AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Alipurduar: নদীতে স্নান করতে নেমে আর উঠল না ২ শিশু, খুঁজতে নেমে শিউরে উঠলেন সবাই

Two minors died: জটেশ্বর ফাঁড়ির ওসি জগদীশ রায় জানান, "বুধবার দুই শিশুর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।" দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Alipurduar: নদীতে স্নান করতে নেমে আর উঠল না ২ শিশু, খুঁজতে নেমে শিউরে উঠলেন সবাই
নদীর পাড়ে উৎকণ্ঠায় সবাইImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 10, 2026 | 9:13 PM
Share

ফালাকাটা: নদীতে স্নান করতে নেমেছিল দুই শিশু। আচমকা নদীতে তলিয়ে যায় তারা। বিষয়টি বুঝতে পেরেই নদীতে খোঁজ শুরু হয়। অবশেষে দুই শিশুর মৃতদেহ নদী থেকে উদ্ধার হয়। মঙ্গলবার দুপুরে ফালাকাটা ব্লকের ধনীরামপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সরুগাঁও চা বাগানের নেপালি বস্তি এলাকার ডুডুয়া নদীতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় বাচ্চারা নদীতেই স্নান করে। এদিন দুপুরে সরুগাঁও চা বাগানের বছর সাতেকের অনুপ উড়াও ও সুধীর উড়াও ডুডুয়া নদীতে স্নান করতে নেমেছিল। আশপাশে কেউ ছিল না। স্নানের সময় আচমকাই ওই দুই শিশু নদীর জলে তলিয়ে যায়। কিছুক্ষণ পর বিষয়টি নজরে আসে স্থানীয় বাসিন্দাদের। হইচই পড়ে যায় এলাকায়। নদীর পাড়ে ভিড় জমে যায়। নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন স্থানীয় বাসিন্দারা।

খবর দেওয়া হয় জটেশ্বর ফাঁড়ির পুলিশকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দীর্ঘ তল্লাশির পর নদী থেকে দুই শিশুর দেহ উদ্ধার হয়। তাদের ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দুই শিশুর মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন। অন্যদিন স্নানে গেলেও এদিন কীভাবে তারা ডুবে গেল, তা ভেবে পাচ্ছেন না কেউ। এত ছোট বাচ্চাদের নদীতে একা একা স্নান করতে পাঠানো নিয়েও উদ্বেগ প্রকাশ করেন অনেকে।

জটেশ্বর ফাঁড়ির ওসি জগদীশ রায় জানান, “বুধবার দেহ দুটির ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।” দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Follow Us
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ
এসআইআর মামলায় মোড় ঘোরানো নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, কী জানেন?
এসআইআর মামলায় মোড় ঘোরানো নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, কী জানেন?