AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Amit Shah: হুমায়ুন কবীরকে পরিকল্পনা করেই বাইরে বার করে বাবরি মসজিদ তৈরি করার ষড়যন্ত্র করা হয়েছে: অমিত শাহ

Amit Shah: ২০২৫ সালের ডিসেম্বর মাসে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর ঘোষণা করেন, তিনি মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণ করবেন। দিনটা ৬ ডিসেম্বর! যেই দিনটায় বাবরি মসজিদ ভাঙা হয়েছিল। সেই থেকেই বঙ্গ রাজনীতিতে আরও একটি নতুন প্রেক্ষাপটের উত্থাপন। তিনি তখন তৃণমূল। দল এর জন্য তাঁকে ভাল চোখে দেখে না। কবীরের এই ধরনের পদক্ষেপ কিংবা বক্তব্য রাজ্যে ধর্মীয় উত্তেজনার পরিস্থিতি তৈরি করতে পারে বলে মনে করে তৃণমূল।

Amit Shah: হুমায়ুন কবীরকে পরিকল্পনা করেই বাইরে বার করে বাবরি মসজিদ তৈরি করার ষড়যন্ত্র করা হয়েছে: অমিত শাহ
অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 02, 2026 | 5:18 PM
Share

রায়দিঘি: ‘বাবরি মসজিদ’ নির্মাণ ঘিরে বাংলায় কম জলঘোলা তৈরি হয়নি। ‘পরিবর্তন যাত্রা’য় বঙ্গে এসে ফের এই বিতর্কে ঘৃতাহুতি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রায়দিঘির মঞ্চে দাঁড়িয়ে অমিত শাহ বললেন, “হুমায়ুন ও মমতা একই মুদ্রার দুই পিঠ।” আর বাংলায় বাবরি মসজিদ নেপথ্যের পিছনেও যে একটা বড় সমীকরণ রয়েছে, সেটাও বুঝিয়ে দেন শাহ। অমিত শাহ বললেন, “হুমায়ুন কবীরকে পরিকল্পনা করেই বাইরে বার করে বাবরি মসজিদ তৈরি করার ষড়যন্ত্র করা হয়েছে।” তারপরই শাহর প্রশ্ন, “আপনার বাংলায় আবার একটা বাবরি মসজিদ হচ্ছে, এটা কি আবার হওয়া উচিত?”

প্রসঙ্গত, ২০২৫ সালের ডিসেম্বর মাসে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর ঘোষণা করেন, তিনি মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণ করবেন। দিনটা ৬ ডিসেম্বর! যেই দিনটায় বাবরি মসজিদ ভাঙা হয়েছিল। সেই থেকেই বঙ্গ রাজনীতিতে আরও একটি নতুন প্রেক্ষাপটের উত্থাপন। তিনি তখন তৃণমূল। দল এর জন্য তাঁকে ভাল চোখে দেখে না। কবীরের এই ধরনের পদক্ষেপ কিংবা বক্তব্য রাজ্যে ধর্মীয় উত্তেজনার পরিস্থিতি তৈরি করতে পারে বলে মনে করে তৃণমূল। তৃণমূলের শীর্ষ নেতৃত্বও তাই নিয়ে কবীরের বিরুদ্ধে প্রকাশ্যে মন্তব্য করেন।

কবীরকে সতর্ক করে দল। কিন্তু নিজের অবস্থানে অনড় থাকেন ভরতপুরের বিধায়ক। দলের অন্দরে শুরু হয় চরম জলঘোলা। এর আগেও অবশ্য একাধিক মন্তব্যে দলের অন্দরে শোকজের মুখে পড়তে হয়েছিল কবীরকে। কিন্তু এবার তাঁকে আর ছাড় দেওয়া হয়নি। এরই মাঝে মুর্শিদাবাদের মাটিতেই সভা করতে যান নেত্রী। দিনটা ৬ ডিসেম্বর। আর সেদিনই তৃণমূল কবীরকে স্থানীয় ভাবে সাসপেন্ড করেন। সেদিনই নতুন দল ঘোষণার কথা জানিয়ে দেন কবীর। পাশাপাশি  ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে অন্তত ৯০টি আসনে জয়লাভ তাঁর লক্ষ্য। কারণ, তৃণমূল বা বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে, তারা কেউ-ই বাবরি মসজিদ গড়তে দেবে না। তাই সরকারের ‘চাবিকাঠি’ বা নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে অন্তত ৯০টি আসনে জেতাতে হবে তাঁর নতুন দলকে। সেক্ষেত্রে কোনও সরকারি অনুদান না নেওয়ার কথাও জানিয়ে দেন হুমায়ুন।

বারবারই তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছিল, কবীর বিজেপির যোগসাজসে ভোট কাটার অর্থেই এই নয়া দল তৈরি করেছে। বিজেপির তরফ থেকেও পাল্টা অভিযোগ করা হয়েছে। কিন্তু এবার খোদ স্বরাষ্ট্রমন্ত্রী এসে অভিযোগ করলেন, বাংলায় ‘তুষ্টিকরণের রাজনীতির’ জন্যই বাবরি মসজিদ তৈরি হচ্ছে। সেক্ষেত্রে মমতা সরকারকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন।