AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Balurghat: ‘অন্য গাড়িতে আসুন….’, কথাটা বলাতেই NBSTC-র বাসে ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা

ওই ব্যক্তির হাত সহ একাধিক জায়গায় চোট লেগেছে। এদিকে ঘটনাত প্রতিবাদে ওই বাসের কর্মীরা সরকারি বাসটি বাসস্ট্যান্ডে ঢুকিয়ে দিয়ে ঘটনার প্রতিবাদ জানাই। বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। কেন একজন সরকারি বাসের কন্ডাক্টরের উপর হাত তোলা হল তার প্রতিবাদে সরব হয়েছেন অন্যান্য সরকারি বাসের কর্মীরাও।

Balurghat: 'অন্য গাড়িতে আসুন....', কথাটা বলাতেই NBSTC-র বাসে ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা
NBSTC বাসস্ট্যান্ডImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 20, 2026 | 11:09 PM
Share

বালুরঘাট: সরকারি বাসের সিট ধরা নিয়ে গন্ডগোল যাত্রীদের। ‘কেন বাসের সিট ধরে রেখেছেন, অন্য গাড়িতে আসুন….’ বলতে যাওয়ায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার এক কন্ডাক্টরকে মারধর করার অভিযোগ উঠল যাত্রীদের বিরুদ্ধে। শুক্রবার বিকালে চাঞ্চল কর ঘটনাটি ঘটে বালুরঘাটের সরকারি বাসস্ট্যান্ডে। ঘটনায় ওই সরকারি বাসের কর্মী গুরুতর আহত অবস্থায় বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন৷

ওই ব্যক্তির হাত সহ একাধিক জায়গায় চোট লেগেছে। এদিকে ঘটনাত প্রতিবাদে ওই বাসের কর্মীরা সরকারি বাসটি বাসস্ট্যান্ডে ঢুকিয়ে দিয়ে ঘটনার প্রতিবাদ জানাই। বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। কেন একজন সরকারি বাসের কন্ডাক্টরের উপর হাত তোলা হল তার প্রতিবাদে সরব হয়েছেন অন্যান্য সরকারি বাসের কর্মীরাও। এনিয়ে দফতরের পক্ষ থেকে পুলিশ প্রশাসনকে মৌখিক ভাবে জানানো হয়েছে৷ আগামীকাল লিখিত ভাবে অভিযোগ জানানো হবে বলে এনবিএসটিসির বালুরঘাট ডিপোর তরফে জানানো হয়েছে৷ এনিয়ে পুরো বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ আকারে জানিয়েছেন আক্রান্ত বাসের কন্ডাক্টর রাধা রমণ দাস।

এর জেরে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বালুরঘাট বাসস্ট্যান্ডে বেশ কিছুক্ষণের জন্য সরকারি বাস চলাচল বন্ধ থাকে। যদিও ঘটনার পরে বাস স্ট্যান্ড থেকে চম্পট দেয় অভিযুক্ত বাস যাত্রী। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসে সরকারি বাস চলাচল স্বাভাবিক হয়।

এবিষয়ে আক্রান্ত বাসের কন্ডাক্টর রাধা রমণ দাসের দাবি, “এক যাত্রী আগে বাসে ওঠে অন্যের জন্য সিট ধরে রেখেছিল। অথচ বাসে যাত্রীসংখ্যা অনেক ছিল। ভিড়ের কারণে ওই ফাঁকা সিটে বসতে চান অন্য যাত্রীরা। এনিয়েই সিট ধরে রাখা যাত্রীর সঙ্গে বাসের অন্য যাত্রীদের ঝামেলা হয়। এমন করা যায়না বলেছিলাম আমি। এতেই ওই যাত্রী রেগে গিয়ে তাকে মারধর করে।”

অন্যদিকে এনবিএসটিসির বালুরঘাট ডিপোর তরফে জানানো হয়েছে, “অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা গিয়েছে। থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে।”

Follow Us