AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Debangshu Bhattacharya: ‘আর রাজনীতি করব না’, টিকিট না পেতেই রাগে ফুঁসছেন তিনবারের MLA অসিতের, কী করবেন দেবাংশু?

Debangshu Bhattacharya TMC: মঙ্গলবার চুঁচুড়ায় পৌঁছালে দেবাংশুকে বর্ণাঢ্য সংবর্ধনা জানান তৃণমূল কর্মীরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন দেবাংশু।

Debangshu Bhattacharya: ‘আর রাজনীতি করব না’, টিকিট না পেতেই রাগে ফুঁসছেন তিনবারের MLA অসিতের, কী করবেন দেবাংশু?
রাজনৈতিক মহলে চাপানউতোর Image Credit: TV 9 Bangla GFX
| Edited By: | Updated on: Mar 18, 2026 | 9:16 AM
Share

চুঁচুড়া: একুশের ভোটে তাঁর টিকিট পাওয়া নিয়ে জোর জল্পনা চলেছিল। যদিও শেষ পর্যন্ত শিকে ছিঁড়েছিল লোকসভা ভোটে। কিন্তু জয় আসেনি। যদিও ফের ভরসা করেছে দল। লোকসভা নির্বাচনের হারের গ্লানি মুছে এবার বিধানসভার লড়াইয়ে কোমর বেঁধে নামলেন তৃণমূল কংগ্রেসের যুব নেতা তথা আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরই মঙ্গলবার সন্ধ্যায় চুঁচুড়া ঘড়ির মোড়ে পা রাখেন তিনি। তাঁকে ঘিরে দলীয় কর্মীদের ব্যাপক উচ্ছ্বাসের ছবিও দেখা যায়। সেখানে দাঁড়িয়েই আগামী পাঁচ বছরের রোডম্যাপও ঠিক করে ফেললেন। তাঁর সাফ কথা, “আগামী পাঁচ বছরে সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে একটি ‘নতুন চুঁচুড়া’ গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য।” 

মঙ্গলবার চুঁচুড়ায় পৌঁছালে দেবাংশুকে বর্ণাঢ্য সংবর্ধনা জানান তৃণমূল কর্মীরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন দেবাংশু। তিনি বলেন, “চুঁচুড়ার মানুষ অত্যন্ত সচেতন। তাঁরা যেভাবে চুঁচুড়াকে দেখতে চান, তাঁদের সেই প্রত্যাশা পূরণ করতে আমি দলীয় নেতৃত্ব ও স্থানীয় মানুষকে সঙ্গে নিয়ে কাজ করব।” আর অসিত মজুমদার? 

চুঁচুড়ায় গত তিনবারের জয়ী বিধায়ক অসিত মজুমদারকে এবার টিকিট দেয়নি ঘাসফুল শিবির। টিকিট না পেয়ে অসিতবাবু প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিয়েছেন। একরাশ হতাশার সঙ্গে রাজনৈতিক সন্ন্যাস নেওয়ারও ইঙ্গিত দিয়েছেন। সাফ বলেছেন, “রাজনীতি আর করব না। রাজনীতি থেকে বিশ্রাম নিলাম।”

এই পরিস্থিতিতে অত্যন্ত কৌশলী  অবস্থান নিয়েছেন দেবাংশু। তিনি বলেন, “অসিতবাবু আমার পিতৃসম, আমি ওনার সন্তানের মতো। রাজনৈতিক ক্ষেত্রে মান-অভিমান থাকতেই পারে, কিন্তু আমি বিশ্বাস করি একজন পিতা কখনোই তাঁর সন্তানকে ফিরিয়ে দেবেন না। আমি অবশ্যই ওনার সঙ্গে কথা বলব, ওনার আশীর্বাদ নিয়ে এগোব।”

বুধবার টিভি ৯ বাংলার তরফে যোগাযোগ করা হলে তিনি আরও বলেন, “তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় সমাজের সমস্ত ঘরানার মানুষের জায়গা হয়েছে। স্বাভাবিকভাবে কিছু মানুষ জায়গা পাননি। কিন্তু আমাদের বিশ্বাস দল তাঁদের পরবর্তীকালে কোনও বৃহত্তর জায়গায় কাজে লাগাবেন। আমি আজই অসিতদার সঙ্গে দেখা করব।”  

Follow Us