AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Narendra Modi: বিতর্কের মাঝেই ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা, কূটনীতির পথে হাঁটার পরামর্শ নমোর

PM Modi: মধ্য়প্রাচ্যে বাড়তে থাকা চরম উত্তেজনার আবহে ইরানের প্রেসিডেন্ট ডক্টর মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কী কথা হল তা সামনেও এনেছেন। বার্তালাপের নির্যাস তুলে ধরে প্রধানমন্ত্রী মোদী তাঁর এক্স হ্যান্ডেলে ভারতের অবস্থানও স্পষ্ট করেছেন।

PM Narendra Modi: বিতর্কের মাঝেই ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা, কূটনীতির পথে হাঁটার পরামর্শ নমোর
শান্তির বার্তার মোদীর Image Credit: Gemini
| Updated on: Mar 13, 2026 | 2:03 PM
Share

নয়াদিল্লি: মধ্যপ্রাচ্য যখন কার্যত বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে, ঠিক সেই মুহূর্তে ইরানের প্রেসিডেন্ট ডক্টর মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শান্তির বার্তার সঙ্গেই দিলেন বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ। মঙ্গলবার দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে বর্তমান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে দীর্ঘক্ষণ কথা হয়। পরে প্রধানমন্ত্রী নিজেই সোশ্যাল হ্য়ান্ডেলে সেই আলোচনার কথা তুলে ধরলেন। 

মোদী নিজেই তাঁর পোস্টে জানান, “ওই অঞ্চলের সামগ্রিক পরিস্থিতি নিয়ে ইরানের প্রেসিডেন্ট ডক্টর মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে আলোচনা করেছি।” পশ্চিম এশিয়ায় যেভাবে যুদ্ধের পরিবেশ তৈরি হচ্ছে, যেভাবে একের পর এক হামলায় সাধারণ মানুষের মৃত্যু হচ্ছে, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। স্পষ্ট ভাষায় লেখেন ” ইরানের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় যেভাবে উত্তেজনার আবহে সাধারণ মানুষের প্রাণহানি হচ্ছে, প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে সে বিষয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছি।”

যুদ্ধের আবহে ভারতের স্বার্থ রক্ষার পাশাপাশি মধ্যপ্রাচ্যে কর্মরত কয়েক লক্ষ ভারতীয়র সুরক্ষাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন মোদী। প্রধানমন্ত্রী লিখছেন, “ভারতীয় নাগরিকদের নিরাপত্তা, সেইসঙ্গে পণ্য ও জ্বালানির অবাধ যাতায়াত নিশ্চিত করাই এখন ভারতের প্রধান অগ্রাধিকার।” তবে ভারত যে কোনওভাবেই যুদ্ধ চায় না, বরং আলোচনার মাধ্যমেই সমাধান খোঁজার পক্ষপাতী, তা আবারও বিশ্বমঞ্চে মনে করিয়ে দিয়েছেন মোদী। তিনি তাঁর পোস্টে লেখেন, “শান্তি ও স্থিতিশীলতার প্রতি ভারতের অঙ্গীকারের কথা আবারও ওনাকে বলেছিল। আলোচনা ও কূটনীতির পথে হাঁটার আহ্বান জানিয়েছি।” 

প্রসঙ্গত, সাম্প্রতিক কালে ইরান বনাম ইজরায়েল-আমেরিকা সংঘাতের আবহে ভারতের নিরব অবস্থান নিয়ে বারবার কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছে কংগ্রেস। কলম ধরেছেন সনিয়া গান্ধী। চর্চা চলেছে বিশ্বজুড়ে। কেন ভারত ‘চুপ’ সেই প্রশ্ন উঠেছে বারবার।আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, আমেরিকা-ইজরায়েল তো বটেই এবং ইরানের সঙ্গেও ভারতের সুসম্পর্ক রয়েছে। এই পরিস্থিতিতে ভারসাম্য বজায় রেখে প্রধানমন্ত্রী যেভাবে শান্তি ও কূটনীতির বার্তা দিলেন, তা বিশ্বমঞ্চে ভারতের কূটনৈতিক অবস্থানের দৃঢ়তাই আরও স্পষ্ট করছে। এখন দেখার, ভারতের মধ্যস্থতায় দিনের শেষে পরিস্থিতির বদল কতটা হয়।

Follow Us