Chalsa forest: দাউদাউ করে জ্বলল জঙ্গল, পুড়ে গেল দামি-দামি গাছ
Jalpaiguri: বুধবার দুপুরে খরিয়ার বন্দর জঙ্গলের ১ নাম্বার কোম্পার্টমেন্টে আগুন লাগে। এই সময় জঙ্গলে ঝরা শুকনো পাতা থাকায় আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পরে গোটা জঙ্গলে।খবর পেয়ে জঙ্গলে আসেন পরিবেশ প্রেমীরা। বনকর্মীদের সহযোগিতায় পরিবেশপ্রেমী মানবেন্দ্র দে সরকার, সুমন চৌধুরী এদিন জঙ্গলের আগুন নেভানোর চেষ্টা চালান ।

মাটিয়ালি: চালসা রেঞ্জের খরিয়ারবন্দর জঙ্গলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। দাউ-দাউ করে জ্বলছে মূল্যবান গাছ ও জঙ্গল। ঘটনায় উদ্বিগ্ন পরিবেশপ্রেমী সংগঠনগুলি। জঙ্গলের আগুন নেভাতে ঘটনাস্থলে বনকর্মী, পরিবেশপ্রেমী ও দমকল বাহিনী।
বুধবার দুপুরে খরিয়ার বন্দর জঙ্গলের ১ নম্বর কোম্পার্টমেন্টে আগুন লাগে। এই সময় জঙ্গলে ঝরা শুকনো পাতা থাকায় আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পরে গোটা জঙ্গলে।খবর পেয়ে জঙ্গলে আসেন পরিবেশ প্রেমীরা। বনকর্মীদের সহযোগিতায় পরিবেশপ্রেমী মানবেন্দ্র দে সরকার, সুমন চৌধুরী এদিন জঙ্গলের আগুন নেভানোর চেষ্টা চালান । উল্লেখ্য, এ নিয়ে গত তিন দিন ধরে লাগাদার খরিয়ার বন্দর জঙ্গলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। এই মরসুমে বিভিন্ন গাছপালার পাতা ঝরে পরে। সম্ববত কেউ ইচ্ছা করে জঙ্গলে আগুন লাগিয়ে দিয়েছে বলে অনুমান।
পরিবেশ প্রেমী সুমন চৌধুরী বলেন, “এদিন জঙ্গলে আগুন লাগার খবর শুনেই জঙ্গলে এসে বনকর্মীদের সঙ্গে এসে আগুন নেভানোর চেষ্টা করি।” সুখা মৌসুমী জঙ্গলে যাতে কেউ আগুন না লাগাতে পারে তার জন্য বন কর্মীদের নিয়মিত টহলদারের দাবি জানিয়েছেন তিনি। বলেছেন, “অনেকেই কাঠ কুড়োতে আসেন। কেউ কেউ আগুন জ্বালিয়ে দেন। এর জেরে অনেক দামি গাছ নষ্ট হয়ে যায়।” এ দিন, দফরের তরফে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে। মঙ্গলবারে অগ্নিকাণ্ডের ঘটনায় খরিয়ার বন্দর জঙ্গলে বেশ কয়েকটি বড় শালগাছও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে।
