AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Election Commission: কোমর বাঁধছে কমিশন, ভোটের বাংলায় তিনগুণ পর্যন্ত বাড়ছে পুলিশ পর্যবেক্ষক

Election in Bengal: নির্বাচন কমিশন সূত্রে খবর, গত বিধানসভা নির্বাচনে রাজ্যে ১৭০ জন সাধারণ পর্যবেক্ষক, ৮৪ জন ব্যয় সংক্রান্ত পর্যবেক্ষক ঠিলেন। ছিলেন ৩৭ জন পুলিশ পর্যবেক্ষক। তবে এবার স্পর্শকাতর জেলাগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখে পুলিশ পর্যবেক্ষকের সংখ্যা কয়েক গুণ বাড়ানো হচ্ছে। বেশ কিছু জেলায় এই সংখ্যা আগের তুলনায় দুই থেকে তিনগুণ পর্যন্ত বাড়তে পারে।

Election Commission: কোমর বাঁধছে কমিশন, ভোটের বাংলায় তিনগুণ পর্যন্ত বাড়ছে পুলিশ পর্যবেক্ষক
কী বলছে কমিশন?Image Credit: PTI
| Edited By: | Updated on: Mar 12, 2026 | 11:20 PM
Share

কলকাতা: কোমর বাঁধছে কমিশন। আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলায় অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে একের পর এক কড়া পদক্ষেপ। ইতিমধ্যেই রাজ্যে এই প্রথমবার অন্যান্য রাজ্যের মতো রিটার্নিং অফিসার পদে জেলাশাসকদের বদলে মহকুমা শাসক বা সমমর্যাদার আধিকারিকদের নিয়োগ করল কমিশন। এবার রাজ্যের নিরাপত্তায় বিশেষ জোর দিয়ে পুলিশ পর্যবেক্ষকের সংখ্যা গত নির্বাচনের তুলনায় দুই থেকে তিনগুণ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি পুলিশি ট্রেনিং পর্বে কমিশনের পক্ষ থেকে এই পরিকল্পনার কথা স্পষ্ট করা হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে খবর, গত বিধানসভা নির্বাচনে রাজ্যে ১৭০ জন সাধারণ পর্যবেক্ষক, ৮৪ জন ব্যয় সংক্রান্ত পর্যবেক্ষক ঠিলেন। ছিলেন ৩৭ জন পুলিশ পর্যবেক্ষক। তবে এবার স্পর্শকাতর জেলাগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখে পুলিশ পর্যবেক্ষকের সংখ্যা কয়েক গুণ বাড়ানো হচ্ছে। বেশ কিছু জেলায় এই সংখ্যা আগের তুলনায় দুই থেকে তিনগুণ পর্যন্ত বাড়তে পারে বলে কমিশন ইঙ্গিত দিয়েছে।

কমিশনের নিয়ম অনুযায়ী, সাধারণত মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই পর্যবেক্ষকরা রাজ্যে এসে তাঁদের দায়িত্ব বুঝে নেন। তবে এবার অনেক আগে থেকেই জেলাওয়ারি আইনশৃঙ্খলার খতিয়ান নিতে শুরু করেছে কমিশন। মূলত যে সমস্ত এলাকা স্পর্শকাতর বলে পরিচিত, অশান্তির ইতিহাস রয়েছে, যেখানে যেখানে আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ উদ্বেগের আবহ রয়েছে সেখানেই এই অতিরিক্ত পুলিশ পর্যবেক্ষক মোতায়েন করা হবে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, কমিশনের উচ্চপর্যায়ের ট্রেনিংয়ে স্পষ্ট করা হয়েছে, নির্বাচনে বিন্দুমাত্র অশান্তি বরদাস্ত করা হবে না। ওয়াকিবহাল মহলের মতে, ভোটের আবহে ভোটারদের মনে আস্থা ফেরাতেই এই নজিরবিহীনভাবে পুলিশ পর্যবেক্ষক নিয়োগের পথে হাঁটছে কমিশন। 

Follow Us
মমতার জন্যই সুপ্রিম কোর্টের এই রায়? বিকাশ বললেন...
মমতার জন্যই সুপ্রিম কোর্টের এই রায়? বিকাশ বললেন...
'বার্নল লাগিয়ে জ্বালিয়ে দেবে! এ কেমন মুখের ভাষা?', কমিশনকে তোপ মমতার
'বার্নল লাগিয়ে জ্বালিয়ে দেবে! এ কেমন মুখের ভাষা?', কমিশনকে তোপ মমতার
SC যে এই অর্ডার দেবে, বিগত দিনেই তা স্পষ্ট হয়ে গিয়েছিল: বিকাশ
SC যে এই অর্ডার দেবে, বিগত দিনেই তা স্পষ্ট হয়ে গিয়েছিল: বিকাশ
'হারবে তৃণমূল', দল ছেড়েই বিস্ফোরক ডোমকলের বিদায়ী বিধায়ক
'হারবে তৃণমূল', দল ছেড়েই বিস্ফোরক ডোমকলের বিদায়ী বিধায়ক
'পাশ' করলেই ভোটের লাইনে
'পাশ' করলেই ভোটের লাইনে
২৭ এপ্রিলের মধ্যে নাম উঠলেই দ্বিতীয় দফায় ২৯ তারিখে ভোটে ছাড়!
২৭ এপ্রিলের মধ্যে নাম উঠলেই দ্বিতীয় দফায় ২৯ তারিখে ভোটে ছাড়!
বাংলার SIR-এ আর্টিকল ১৪২ প্রয়োগ করল সুপ্রিম কোর্ট, ঠিক কী বলা হল রায়ে
বাংলার SIR-এ আর্টিকল ১৪২ প্রয়োগ করল সুপ্রিম কোর্ট, ঠিক কী বলা হল রায়ে
'সংশোধন সবসময় গণতন্ত্রের সৌন্দর্য্য', সংসদে বললেন প্রধানমন্ত্রী
'সংশোধন সবসময় গণতন্ত্রের সৌন্দর্য্য', সংসদে বললেন প্রধানমন্ত্রী
মাতৃশক্তির পর যুবশক্তি ভরসা কার্ড প্রকাশ বিজেপির, কী কী সুবিধা মিলবে?
মাতৃশক্তির পর যুবশক্তি ভরসা কার্ড প্রকাশ বিজেপির, কী কী সুবিধা মিলবে?
তৃণমূল প্রার্থীর হয়ে ভোটের প্রচার স্কুল পড়ুয়াদের, জাস্ট দেখুন
তৃণমূল প্রার্থীর হয়ে ভোটের প্রচার স্কুল পড়ুয়াদের, জাস্ট দেখুন