দু’দশকের বেশি সময় ধরে সাংবাদিকতা করছি। জেলার রাজনীতি, স্বাস্থ্য ক্ষেত্রে খবর করে থাকি। ফিচার ধর্মী খবর বেশি পছন্দের। খেলার মাঠের খবরেও বিচরণ রয়েছে। অবসর সময়ে আড্ডা এবং নতুন নতুন সিনেমা দেখতে ভালবাসি।
Vijay-TVK: বাংলার ভোটে লড়বে বিজয়ের দল! হাজার হাজার সমর্থক নিয়ে খুলে গেল প্রথম পার্টি অফিস
Thalapathy Vijay: দলীয় নেতৃত্বের দাবি, আপাতত রাজনৈতিক কর্মসূচির বদলে সামাজিক কাজের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছনো তাঁদের মূল লক্ষ্য। সংগঠনের পরিধি বাড়ানোর পাশাপাশি মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি করতে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জোর দেওয়া হবে বলেও জানান তাঁরা।
- TV9 Bangla
- Updated on: Sep 27, 2026
- 6:12 pm
Bardhaman: বর্ধমানে রোগীর মৃত্যুর অভিযোগ, দফায়-দফায় তুমুল বিক্ষোভ
অন্যদিকে, চিকিৎসায় গাফিলতির অভিযোগ অস্বীকার করেছে স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক। কর্তব্যরত চিকিৎসকের বক্তব্য, রোগীর শারীরিক অবস্থা আগে থেকেই আশঙ্কাজনক ছিল। তাঁর দাবি, সময়মতোই চিকিৎসা করা হয়েছে। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি।
- TV9 Bangla
- Updated on: Sep 26, 2026
- 9:17 pm
Hooghly: ফেসবুক লাইভ করে স্কুলের ভিতরেই যা করছিল… বাইরে থেকে দৌড়ে এল লোক
Hooghly School Suicide Attempt: সামাজিক মাধ্যমে সেই লাইভ ভিডিয়ো হঠাৎই কিছু প্রতিবেশী ও জানাশোনা মানুষের নজরে আসে। বিষয়টি দেখেই কালবিলম্ব না করে তাঁরা তড়িঘড়ি স্কুলের দিকে ছুটে যান। দ্রুত ঘরের ভেতরে ঢুকে তাঁরা ওই যুবককে ফাঁস থেকে মুক্ত করে উদ্ধার করেন। খবর পেয়ে উত্তরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং যুবকটিকে চিকিৎসার জন্য উত্তরপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
- TV9 Bangla
- Updated on: Sep 25, 2026
- 3:34 pm
Burdwan: ছেলের ফাইমোসিস অপারেশন করতে গিয়েছিলেন, মাকে শুনতে হল ‘নগ্ন ছবি ছড়িয়ে দেওয়ার’ কথা! নেপথ্যে আরও মর্মান্তিক ঘটনা
Phimosis Surgery Death: বছর বাইশের অভিযোগকারিণী ওই শিশুটির মা পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের পশ্চিম খরমপুরের বাসিন্দা। তাঁর অভিযোগ, গত ২ সেপ্টেম্বর তাঁর ছেলে অরণ্য রায়কে ‘ফাইমোসিস’ অস্ত্রোপচারের জন্য বর্ধমানেরএকটি নার্সিংহোমে ভর্তি করেছিলেল। পরিবারের অভিযোগ, চিকিৎসায় গাফিলতির কারণে ওই দিন দুপুর আড়াইটে নাগাদ শিশুটির মৃত্যু হয়।
- TV9 Bangla
- Updated on: Sep 23, 2026
- 10:34 am
Burdwan: চুরির পর ফ্রিজ খুলে খাবারও খেল, মদও! তারপর ট্রেনে ফিরল বাড়িও! কিন্তু বোতলের ছিপি যেভাবে আটকান, তাতেই গোল! ধরা পড়লেন কীর্তিমান
Burdwan Theft Gang: বর্ধমান শহরের উল্লাস উপনগরীতে পরপর পাঁচটি বাড়িতে চুরির ঘটনায় তদন্তে নেমে বিহারের ভাগলপুর জেলার চার বাসিন্দাকে গ্রেফতার করে বর্ধমান থানার পুলিশ। ধৃতদের নাম দীপক কুমার, মিত আদিবাসী, সুরেন্দার পাওয়ার এবং বিকাশ কারে। তাঁদের বাড়ি বিহারের ভাগলপুর জেলার হনুমান চক থানা এলাকায় বলে পুলিশ জানিয়েছে।
- TV9 Bangla
- Updated on: Sep 20, 2026
- 10:33 pm
Bardhaman: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিক সহবাস, গ্রেফতার যুবক
এরপর গত ১৯ সেপ্টেম্বর এই সংক্রান্ত একটি অভিযোগ দায়ের হয় বর্ধমান মহিলা থানায়।অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে পুলিশ। এরপর অরিন্দম বিশ্বাসকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করা হয়। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৬৯ নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে। রবিবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করে বর্ধমান মহিলা থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
- TV9 Bangla
- Updated on: Sep 20, 2026
- 5:19 pm
Hilsa Fish: দামোদরে থেকে উঠল ২টি ইলিশ, জাল ফেলতেই চোখ কপালে বর্ধমানের সনাতনের
Damodar River: উল্লেখ্য, গত বছরও প্রায় দুই দশক পর পূর্ব বর্ধমানের জামালপুর এলাকায় দামোদর নদে এক মৎস্যজীবীর জালে ইলিশ ধরা পড়েছিল। প্রায় এক কেজি ওজনের সেই ইলিশকে ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ তৈরি হয়। নোনা জলের মাছ ইলিশ কী ভাবে দামোদরের মিষ্টি জলে চলে এল, তা নিয়েও শুরু হয়েছিল আলোচনা।
- TV9 Bangla
- Updated on: Sep 20, 2026
- 11:24 am
Khudiram Tudu: নিয়মবহির্ভূত মাদ্রাসার বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ, বার্তা মন্ত্রীর
একইসঙ্গে বর্ধমান সহ রাজ্যের বিভিন্ন এলাকায় বেআইনি নার্সিংহোম এবং ভুয়ো চিকিৎসকদের অভিযোগ নিয়েও সরব হন মন্ত্রী। তাঁর দাবি, স্বাস্থ্য দফতরের নির্ধারিত গাইডলাইন মেনে যে নার্সিংহোমগুলি চলছে, সেগুলি চলবে। কিন্তু তদন্তে নিয়মবহির্ভূত বা ভুয়ো নার্সিংহোমের সন্ধান মিললে সেগুলি বন্ধ করে দেওয়া হবে।
- TV9 Bangla
- Updated on: Sep 14, 2026
- 6:18 pm
Burdwan: টাকা চোট নয়, ফোনে চেনা নম্বর থেকে আসছে মেসেজ! ক্লিক করলেই যা হচ্ছে…ফাঁদে পা দিয়েছেন তাবড় নেতারাও
RTO CHALAN.apk Scam: এই সাইবার হামলার শিকার হয়েছেন গুসকরা শহরের একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব। বিজেপি-র গুসকরা নগর কমিটির সাধারণ সম্পাদক সুমন্ত ঘোষের মোবাইলে হঠাৎই এক বুথ সভাপতি নম্বর থেকে আরটিও চালানের একটি 'apk' ফাইল আসে। সরকারি চালান ভেবে তিনি ফাইলটিতে হাত দিতেই তাঁর ফোনটি সম্পূর্ণ হ্যাক হয়ে যায়।
- TV9 Bangla
- Updated on: Sep 13, 2026
- 7:34 pm
Fake Doctor Racket : টেকনিশিয়ান থেকে ডাক্তার! ভুয়ো MBBS সার্টিফিকেটেই দিনের পর দিন চলেছে অস্ত্রোপচার, ভয়ঙ্কর অভিযোগ
Fake Doctors in West Bengal: অ্যাসোসিয়েশন অফ প্রাইভেট হসপিটাল অ্যান্ড নার্সিংহোম। মূলত নার্সিংহোমের মালিকদের নিয়ে তৈরি একটি সংগঠন। এই সংগঠনের দাবি, বিহার মেডিক্যাল কাউন্সিলের ভুয়ো শংসাপত্র দেখিয়ে এমবিবিএস সার্টিফিকেট বের করে বিভিন্ন হাসপাতালে কাজ করছেন ওই পাঁচ ভুয়ো চিকিৎসক। এমনকী, তাঁদের মধ্য়ে তিনজন সরকারি চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত বলে দাবি করা হয়েছে।
- TV9 Bangla
- Updated on: Sep 13, 2026
- 11:30 am
Jamalpur MLA: ‘চার জনের বায়োডাটা পাঠান…’, বিধায়কের কাছে ফোন ‘স্টেট ব্যাঙ্কের অফিসারের’, তারপরই…
Jamalpur MLA Fraud Case: বিধায়কের বিষয়টি নিয়ে সন্দেহ হওয়ায় ডিটেলসে জানতে চাওয়ায় অপরপ্রান্ত থেকে ফোন কেটে দেওয়া হয়। আবার কিচ্ছুক্ষণ পরে তৃতীয়বার ফোন আসলে বিধায়ক বিষয়টি নিয়ে পুলিশ সুপারকে ফোনে জানান। বিধায়কের দাবি, পুলিশ তাঁকে জানিয়েছেন ফোনটি উত্তরপ্রদেশ থেকে এসেছিল।
- TV9 Bangla
- Updated on: Sep 9, 2026
- 3:51 pm
Shaktigarh Langcha: শক্তিগড়ে ল্যাংচার রঙে কি বিষ? ফ্রিজ থেকে ফেলা হল খাবার
Burdwan: খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও এদিন বলেছেন, খাবারের দোকানে রঙের নামে বিষ মেশানো যাবে না। সেই কারণেই এই অভিযান। এই ধরনের ব্যবসার সঙ্গে কিছু পুলিশ ও সরকারি অফিসারও যুক্ত থাকতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
- TV9 Bangla
- Updated on: Sep 2, 2026
- 1:55 pm