TMC: রায়নায় শাসক দলের অন্দরে তুমুল কোন্দল
এক বছর ধরে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দলে রায়নায় হিজলনা অঞ্চলে দলীয় কার্যালয় বন্ধ। দলীয় সুপ্রিমোর কড়া হুঁশিয়ারি, তবুও শাসকের দলীয় কোন্দলে লাগাম পড়ছে না। এলাকার দলীয় কার্যালয় কার দখলে থাকবে তা নিয়ে যুযুধান বিধায়ক ও ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গোষ্ঠীর দ্বন্দ্ব সর্বজনবিদিত।
বন্ধ দলীয় কার্যালয় খুলতে সরব দলের একাংশ। দোরগোড়ায় বিধানসভা ভোট। তবুও রায়না আছে রায়নাতেই। তাই শাসকের গলার কাঁটা পূর্ব বর্ধমানের রায়নার হিজলনা অঞ্চল। এক বছর ধরে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দলে রায়নায় হিজলনা অঞ্চলে দলীয় কার্যালয় বন্ধ। দলীয় সুপ্রিমোর কড়া হুঁশিয়ারি, তবুও শাসকের দলীয় কোন্দলে লাগাম পড়ছে না। এলাকার দলীয় কার্যালয় কার দখলে থাকবে তা নিয়ে যুযুধান বিধায়ক ও ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গোষ্ঠীর দ্বন্দ্ব সর্বজনবিদিত।
