Howrah: মাঝরাতে কেন থানার সামনে বসে পড়লেন তৃণমূলকর্মীরা
ভোটের ঠিক আগে বালি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি সহ একাধিক তৃণমূল কর্মীকে রাতের অন্ধকারে গ্রেফতার করা হল। কেন্দ্রীয় বাহিনী এবং হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা বালি সতীশ চক্রবর্তী লেনের পুরনো পোস্ট অফিস সহ একাধিক পাড়ায় নাম ধরে ধরে বাড়িতে গিয়ে গ্রেফতার করেন তৃণমূলের কর্মী সমর্থকদের।

রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে যান বালি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৈলাশ মিশ্র। পুলিশের আধিকারিকের সঙ্গে বচসা এবং ধাক্কাধাক্কি হয়। রাতে বেলুড় থানায় সামনে অবস্থান বিক্ষোভ করেন তৃণমূল প্রার্থী।
Follow Us
Latest Videos