AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jalpaiguri: সীমান্তবর্তী রুট ধরে এসেছিলেন, এনজেপি-তে ট্রেনে উঠতেই কামরা থেকে গ্রেফতার বছর তিরিশের মহিলা

শুক্রবার প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর ধৃত মহিলাকে জলপাইগুড়ির হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে। তাঁর ভারতে প্রবেশের পথ,যাতায়াতের পরিকল্পনা এবং এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। সীমান্ত পেরিয়ে অবৈধ অনুপ্রবেশের এই ঘটনায় রেলপথে নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Jalpaiguri: সীমান্তবর্তী রুট ধরে এসেছিলেন, এনজেপি-তে ট্রেনে উঠতেই কামরা থেকে গ্রেফতার বছর তিরিশের মহিলা
গ্রেফতার মহিলাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 21, 2026 | 6:10 AM
Share

জলপাইগুড়ি: অবৈধ অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার বাংলাদেশি মহিলা। নিয়ে যাওয়া হল জলপাইগুড়ি (Jalpaiguri) হোল্ডিং সেন্টারে। অবৈধভাবে ভারতে প্রবেশ করার অভিযোগ উঠেছে এক মহিলার বিরুদ্ধে। হায়দরাবাদ যাওয়ার পথে নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকে গ্রেফতার করা হয়েছে ওই বাংলাদেশি মহিলাকে। যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে শিলিগুড়ি জিআরপির এসওজি টিম এবং এনজেপি জিআরপির সাদা পোশাকের পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত মহিলার নাম ওদেরা আক্তার। বয়স আনুমানিক ৩০ বছর। তিনি বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার সিরাজগঞ্জ এলাকার বাসিন্দা। জানা যায়,গুয়াহাটির কামাখ্যা স্টেশন থেকে ডাউন চেরালাপল্লী এক্সপ্রেসের জেনারেল কামরায় উঠে হায়দরাবাদের উদ্দেশে রওনা হয়েছিলেন ওই মহিলা। আগে থেকেই তাঁর গতিবিধি এবং পরিচয় সম্পর্কে তথ্য ছিল পুলিশ আধিকারিকদের কাছে।

সেই সূত্র ধরেই এগোয় জিআরপি। এনজেপি স্টেশনের ৬ নম্বর প্লাটফর্মে পৌঁছতেই তল্লাশি অভিযান শুরু করেন জিআরপির আধিকারিকরা। এরপর ট্রেনের জেনারেল কামরা থেকে তাঁকে পাকড়াও করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, গত ১৭ নভেম্বর সিলেট-মেঘালয় সীমান্তবর্তী রুট ব্যবহার করে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন ওই মহিলা। এরপর গুয়াহাটি থেকে ট্রেনে চেপে হায়দরাবাদের উদ্দেশে যাত্রা শুরু করেন তিনি।

তবে কী কারণে ওই মহিলা ভারতে প্রবেশ করেছিলেন এবং হায়দরাবাদে যাওয়ার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Follow Us