AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dhupguri: রং খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের হাতাহাতি, চলল বাঁশ-লাঠি নিয়ে হামলা

Dhupguri: সকালে দু'পক্ষই রং খেলছিল। অভিযোগ, রং খেলার সময়ে এক পক্ষ অপর পক্ষের এক যুবকের বান্ধবীর উদ্দেশে কটূক্তি করে। আর তাই নিয়েই দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়ে যায়। প্রথমে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটিই চলছিল। আচমকাই তা হাতাহাতি, পরে একে অপরের ওপর বাঁশ, লাঠি নিয়েও হামলা চালায় বলে অভিযোগ। 

Dhupguri: রং খেলাকে কেন্দ্র করে দু'পক্ষের হাতাহাতি, চলল বাঁশ-লাঠি নিয়ে হামলা
রং খেলাকে কেন্দ্র করে সংঘর্ষImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 04, 2026 | 12:31 PM
Share

জলপাইগুড়ি: হোলিকে কেন্দ্র করে ধূপগুড়িতে ব্যাপক সংঘর্ষ। সাতসকালে উত্তপ্ত জলপাইগুড়ির ধূপগুড়ি।  ধূপগুড়ি পৌরসভা-র ১২ নম্বর ওয়ার্ডে হোলি উৎসবকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, বচসা থেকেই হঠাৎ করে হাতাহাতি শুরু হয়ে যায়। বাঁশ, লাঠি, লোহার রড নিয়ে একে অপরের ওপর হামলা চালায় বলে অভিযোগ। ঘটনাকে ঘিরে এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ধুপগুড়ি থানা-র বিশাল বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপস্থিত হন থানার আইসি উৎপল সাহা। পুলিশের তৎপরতায় শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে দু’পক্ষই রং খেলছিল। অভিযোগ, রং খেলার সময়ে এক পক্ষ অপর পক্ষের এক যুবকের বান্ধবীর উদ্দেশে কটূক্তি করে। আর তাই নিয়েই দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়ে যায়। প্রথমে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটিই চলছিল। আচমকাই তা হাতাহাতি, পরে একে অপরের ওপর বাঁশ, লাঠি নিয়েও হামলা চালায় বলে অভিযোগ।  পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। স্থানীয় বাসিন্দারও মধ্যস্থতা করে পরিস্থিতি সামাল দেয়। এই ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতারির কোনও খবর মেলেনি।