AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Diamond Harbour IC: ডায়মন্ড হারবারের ‘চর্চিত’ IC-র বদলি, নতুন করে জল্পনা

Diamond Harbour IC Transferred: নবান্নের নয়া নির্দেশিকা অনুযায়ী, ডায়মন্ড হারবার থানার নতুন আইসি-র দায়িত্ব পেয়েছেন সঞ্জয় দে। তিনি এতদিন হাওড়া রেলপুলিশ থেকে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় (ACB) ডেপুটেশনে কর্মরত ছিলেন। অন্যদিকে, বিজয় কুমার যাদবের জায়গায় ডায়মন্ড হারবারের নতুন এসডিপিও হিসেবে নিযুক্ত হয়েছেন গৌরব ঘোষ, যিনি এর আগে পুরুলিয়ার ঝালদার এসডিপিও-র দায়িত্বে ছিলেন।

Diamond Harbour IC: ডায়মন্ড হারবারের 'চর্চিত' IC-র বদলি, নতুন করে জল্পনা
ডায়মন্ড হারবার থানাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 20, 2026 | 11:37 PM
Share

দক্ষিণ ২৪ পরগনা: অবশেষে বদলি করা হল ডায়মন্ড হারবার থানার ‘চর্চিত’ ইনস্পেক্টর ইন চার্জ (আইসি) প্রসেনজিৎ করকে। শুক্রবার রাজ্য পুলিশের একগুচ্ছ রদবদলের তালিকায় সরিয়ে দেওয়া হয়েছে তাঁকে। প্রসেনজিতের নতুন কর্মক্ষেত্র হয়েছে মুখ্যমন্ত্রীর জেলা পূর্ব মেদিনীপুর—সেখানকার জেলা গোয়েন্দা বিভাগে (ডিআইবি) পাঠানো হয়েছে তাঁকে। ঘটনাচক্রে, একই দিনে বদলি করা হয়েছে ডায়মন্ড হারবারের এসডিপিও বিজয় কুমার যাদবকেও।

নবান্নের নয়া নির্দেশিকা অনুযায়ী, ডায়মন্ড হারবার থানার নতুন আইসি-র দায়িত্ব পেয়েছেন সঞ্জয় দে। তিনি এতদিন হাওড়া রেলপুলিশ থেকে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় (ACB) ডেপুটেশনে কর্মরত ছিলেন। অন্যদিকে, বিজয় কুমার যাদবের জায়গায় ডায়মন্ড হারবারের নতুন এসডিপিও হিসেবে নিযুক্ত হয়েছেন গৌরব ঘোষ, যিনি এর আগে পুরুলিয়ার ঝালদার এসডিপিও-র দায়িত্বে ছিলেন।

সাম্প্রতিক সময়ে ডায়মন্ড হারবারের সরিষাকাণ্ড ঘিরে বারবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিল আইসি প্রসেনজিৎ করের নাম। সরিষায় তৃণমূলের দলীয় কার্যালয়ে হানা দিয়ে পুলিশ ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা উদ্ধার করার পর থেকেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায়। ওই ঘটনায় নাম জড়ায় মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা বা শামিম আহমেদের । তবে বিধায়কের পাল্টা দাবি ছিল, পরিকল্পনা করে টাকা রেখে তাঁকে ফাঁসানোর ষড়যন্ত্র করা হয়েছে। পুরো ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হওয়ার পাশাপাশি তিনি সরাসরি ডায়মন্ড হারবার থানার আইসি-র দিকেই আঙুল তুলেছিলেন। তবে নবান্নের তরফ থেকে এটাকে রুটিন বদলিই বলা হচ্ছে। 

Follow Us