রাজ্য পুলিশের FIR-এর উপর ভিত্তি করেই মামলা NIA-এর
মূলত বিচারকদের আটকে রাখার অভিযোগ ও তাঁদের উপর হামলার অভিযোগে হবে মামলা। সুপ্রিম কোর্টের নির্দেশে অভিযুক্তদের হেফাজতে নেবে এনআইএ। সুপ্রিম নির্দেশেই কালিয়াচক-কাণ্ডের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এনআইএ-কে। সোমবার মুখ বন্ধ খামে সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দিয়েছে এনআইএ।
এবার দিল্লিতে মামলা দায়ের করতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। রাজ্য পুলিশের করা এফআইআরের উপর ভিত্তি করে ওই অভিযোগ দায়ের করা হচ্ছে আজ, মঙ্গলবার। একের বেশি মামলা রুজু হতে পারে। মূলত বিচারকদের আটকে রাখার অভিযোগ ও তাঁদের উপর হামলার অভিযোগে হবে মামলা। সুপ্রিম কোর্টের নির্দেশে অভিযুক্তদের হেফাজতে নেবে এনআইএ। সুপ্রিম নির্দেশেই কালিয়াচক-কাণ্ডের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এনআইএ-কে। সোমবার মুখ বন্ধ খামে সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দিয়েছে এনআইএ।
Follow Us

