Bollywood Security: সইফ-অমিতাভ-অভিষেকদের নিরাপত্তা বৃদ্ধির দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি সিনে কর্মী সংগঠনের
Saif Ali Khan Amitabh Bachchan Security News: কয়েকজন তারকার পরিবারের নিরাপত্তা জোরদার করার দাবি তুলল ‘অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’ (এআইসিডব্লিউএ)। এ বিষয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসের কাছে চিঠি পাঠিয়েছে তারা। একই চিঠির অনুলিপি পাঠানো হয়েছে মুম্বইয়ের পুলিশ কমিশনার দেবেন ভারতীকেও।

বলিউডজুড়ে যেন ফের ছড়াচ্ছে উদ্বেগের আবহ! একের পর এক তারকাকে হুমকি দেওয়ার ঘটনায় টালমাটাল ইন্ডাস্ট্রি। এবার সইফ আলি খান, অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চন-সহ বেশ কয়েকজন তারকার পরিবারের নিরাপত্তা জোরদার করার দাবি তুলল ‘অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’ (এআইসিডব্লিউএ)। এ বিষয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসের কাছে চিঠি পাঠিয়েছে তারা। একই চিঠির অনুলিপি পাঠানো হয়েছে মুম্বইয়ের পুলিশ কমিশনার দেবেন ভারতীকেও।
সংগঠনের সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্তের স্বাক্ষরিত ওই চিঠিতে সাম্প্রতিক হুমকি-কাণ্ডগুলোর কথা তুলে ধরা হয়েছে। জানা গিয়েছে, সইফ আলি খানকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে; একটি ভয়েস মেসেজে তাঁকে এনসিপি নেতা বাবা সিদ্দীকীর মতো পরিণতি হবে বলে সতর্ক করা হয় বলে অভিযোগ। মুম্বই পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। চিঠিতে গত অক্টোবর মাসে জুহু এলাকায় টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার কথাও উল্লেখ করা হয়েছে।
এআইসিডব্লিউএ-র অভিযোগ, গত কয়েক সপ্তাহে একাধিক তারকাকে প্রকাশ্যে হুমকি দেওয়া হয়েছে, এমনকী, দুষ্কৃতীরা তাদের কাছে ২০০ জন শুটার থাকার দাবিও করেছে। এতে শুধু তারকারা নন, গোটা বিনোদন জগতের ভবিষ্যৎই ঝুঁকির মুখে পড়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংগঠনটি। তাদের মতে, এই পরিস্থিতি চলতে থাকলে শুটিং থমকে যেতে পারে, বহু টেকনিশিয়ান ও সেট-কর্মীর রুজি-রুটি টালমাটাল হবে এবং বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়বেন প্রযোজকেরা। দেশের অর্থনীতি ও আন্তর্জাতিক ভাবমূর্তিতে বলিউডের ভূমিকার কথা মনে করিয়ে দিয়ে নিরাপত্তার ওপর জোর দেওয়া হয়েছে।
🚨 BOLLYWOOD IS LIVING IN FEAR LIKE NEVER BEFORE. END THE GANGSTER TERROR IN MUMBAI! 🚨
AICWA demands enhanced security for Bollywood amid escalating gangster threats
All Indian Cine Workers Association (AICWA) President Suresh Shyamlal Gupta has written to Maharashtra Home Minister Shri Devendra Fadnavis, with a copy to Mumbai Police Commissioner Shri Deven Bharti, seeking urgent protection for Bollywood.
Gangsters have openly threatened Saif Ali Khan, Shri Amitabh Bachchan and Abhishek Bachchan, and claim to have 200 shooters at their disposal. After the firing on Tiger Shroff, fear has gripped the industry. Shootings are slowing down, and the livelihood of lakhs of workers, technicians and artists is at risk.
AICWA demands:
1Stronger security for Saif Ali Khan, Shri Amitabh Bachchan, Abhishek Bachchan and their families 2Safety for all film personalities and filmmakers in Mumbai 3Adequate police protection at all shooting locations 4Strict action against gangsters and their networks, and a gangster-free Mumbai 5Close monitoring of press conferences and public events involving film personalities
Bollywood must be able to move freely on Mumbai’s streets, shoot and work without fear.
| #AICWA | #Bollywood | #Lawrence | #AllIndianCineWorkersAssociation |
| @Dev_Fadnavis | @CMOMaharashtra | @DevenBhartiIPS | @CPMumbaiPolice | @ANI | @PTI_News | @ians_india | @SrBachchan | @juniorbachchan | @BeingSalmanKhan | @KapilSharmaK9 | @BabaSiddique | @iamrohitshetty | @iTIGERSHROFF | @bindasbhidu | @AKPPL_Official | @duttsanjay | @ajaydevgn | @RanveerOfficial | @ayushmannk | @AnilKapoor | @thedeol | @aliaa08 | @deepikapadukone | @itsKajolD | @TheAaryanKartik | @BajpayeeManoj | @Nawazuddin_S | @RajkummarRao | @shahidkapoor | @Sonal_MK | @iHrithik |
— All Indian Cine Workers Association (@aicwaofficial) November 20, 2026
মহারাষ্ট্র সরকারের কাছে মোট পাঁচটি দাবি জানিয়েছে সিনে কর্মীদের এই সংগঠন। সেগুলো হল— সইফ, অমিতাভ ও অভিষেক এবং তাঁদের পরিবারের জন্য বাড়তি নিরাপত্তা; মুম্বইয়ের সব অভিনেতা, পরিচালক ও নির্মাতাদের সুরক্ষা নিশ্চিত করা; প্রতিটি শুটিং লোকেশনে যথাযথ পুলিশি ব্যবস্থা; অপরাধীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করে মুম্বইকে অপরাধমুক্ত করা এবং সাংবাদিক সম্মেলন ও জনসমাগমে বাড়তি নজরদারি।
সংগঠনের আশঙ্কা, ঘটনাপ্রবাহ যেন নব্বইয়ের দশকের সেই অস্থির সময়ের কথা মনে করিয়ে দিচ্ছে, যখন ইন্ডাস্ট্রিতে আন্ডারওয়ার্ল্ডের প্রভাব নিয়ে বিস্তর দুশ্চিন্তা ছিল। সেই দিনের পুনরাবৃত্তি না ঘটিয়ে মুম্বইয়ের রাজপথে ও কর্মক্ষেত্রে প্রত্যেকের নির্ভয়ে কাজ করার পরিবেশ নিশ্চিত করার আর্জি জানিয়েছে এআইসিডব্লিউএ।
