AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

জয় শ্রীরাম বনাম জয় বাংলা স্লোগানে উত্তপ্ত ভাতার, প্রচারে হাতাহাতি বিজেপি-তৃণমূলের

জয় শ্রীরাম বনাম জয় বাংলা স্লোগানে উত্তপ্ত ভাতার, প্রচারে হাতাহাতি বিজেপি-তৃণমূলের

Manatosh Podder

| Edited By: সঞ্জয় পাইকার

Updated on: Apr 15, 2026 | 12:57 PM

Share

জয় শ্রীরাম বনাম জয় বাংলা স্লোগান যুদ্ধ। উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমানের ভাতার বিধানসভার ঢেড়িয়া গ্রামে। ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যা নিয়ে শাসক-বিরোধী তরজা আরও তীব্র হয়েছে। নির্বাচনের মুখে এই ধরনের ঘটনায় ভাতার বিধানসভা এলাকায় রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। মঙ্গলবার বিকেলে ভাতারের বলগোনা অঞ্চলের ঢেড়িয়া গ্রামে বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে বচসা থেকে ঠেলাঠেলির ঘটনা ঘটে। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, বিজেপি প্রার্থী সৌমেন কার্ফা নির্বাচনী প্রচারে ঢেড়িয়া গ্রামে যান। গ্রামে প্রবেশ করার সময় তাঁর সমর্থকরা জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করেন। অভিযোগ, সেই সময় উপস্থিত কয়েকজন তৃণমূল কর্মী পাল্টা জয় বাংলা স্লোগান দেন। এরপরই দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এই নিয়ে পরস্পরকে নিশানা করেছে তৃণমূল ও বিজেপি।

জয় শ্রীরাম বনাম জয় বাংলা স্লোগান যুদ্ধ। উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমানের ভাতার বিধানসভার ঢেড়িয়া গ্রামে।
ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যা নিয়ে শাসক-বিরোধী তরজা আরও তীব্র হয়েছে। নির্বাচনের মুখে এই ধরনের ঘটনায় ভাতার বিধানসভা এলাকায় রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে।
মঙ্গলবার বিকেলে ভাতারের বলগোনা অঞ্চলের ঢেড়িয়া গ্রামে বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে বচসা থেকে ঠেলাঠেলির ঘটনা ঘটে। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, বিজেপি প্রার্থী সৌমেন কার্ফা নির্বাচনী প্রচারে ঢেড়িয়া গ্রামে যান। গ্রামে প্রবেশ করার সময় তাঁর সমর্থকরা জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করেন। অভিযোগ, সেই সময় উপস্থিত কয়েকজন তৃণমূল কর্মী পাল্টা জয় বাংলা স্লোগান দেন। এরপরই দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এই নিয়ে পরস্পরকে নিশানা করেছে তৃণমূল ও বিজেপি।

Follow Us