্গেও চা-বাগানের ইতিহাস গভীরভাবে জড়িত।
- TV9 Bangla
- Updated on: Sep 26, 2026
- 5:21 pm
Congress Joining: মমতার দলের ভবিষ্যৎ কী! দলে দলে কংগ্রেসে যোগ তৃণমূলকর্মীদের
Congress in West Bengal: উপনির্বাচনকে ঘিরে তৃণমূলের প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত এবং দলের অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণ নিয়ে নানা আলোচনা চলছে। সেই আবহে ধূপগুড়ির এই যোগদানকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কংগ্রেস নেতৃত্ব।
- TV9 Bangla
- Updated on: Sep 19, 2026
- 1:04 pm