কার্তিক পুজোর জন্য খুন হয়ে গেলেন বিজেপি নেতা!
Malda BJP Leader Death: ঋষিপুরে ৬ মাথা ও ১২ হাতের কার্তিক পুজো হয়। যে পুজো কমিটির সম্পাদক ছিলেন বিজেপি এই নেতা। স্থানীয় বাসিন্দারা জানান, গতরাতে লোডশেডিং হয়। জেনারেটর চালাতে দেরি করে কিছু মদ্যপ যুবক। শুরু হয় বচসা। সেইসময় অভিযুক্ত কানাই চৌধুরী মদ্যপ অবস্থায় চন্দন মণ্ডলের উপর হামলা চালায় বলে অভিযোগ।
কার্তিক পুজোয় লোডশেডিংকে কেন্দ্র করে বচসা। সেই বচসা চলাকালীন বিজেপি নেতাকে বেধড়ক মারধর। আর মারধরের জেরে মালদহের হবিবপুরে মৃত্যু হল বিজেপির মণ্ডল সহসভাপতির। মৃতের নাম চন্দন মণ্ডল। মালদহের হবিবপুরের ভারত-বাংলাদেশ সীমান্তে ঋষিপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপির মণ্ডল সহসভাপতি ছিলেন চন্দন মণ্ডল। ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের কঠোর শাস্তির দাবি জানিয়েছে মৃতের পরিবার।
Follow Us
