AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pratikur Rahman: অভিষেকের সভাতেই তৃণমূলে ‘অভিষেক’ প্রতীক-উরের? পদ না টিকিট, কী পাচ্ছেন?

CPIM Leader Pratikur Rahman: নাম প্রকাশে অনিচ্ছুক ডায়মন্ড হারবারের তৃণমূলে এক শীর্ষ নেতার কথা, প্রতীকূর সিপিএম ছাড়ছেনই। তা ১০০ শতাংশ নিশ্চিত। দলবদলও হয়ে যাবে অভিষেকের হাত ধরে। তবে তিনি এখনই মগরাহাট থেকে ভোটে দাঁড়াচ্ছেন না। তাঁকে দলের সাংগঠনিক স্তরের বড় পদ দেওয়া হতে পারে বলে জানাচ্ছেন তিনি।

Pratikur Rahman: অভিষেকের সভাতেই তৃণমূলে ‘অভিষেক’ প্রতীক-উরের? পদ না টিকিট, কী পাচ্ছেন?
রাজনৈতিক মহলে জল্পনা Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Feb 17, 2026 | 4:59 PM
Share

কলকাতা: ছাইয়ের ভিতর নাকি আগুন জ্বলছিল। হুমায়ুন কবীর-মহম্মদ সেলিম বৈঠক শুধু ঘি দিয়েছে মাত্র।  SFI-র প্রাক্তন রাজ্য সভাপতি প্রতীক উর রহমানের সদ্য মুখ খোলা থেকে দল ছাড়ার চিঠি- সেই জল্পনা আরও উস্কে দিয়েছে। এবার কী করবেন প্রতীক উর রহমান? এই প্রশ্ন যখন সোশ্যাল মিডিয়ায় তোলপাড়, প্রতীক উরের  তৃণমূলে যোগদান নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। শোনা যাচ্ছে তিনি নাকি মগরাহাট পশ্চিম আসন থেকে দাঁড়াতে চান। তাও আবার তৃণমূলের টিকিটে। সিপিএম নেতারা সে কথা উড়িয়ে দিলেও উঠে আসছে আরও বড় খবর। 

সূত্রের খবর, আর মাত্র দিন তিন-চার পরেই তৃণমূলের সভায় খোদ দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই তৃণমূলে যোগ দেবেন প্রতীকূর। সেই সভা হতে পারে আমতলায়। থাকতে পারেন দক্ষিণ ২৪ পরগনার প্রথমসারির এক ঝাঁক তৃণমূল নেতৃত্ব। 

নাম প্রকাশে অনিচ্ছুক ডায়মন্ড হারবারের তৃণমূলের এক শীর্ষ নেতার কথা, প্রতীক উর সিপিএম ছাড়ছেনই। তা ১০০ শতাংশ নিশ্চিত। দলবদলও হয়ে যাবে অভিষেকের হাত ধরে। তবে তিনি এখনই মগরাহাট থেকে ভোটে দাঁড়াচ্ছেন না। তাঁকে দলের সাংগঠনিক স্তরের বড় পদ দেওয়া হতে পারে বলে জানাচ্ছেন তিনি। তৃণমূল স্তরে ঘাসফুল শিবিরকে চাঙ্গা করার বড় দায়িত্ব থাকবে তাঁর কাঁধে। তবে কী সত্য়িই ঋতব্রত বন্দ্যোপাধ্য়ায়ের পর আরও এক দাপুটে এসএফআই নেতার তৃণমূলে যোগদান সময়ের অপেক্ষা? জল্পনার মধ্যেই উত্তর খুঁজছে রাজনৈতিক মহলে। 

‘সাম্প্রতিক সময়ে পার্টির জেলা ও রাজ্য নেতৃত্বের বেশ কিছু ভাবনা ও কর্মপদ্ধতির সঙ্গে আমি নিজেকে খাপ খাওয়াতে পারছি না। মানসিক দ্বন্দ্বের মধ্যে দিন কাটাতে হচ্ছে। সেই কারণেই যাবতীয় পদ থেকে অব্যাহতি চাইছি।’ এই চিঠিই সেলিমকে লিখেছেন প্রতীক উর। তা যে ভোটের আগে বাম শিবিরের কাছে আদপে বিনা মেঘে বজ্রপাতের সামিল তা বলার অপেক্ষা রাখে না। এখনও মুখ খোলেলনি সেলিম। ১৯ আর ২০ তারিখ সিপিএমের রাজ্য কমিটির বৈঠক। সেখানেই প্রতীকূর নিয়ে কোনও স্ট্যান্ড নেওয়া হতে পারে বলে সূত্রের খবর। সিপিএম নেতা কলতান দাশগুপ্ত যদিও বলছেন, “যাদের জল্পনা করার তাঁরা জল্পনা করুক। কেউ দল ছেড়ে কোথাও যায়নি। এ বিষয়ে যা বলার মহম্মদ সেলিম বলবে। আমরা দলের অভ্যন্তরে আলোচনা করাতেই বিশ্বাসী।”

Follow Us
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো