AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gosaba: প্রার্থী ঘোষণা হতেই উত্তপ্ত গোসাবা, তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষে আক্রান্ত উপপ্রধান ও তাঁর অনুগামীরা

TMC inner clash: ভোটের মুখে শাসকদলের এই প্রকাশ্য কোন্দল ও রক্তক্ষয়ী সংঘর্ষে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। তবে এই ঘটনার পর বেশ কিছুটা সময় অতিবাহিত হলেও এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কাউকে গ্রেফতার করা হয়নি। এলাকা থমথমে রয়েছে। এই ঘটনা নিয়ে বর্তমান বিধায়কের কোনও বক্তব্য এখনও পাওয়া যায়নি।

Gosaba: প্রার্থী ঘোষণা হতেই উত্তপ্ত গোসাবা, তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষে আক্রান্ত উপপ্রধান ও তাঁর অনুগামীরা
বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ আক্রান্তদেরImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 18, 2026 | 7:42 AM
Share

গোসাবা: মঙ্গলবার বিকেলে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। আর প্রার্থীর নাম ঘোষণা হতে না হতেই দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় সামনে এল তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকোন্দল। বিপ্রদাসপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। ঘটনায় আক্রান্ত হয়েছেন বিপ্রদাসপুর পঞ্চায়েতের উপপ্রধান এবং তাঁর অনুগামীরাই।

অভিযোগ, গতকাল ইফতার সেরে বেরোনোর সময় উপপ্রধানের অনুগামীদের ওপর অতর্কিতে হামলা চালানো হয়। অনুগামীদের বাঁচাতে গিয়ে আক্রান্ত হন উপপ্রধান আজমিরা মিদ্যা নিজেও। উপপ্রধানের অভিযোগ, বিপ্রদাসপুর পঞ্চায়েত প্রধানের স্বামী অমরেশ মণ্ডলের নেতৃত্বে এই হামলা হয়েছে। বর্তমান বিধায়ক তথা প্রার্থী সুব্রত মণ্ডলের অনুগামীরা এই হামলা চালিয়েছেন।

উপপ্রধানের অভিযোগ, সুব্রত মণ্ডলের অনুগামী শফিকুল গাজী, রফিকুল গাজী, সেলিম মোল্লা, মধুসূদন বর্মণ, প্রদীপ হালদার, শফিক মিদ্যা, আজিজুল সর্দার, ইয়াকুব পিয়াদা এবং সাধন সর্দাররা দলবল নিয়ে এসে তাঁদের ওপর চড়াও হন এবং বেধড়ক মারধর করেন। এই সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন সাকিব মোল্লা, আলাউদ্দিন মোল্লা এবং সাজান পিয়াদা। তাঁদের দ্রুত উদ্ধার করে গোসাবা ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে বর্তমানে তাঁরা চিকিৎসাধীন।

ভোটের মুখে শাসকদলের এই প্রকাশ্য কোন্দল ও রক্তক্ষয়ী সংঘর্ষে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। তবে এই ঘটনার পর বেশ কিছুটা সময় অতিবাহিত হলেও এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কাউকে গ্রেফতার করা হয়নি। এলাকা থমথমে রয়েছে। এই ঘটনা নিয়ে বর্তমান বিধায়কের কোনও বক্তব্য এখনও পাওয়া যায়নি। যাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা মুখ খুলছেন না। এখন পুলিশ কী পদক্ষেপ করে সেটাই দেখার। রাজ্যে আদর্শ আচরণবিধি লাগু হয়ে যাওয়ায়, কমিশনও পদক্ষেপ করতে পারে।

Follow Us