AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee : মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের সামনে ড্রোন, রয়েছে বড় রহস্য?

Mamata Banerjee : মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের সামনে ড্রোন, রয়েছে বড় রহস্য?

TV9 Bangla Digital

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Updated on: Apr 08, 2026 | 10:35 AM

Share

WB Assembly Election 2026 : মমতার হেলিকপ্টারের সামনে ড্রোন ওড়ানোর ঘটনায় সামনে এল ‘বিহার যোগ’। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে তিন যুবককে। মমতার সভায় এসেছিলেন তাঁরা। এর পিছনে বড় কোনও ষড়যন্ত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতদের প্রত্যেকের বাড়ি বিহারের কাটিহার জেলায়। ধৃতেরা হলেন অঙ্কিত কুমার পাসোয়ান, শ্রীকান্ত মণ্ডল ও নুর আক্তার।

মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের সামনে রহস্যময় ড্রোনকে কেন্দ্র করে রাজ্য-রাজনীতিতে উত্তেজনা তুঙ্গে। ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। উঠে এসেছে ‘বিহার যোগ’-ও। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে তিন যুবককে। মমতার সভায় এসেছিলেন তাঁরা। পুলিশ সূত্রে খবর, ধৃতদের প্রত্যেকের বাড়ি বিহারের কাটিহার জেলায়। ধৃতেরা হলেন অঙ্কিত কুমার পাসোয়ান, শ্রীকান্ত মণ্ডল ও নুর আক্তার। তারা ওই সভায় উপস্থিত ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন, এর পিছনে বড় কোনও ষড়যন্ত্র রয়েছে। আঙুল তুলছেন বিরোধীদের উপর। এদিকে পুলিশ যাঁদের গ্রেফতার করেছে, তাঁরা বলছেন, তাঁদের সোশ্যাল মিডিয়া পেজে ভিডিয়ো বানানোর জন্য বরাত দেওয়া হয়েছিল। কোথায় রয়েছে রহস্য? গোটা ঘটনায় কার লাভ আর ক্ষতি হচ্ছে? বিশ্লেষণ করলেন টিভি৯ বাংলার ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্য।

Published on: Apr 08, 2026 08:52 AM
Follow Us