AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cyclone Akvan: শীতের মুখেই সর্বনাশ! ফুলকপি-বাঁধাকপি পচতে বসেছে মাঠেই, হু হু করে বাড়তে পারে দাম

Farmers: সাতুলিয়া, বেলেদানা, লাঙ্গলবেঁকিসহ ভাঙড়ের একাধিক এলাকার কৃষকদের এখন একটাই চিন্তা। কীভাবে রক্ষা পাবে তাঁদের ফসল? কৃষকের ক্ষতি, প্রভাব পড়তে পারে সাধারণ মানুষের রান্নাঘরেও! তবে শুধুমাত্র ভাঙড় নয়, রাজ্যের একাধিক জায়গাতেই বৃষ্টির প্রভাব পড়েছে কৃষিজমিতে।

Cyclone Akvan: শীতের মুখেই সর্বনাশ! ফুলকপি-বাঁধাকপি পচতে বসেছে মাঠেই, হু হু করে বাড়তে পারে দাম
মাঠেই ভিজে যাচ্ছে সব সবজীImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 21, 2026 | 7:51 AM
Share

ভাঙড়: সবজি চাষে ঘূর্ণিঝড়ের প্রভাব। ব্যাপক ক্ষতির আশঙ্কা গোটা রাজ্যেই। সবথেকে বেশি প্রভাব পড়ল উপকূলবর্তী জেলা দক্ষিণ ২৪ পরগনায়। মাঠেই ভিজে গেল সব সবজি। জমিতেই ধরতে পারে পচন। আর তা হলে, বড় প্রভাব পড়বে বাজারদরেও। ইতিমধ্যেই কৃষকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।

দক্ষিণ ২৪ পরগনার সবজি ভাণ্ডার হিসেবে পরিচিত ভাঙড়। সেখানেই ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে এবার ব্যাপক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। শীতের আগে মাঠ ভরে রয়েছে ফুলকপি, বাঁধাকপি, লঙ্কায়। আর তাতেই পচন ধরার আশঙ্কা তৈরি হয়েছে। শীতকালীন সবজিতে এভাবে পচন ধরলে স্বাভাবিকভাবেই আর্থিক ক্ষতির মুখে পড়বেন কৃষকরা। অন্যদিকে বাজারে সবজির জোগান কমলে বাড়তে পারে দাম।

সাতুলিয়া, বেলেদানা, লাঙ্গলবেঁকিসহ ভাঙড়ের একাধিক এলাকার কৃষকদের এখন একটাই চিন্তা। কীভাবে রক্ষা পাবে তাঁদের ফসল? কৃষকের ক্ষতি, প্রভাব পড়তে পারে সাধারণ মানুষের রান্নাঘরেও!

এদিকে, নিম্নচাপ ক্রমশ দুর্বল হলেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে এখনও। আজ, শনিবারও রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মুর্শিদাবাদ, মালদহ, দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতাও জারি রয়েছে। বৃষ্টি কমবে আগামী মঙ্গলবার থেকে। ততদিন পর্যন্ত ফসল বাঁচাতে মাঠ থেকে জল তোলার কাজ করছেন কৃষকরা।

শুক্রবার দিনভর বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে। কলকাতা, হাওড়া, হুগলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিও বাড়ে শুক্রবার। তার ফলেই চাষের জমিতে জমেছে জল।

Follow Us