AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Under adjudication: ২১ লক্ষ বিবেচনাধীনের নামের নিষ্পত্তি, কবে সাপ্লিমেন্টারি তালিকা বেরবে?

SIR in Bengal: গত ২৮ ফেব্রুয়ারি এসআইআর প্রক্রিয়া চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। আর সেই তালিকায় ৬০ লক্ষ ভোটারের নাম বিবেচনাধীনের তালিকায় রয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা বেরনোর পর কেটে গিয়েছে ২ সপ্তাহের বেশি। বিবেচনাধীন ভোটারদের তথ্য খতিয়ে দেখে তা নিষ্পত্তি করছেন জুডিশিয়াল অফিসাররা।

Under adjudication: ২১ লক্ষ বিবেচনাধীনের নামের নিষ্পত্তি, কবে সাপ্লিমেন্টারি তালিকা বেরবে?
কবে বেরবে সাপ্লিমেন্টারি তালিকা?Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 18, 2026 | 8:25 AM
Share

কলকাতা: ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে। ময়দানে পুরোদমে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। কিন্তু, রাজ্যের ৬০ লক্ষ ভোটার এখনও জানেন না, তাঁরা এবারের নির্বাচনে ভোট দিতে পারবেন কি না। কারণ, তাঁদের নাম ঝুলে রয়েছে বিবেচনাধীনের তালিকায়। সেই বিবেচনাধীনদের তালিকা কবে বেরবে? এখনও পর্যন্ত কতজন বিবেচনাধীনের নামের নিষ্পত্তি হয়েছে? উঠছে প্রশ্ন। সেই তথ্যই জানাল নির্বাচন কমিশন। বিবেচনাধীনদের নামের প্রথম সাপ্লিমেন্টারি তালিকা কবে বেরতে পারে, তাও জানালেন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। কী বললেন তিনি?

গত ২৮ ফেব্রুয়ারি এসআইআর প্রক্রিয়া চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। আর সেই তালিকায় ৬০ লক্ষ ভোটারের নাম বিবেচনাধীনের তালিকায় রয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা বেরনোর পর কেটে গিয়েছে ২ সপ্তাহের বেশি। বিবেচনাধীন ভোটারদের তথ্য খতিয়ে দেখে তা নিষ্পত্তি করছেন জুডিশিয়াল অফিসাররা। এবার কমিশনের তরফে জানানো হল, এখনও পর্যন্ত ২১ লক্ষ বিবেচনাধীন ভোটারের নামের নিষ্পত্তি করা সম্ভব হয়েছে।

এখনও পর্যন্ত নিষ্পত্তি হওয়া ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা কবে বেরবে? এই নিয়ে কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত বললেন, “সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নিয়ে আলোচনা হয়েছে। আশা করা হচ্ছে, এই সপ্তাহের মধ্যেই আমরা তা প্রকাশ করতে পারব। যে সব নামের নিষ্পত্তি হয়েছে, সেগুলি এক-দু’দিনের মধ্যে আমাদের সঙ্গে শেয়ার করবেন জুডিশিয়াল অফিসাররা। এখন যে অবস্থায় রয়েছে, তাতে শুক্রবার কিংবা শনিবার সাপ্লিমেন্টারি তালিকা বেরিয়ে যাওয়ার কথা।” বিশেষ পর্যবেক্ষকের কথাতেই স্পষ্ট, শুক্রবারের আগে সাপ্লিমেন্টারি তালিকা বেরনো সম্ভব নয়।

কিন্তু, প্রশ্ন উঠছে, ভোটের আগে বিবেচনাধীন তালিকায় থাকা বাকি ভোটারদের তথ্য খতিয়ে দেখে তার নিষ্পত্তি করা কি সম্ভব? বাংলায় এবার ২ দফায় ভোট। ২৩ ও ২৯ এপ্রিল। সবমিলিয়ে একমাসের চেয়ে সামান্য বেশি। এর মধ্যে বাকি প্রায় ৩৯ লক্ষ বিবেচনাধীনের নামের নিষ্পত্তি করা কি সম্ভব? আবার যাঁদের নাম বাদ যাবে, তাঁদের ট্রাইবুনালে যাওয়ার সুযোগ রয়েছে। সেই সব আবেদনের নিষ্পত্তিই বা কবে হবে? রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস এই নিয়ে প্রশ্ন তুলে কমিশনকে নিশানা করেছে।

রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “এখন দায় হাইকোর্টের কাঁধে চাপিয়ে দেওয়ার অপচেষ্টা হচ্ছে। আমাদের নেত্রী বলেছেন, বিচারব্যবস্থার উপর আস্থা আছে। কিন্তু আমাদের কাছে তথ্য নেই, কমিশন আদালতের সঙ্গে কিভাবে সমন্বয় করে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করছে। যাদের নাম বাদ যাবে, তারা ট্রাইবুনালে আবেদন করবে। কিন্তু তারা কবে করবে? সেই সময়টা তো দিতে হবে। এই বিষয়েও কোনও উত্তর দিচ্ছে না কমিশন। এর পিছনে কি অন্য কোনও উদ্দেশ্য আছে? ভোটাধিকার আপনারা কেড়ে নেবেন, কিন্তু আমরা তো সেটা কেড়ে নিতে দেব না। আপনাকে তো সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশ করতে বলেছে। সেটা কবে কে করবেন?”

Follow Us