West Bengal voter list crisis: ১৩ তারিখ সুপ্রিম কোর্ট কি বলে, সেই দিকেই তাকিয়ে বাদ পড়া ২৭ লাখ
Bengal election voter uncertainty: নাম তোলার মরিয়া চেষ্টায় রাত থেকেই লাইনে হাজার হাজার মানুষ। নাম উঠলেও আদৌও কী ভোট দেওয়ার সুযোগ মিলবে? এই উদ্বেগ আর উৎকণ্ঠা নিয়েই নাম তোলার আবেদন দাখিল করছেন তাঁরা।
কলকাতা: একরাশ সংশয় বুকে নিয়ে লম্বা লাইনে নাম বাদ পড়া মানুষেরা। কোচবিহার থেকে ক্যানিং, মালদহ থেকে মুর্শিদাবাদ, সর্বত্রই দেখা যাচ্ছে একই ছবি। নাম তোলার মরিয়া চেষ্টায় রাত থেকেই লাইনে হাজার হাজার মানুষ। নাম উঠলেও আদৌও কী ভোট দেওয়ার সুযোগ মিলবে? এই উদ্বেগ আর উৎকণ্ঠা নিয়েই নাম তোলার আবেদন দাখিল করছেন তাঁরা। বিবেচনাধানীদের মধ্যে সবথেকে বেশি নাম বাদ পড়েছে মুর্শিদাবাদে। বাদের তালিকায় দ্বিতীয় রয়েছে উত্তর ২৪ পরগনা।
Follow Us

