AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Malda: ‘গোমাতাকে যেভাবে সম্মান করা উচিৎ, সেভাবেই…’, চাঁচল থানার মধ্যেই তৈরি হয়েছে গোশালা

Gosala at Police Station: অভিযোগ, মালদহের হরিশ্চন্দ্রপুর থেকে একটি ছোট লরিতে করে ৬টি গরু ও একটি মহিষ নিয়ে যাওয়া হচ্ছিল। তাদের পাচারের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ বজরং দলের। পাচার রুখে দেন বজরং দলের সদস্যরাই। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় চাঁচল থানার পুলিশ।

Malda: 'গোমাতাকে যেভাবে সম্মান করা উচিৎ, সেভাবেই...', চাঁচল থানার মধ্যেই তৈরি হয়েছে গোশালা
থানার মধ্যেই গোশালাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 21, 2026 | 8:18 AM
Share

মালদহ: থানাতেই তৈরি হয়েছে গোশালা। বাঁশ লাগিয়ে মাথার উপর ছাউনি করে দেওয়া হয়েছে। রাখা হয়েছে খড়-বিচুলি। গরু-মোষ রাখার জন্য সব ব্যবস্থা করা হয়েছে থানায়। চাঁচল থানার আইসি আইসি জয়দেব ঘোষের উদ্যোগে এই ব্যবস্থা করা হয়েছে। সেই গোশালায় আপাতত ৬টি গরু ও ১টি মোষের দেখভাল করছে চাঁচল থানার পুলিশ।

মালদহে গরু উদ্ধারের ঘটনা নতুন নয়। সম্প্রতি গরু বোঝাই একটি গাড়ি আটক করা হয়। সেই গাড়িতে ছিল ৬টি গরু ও ১টি মহিষ। তাদের উদ্ধারের পর তাদের আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে থানাতেই। থানার পিছনে তৈরি করা হয়েছে অস্থায়ী গোশালা। সেখানেই রাখা হয়েছে উদ্ধার হওয়া গবাদি পশুগুলিকে।

শুধু উদ্ধার করেই দায়িত্ব শেষ করেনি পুলিশ, তাদের খাবার থেকে শুরু করে নিয়মিত পরিচর্যা, সব কিছুরই ব্যবস্থা করেছে পুলিশ। চাঁচল থানার আইসি জয়দেব ঘোষের তত্ত্বাবধানে চলছে গোটা প্রক্রিয়া। পুলিশের এই মানবিক উদ্যোগে প্রশংসায় পঞ্চমুখ বজরং দলের সদস্যরা।

অভিযোগ, মালদহের হরিশ্চন্দ্রপুর থেকে একটি ছোট লরিতে করে ৬টি গরু ও একটি মহিষ নিয়ে যাওয়া হচ্ছিল। তাদের পাচারের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ বজরং দলের। পাচার রুখে দেন বজরং দলের সদস্যরাই। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় চাঁচল থানার পুলিশ। গবাদিপশু উদ্ধার করে নিয়ে যাওয়া হয় থানায়।

বিশেষভাবে নজর কেড়েছে চাঁচল থানার আইসি জয়দেব ঘোষের এই উদ্যোগ। তাঁর তত্ত্বাবধানেই উদ্ধার হওয়া গবাদি পশুগুলির দেখভাল করা হচ্ছে। উত্তর মালদহের জেলা বজরং জল সংযোজক ঋতম দাস, গরুগুলির যাতে কোনও অসুবিধা না হয়, সেদিকে নজর দিয়েছে পুলিশ। গোমাতাকে যেভাবে সম্মান দেওয়া উচিৎ, সেভাবেই পুলিশ সম্মান দিয়ে রেখেছে বলে জানিয়েছেন তিনি।

Follow Us