AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shuvendu Halder

Shuvendu Halder

Author - TV9 Bangla

subhendunews@gmail.com

২০১২ সাল থেকে দক্ষিণ ২৪ পরগনা জেলার শহরতলী এবং সুন্দরবনের গ্রামগঞ্জে ঘুরে ঘুরে সাংবাদিকতা করছি। রাজনীতি এবং অপরাধ সংক্রান্ত খবর সংগ্রহ করতে ভালো লাগে। প্রথম প্রেম ঘুরতে যাওয়া। সাংবাদিকতা ছাড়াও শখ বলতে ফটোগ্রাফি এবং লেখালেখি।

Pathar Pratima: ২০০ ফুট জুড়ে ভাঙন, রাতের ঘুম উড়েছে ওদের

Pathar Pratima: ২০০ ফুট জুড়ে ভাঙন, রাতের ঘুম উড়েছে ওদের

জরুরি ভিত্তিতে আগামিকাল থেকেই সংস্কারকাজ শুরু হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। এলাকার বাসিন্দারা বলেন, "সবাই এসে দেখে চলে যায়। কেউ কাজ করে না।" সারা রাত ঘুমোতে পারছেন না বাসিন্দারা। যে কোনও সময় জল ঢুকে পড়তে পারে, এই আতঙ্কে দিন কাটাচ্ছেন তাঁরা।

Kakdwip: কাকদ্বীপে নাবালিকা ধর্ষণকাণ্ডে দোষীর ২০ বছরের কারাদণ্ড

Kakdwip: কাকদ্বীপে নাবালিকা ধর্ষণকাণ্ডে দোষীর ২০ বছরের কারাদণ্ড

Kakdwip Physical Assault Case: দক্ষিণ চব্বিশ পরগনার সাগর থানা এলাকায় নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল ওই নাবালিকা। অভিযোগ, সেই সময় সাইকেলে চেপে যাওয়ার পথে তাকে দাদুর বাড়ি পৌঁছে দেওয়ার প্রলোভন দেখায় শেখ সাকিব। এরপর শিশুটিকে পাশের একটি নির্জন পানবরজে নিয়ে গিয়ে তার ওপর পাশবিক নির্যাতন চালানো হয়।

Patharpratima News: তৃণমূলের পঞ্চায়েত সদস্যাকে বিবস্ত্র করে হেনস্থা? উত্তপ্ত পাথরপ্রতিমা

Patharpratima News: তৃণমূলের পঞ্চায়েত সদস্যাকে বিবস্ত্র করে হেনস্থা? উত্তপ্ত পাথরপ্রতিমা

Patharpratima Panchayat Member Assault: তৃণমূলের ওই নির্যাতিতা পঞ্চায়েত সদস্যার অভিযোগ, "বিডিও সাহেবকে বলব আমার বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। পাথরপ্রতিমা গ্রাম পঞ্চায়েতের একজনও বলতে পারবে না যে আমি কোনও কাটমানি নিয়েছি কিংবা কোনও টাকার সঙ্গে জড়িত। কয়েকদিন আগে বিজেপির কিছু ছেলে আমাকে বিজেপিতে যোগদানের কথা বলেছিল।"

CPIM Workers Death: পুড়িয়েই মারা হয়েছিল কাকদ্বীপের সিপিএম কর্মী দম্পতিকে! মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতেই ৮ বছর পর গ্রেফতার অভিযুক্তরা, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি

CPIM Workers Death: পুড়িয়েই মারা হয়েছিল কাকদ্বীপের সিপিএম কর্মী দম্পতিকে! মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতেই ৮ বছর পর গ্রেফতার অভিযুক্তরা, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি

Kakdwip CPM worker couple murder: ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনের আগের রাতে, বুধাখালির বাসিন্দা সিপিএম কর্মী দম্পতি দেবু দাস ও ঊষারানী দাসের মৃত্যু হয় অগ্নিদ্বগ্ধ হয়ে। তবে পরিবারের দাবি ছিল, খুন করা হয়েছে তাঁদের। পরিকল্পিতভাবে পুড়িয়ে মারা হয় তাঁদের।

Fake police Arrest: পুলিশ পরিচয় দিয়ে ATM কার্ড হাতানোর অভিযোগ, গ্রেফতার যুবক

Fake police Arrest: পুলিশ পরিচয় দিয়ে ATM কার্ড হাতানোর অভিযোগ, গ্রেফতার যুবক

আজ ধৃতকে ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হয়। তাঁকে হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও উদ্ধার এটিএম কার্ডগুলোর মধ্যে কতগুলো এটিএম কার্ড অরিজিনাল এবং নকল, তা খতিয়ে দেখছে পুলিশ।

Gangasagar: ২ কোটি টাকা খরচ হয়েছিল, গঙ্গাসাগরের শালবাহী কটেজ আজ ধ্বংসের পথে

Gangasagar: ২ কোটি টাকা খরচ হয়েছিল, গঙ্গাসাগরের শালবাহী কটেজ আজ ধ্বংসের পথে

Sundorban: কোটি টাকার সরকারি সম্পত্তি এভাবে নষ্ট হতে দেখে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সৈকত ও ঐতিহ্য রক্ষায় অবিলম্বে স্থায়ী সমুদ্রবাঁধের দাবি তুলেছেন তাঁরা। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।

Mid Day Meal: ডিম নয়, মিড ডে মিলে পাতে পড়ল দু পিস করে ইলিশ, ক্ষুদে চোখে-মুখ জুড়ে অন্য উল্লাস

Mid Day Meal: ডিম নয়, মিড ডে মিলে পাতে পড়ল দু পিস করে ইলিশ, ক্ষুদে চোখে-মুখ জুড়ে অন্য উল্লাস

Falta School: স্কুলে পড়ুয়ার সংখ্যা ৪০০-র বেশি। সবার জন্য এদিন ইলিশের আয়োজন করা হয়। পরিবেশন করা হয় ইলিশ ভাজা, ইলিশ ভাপা। প্রধান শিক্ষক তিলক নস্কর জানান, বিদ্যালয়ের ৭ জন শিক্ষক-শিক্ষিকার প্রচেষ্টার পাশাপাশি প্রাক্তন ছাত্ররাও উৎসবের অন্যতম সহযোগী।

Annapurna Yogana Scheme: ‘যশস্বী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ’, অন্নপূর্ণা যোজানা পেয়ে পথে মহিলারা

Annapurna Yogana Scheme: ‘যশস্বী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ’, অন্নপূর্ণা যোজানা পেয়ে পথে মহিলারা

বিজেপি মহিলা মোর্চার এক সদ "যশস্বী প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ আমাদের প্রতিটি মায়েদের অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়ার জন্য। যে মায়েদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তাঁদের হয়ত কাগজ পত্রের সমস্যা রয়েছে, আধার কার্ডের সমস্যা আছে শুনেছি।

এ ভাবেই বাংলার এই স্কুলে যেতে হয়! দেখুন ছবিটা

এ ভাবেই বাংলার এই স্কুলে যেতে হয়! দেখুন ছবিটা

স্কুল আছে, পড়ুয়াও আছে। কিন্তু সমস্যা স্কুলে যাতায়াত নিয়ে। স্কুলের সামনের মাঠের উপর দিয়েই যাতায়াত করতে হয়। কিন্তু এক পশলা বৃষ্টি হলেই জল জমে যায় সেই মাঠে। বর্ষাতে এই সমস্যা আরও বাড়ে। বাধ্য হয়ে অনেক পড়ুয়াকে ভেলায় চাপিয়ে স্কুল ভবনে পৌঁছে দিতে হয়। ছোট, ছোট বাচ্চারা জলে পড়ে গেলে ফিরে যেতে হয় বাড়িতে। বয়সে বড় পড়ুয়ারা ভেলা টেনে পার করে দেয় ছোটদের। অভিভাবকরাও অনেক সময় পার করে দেন। আবার অনেক ছাত্রছাত্রী এক হাঁটু জল পেরিয়ে স্কুলে পৌঁছায়। এমনই চিত্র দক্ষিণ ২৪ পরগনা জেলার মথুরাপুরের তেঁতুলবেড়িয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের। স্কুল ভবনের সামনের মাঠে জল জমে থাকায় স্কুলে আসতে চায় না পড়ুয়ারা। অভিভাবকরা এসে ভয়ে ভয়ে স্কুলে দিয়ে যায় ছাত্র-ছাত্রীদের। স্কুল ভবনটিও জরাজীর্ণ। একাংশ ভেঙে পড়েছে। পানীয় জলের নলকূপও খারাপ। এসব কিছু দেখে পড়ুয়ারাও যেন ছন্দহীন হয়ে পড়েছে। বর্তমানে স্কুলের ছাত্র-ছাত্রী সংখ্যা শতাধিক এবং শিক্ষক শিক্ষিকার সংখ্যা ৫ জন। এই পরিস্থিতির পরিবর্তন চেয়ে সরব হয়েছেন অভিভাবক থেকে স্কুলের শিক্ষক শিক্ষিকারা। স্কুলের এই অবস্থার কথা সর্বত্র জানিয়েও কোন কাজ হয়নি। ফলে পড়ুয়া কমেছে। স্কুল ভবন ভেঙে পড়ায় স্কুলের একটি কক্ষে পড়াশোনা চালিয়ে যেতে হয়। সমস্যা গত ৮ বছর ধরে। কিন্তু এভাবে আর কতদিন এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে।

Diamond Harbour: ১৩ কোটি টাকা খরচ করার পর সব বন্ধ হয়ে গেল! ফের বড় অভিযোগ ডায়মন্ড হারবারে

Diamond Harbour: ১৩ কোটি টাকা খরচ করার পর সব বন্ধ হয়ে গেল! ফের বড় অভিযোগ ডায়মন্ড হারবারে

Abhishek Banerjee: ক্যাগের অডিটে দাবি, জমির ভঙ্গুর প্রকৃতির জানা সত্ত্বেও প্রকল্পের আগে যথাযথ ফিজিবিলিটি স্টাডি করা হয়নি। ২০২৩ সালে সমীক্ষার পর প্রকল্পটি আর এগোনো যাবে না বলে সিদ্ধান্ত নেয় পর্যটন দফতর। বিজেপি নেতা অভিজিৎ দাস ববির অভিযোগ, নদীপাড় সৌন্দর্যায়নের নামে দুর্নীতি হয়েছে।

Diamond Harbour: একেবারে কাছে এসে গেছে…., কপিল মুনির আশ্রমের কী হবে!

Diamond Harbour: একেবারে কাছে এসে গেছে…., কপিল মুনির আশ্রমের কী হবে!

এলাকার এক বাসিন্দা বলেন, "আমরা তো এখানেই থাকি। নদী অনেকটা দূরেই ছিল। এখন ভেঙে সামনে চলে এসেছে। খুব ভয়ে ভয়ে আছি। কীভাবে থাকব বলুন তো...। কবে সব ভাসিয়ে নিয়ে যাবে কেউ বলতে পারে না। প্রতি বছর দুর্যোগ এলে এমন ঘটনা ঘটে। খুবই আতঙ্কে আছি।"

সিঙ্গাপুরের জাহাজের ধাক্কায় নুরপুরে বিরাট ক্ষতি, প্লাবনের আশঙ্কা

সিঙ্গাপুরের জাহাজের ধাক্কায় নুরপুরে বিরাট ক্ষতি, প্লাবনের আশঙ্কা

South 24 pgs: বুধবার সকালে হুগলি নদী দিয়ে কলকাতা বন্দরে যাওয়ার পথে দিক নির্ণয় করতে না পেরে নিয়ন্ত্রণ হারিয়ে সিঙ্গাপুরের পণ্যবাহী জাহাজ ফেরিঘাট সংলগ্ন বাঁধে ধাক্কা মারে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই এলাকায় আগেও একাধিকবার পণ্যবাহী জাহাজের ধাক্কার ঘটনা ঘটেছে।