Vegetable Price Hike: ঝিঙে-বেগুনের সেঞ্চুরি! ৮০ ছুঁয়েছে উচ্ছে-শসা, অকালবৃষ্টিতে হু হু করে বাড়ছে দাম
Vegetable Price in Bengal: এখন ধান তোলার সময়। ইতিমধ্যেই ধান কেটে মাঠে জমা করে রাখাও হয়েছে। এদিকে ঘূর্ণিঝড় আকভানের কারণে তুমুল বৃষ্টি হচ্ছে বাংলা জুড়ে। টানা বৃষ্টির কারণে ধান ও শাক-সবজিতে পচন ধরছে। এটাই সবজির দাম বাড়ার মূল কারণ।

কলকাতা: আশঙ্কা আগেই করা হয়েছিল। সত্যি সত্যিই বাজারে আগুন লাগল। আলু-পটল থেকে মরশুমি সবজি ফুলকপি, বাঁধাকপি- সব কিছুরই দাম বাড়ল চড়চড়িয়ে। টানা বৃষ্টিতে ব্যাপকভাবে শীতকালীন সবজির দাম বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই তার প্রভাব দেখাও যাচ্ছে। বেশ কিছু সবজির দাম বেড়েছে। আগামী কয়েকদিনের মধ্যে প্রত্যেকটি সাবজির দাম বাড়বে বলে মত ব্যবসায়ীদের।
এখন ধান তোলার সময়। ইতিমধ্যেই ধান কেটে মাঠে জমা করে রাখাও হয়েছে। এদিকে ঘূর্ণিঝড় আকভানের কারণে তুমুল বৃষ্টি হচ্ছে বাংলা জুড়ে। টানা বৃষ্টির কারণে ধান ও শাক-সবজিতে পচন ধরছে। এটাই সবজির দাম বাড়ার মূল কারণ। অন্যদিকে, সুযোগ বুঝে ফড়ে-রাও সুবিধা নিচ্ছে। তাদের শাক-সবজি স্টোর করে বাজারে কৃত্রিম সঙ্কট তৈরির প্রবণতাও সবজির দাম বৃদ্ধির অন্যতম কারণ।
দক্ষিণ ২৪ পরগণা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুরে প্রচুর পরিমাণে শীতকালীন সবজি চাষ হয়।এবার আকভানের জেরে সেখানেই টানা বৃষ্টির কারণে জমিতে জমেছে জল। ফলে কলকাতা সহ পাশ্ববর্তী এলাকার পাইকারি বাজারগুলিতে ইতিমধ্যে সবজি কম পরিমাণে আসছে। আর সবজির পরিমাণ কম হলেই, বাড়বে সবজির দাম। এখন কত দাম বাড়ে, সেই আশঙ্কা ক্রেতা থেকে শুরু করে বিক্রেতা- সকলের।
মানিকতলা বাজারে আজ সবজির দাম
| সবজি | আগে দাম ছিল/প্রতি কেজি | এখন দাম/ প্রতি কেজি |
| বেগুন | ৮০ | ১০০ |
| পটল | ৭০ | ৮০ |
| উচ্ছে | ৬০ | ৮০ |
| গাজর | ৮০ | ১০০ |
| পালং শাক | ৬০ | ৬০ |
| ফুলকপি | ২৫-৩০ | ৩০-৪০ |
| শসা | ৮০ | ১০০ |
| টমেটো | ৬০ | ৬০ |
| ঢেঁড়স | ৬০ | ৮০ |
| সিম | ৮০ | ৮০ |
| ঝিঙে | ৮০ | ১০০ |
