AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Article 142: বাবরি থেকে SIR, দেশের কোন কোন মামলায় ‘আর্টিকল ১৪২’ প্রয়োগ করেছে সুপ্রিম কোর্ট

Supreme Court: প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে চলছিল শুনানি। সেই মামলায় এবার বড় রায় শীর্ষ আদালতের। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, ভোটার তালিকা ফ্রিজ হয়ে গিয়েছে ইতিমধ্যেই। ফলে ট্রাইব্যুনালে বিচারের পর কারও নাম তালিকায় উঠলেও আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁর ভোট দেওয়ার কোনও সম্ভাবনা ছিল না। বৃহস্পতিবার ঐতিহাসিক রায়ে সেই সমস্যার সমাধান করল সুপ্রিম কোর্ট।

Article 142: বাবরি থেকে SIR, দেশের কোন কোন মামলায় 'আর্টিকল ১৪২' প্রয়োগ করেছে সুপ্রিম কোর্ট
আর্টিকল ১৪২Image Credit: AI Generated Image
| Updated on: Apr 16, 2026 | 6:38 PM
Share

নয়া দিল্লি: ভারতীয় সংবিধানে সুপ্রিম কোর্টকে অসীম ক্ষমতা দেওয়া হয়েছে। ১৪২ অনুচ্ছেদ প্রয়োগ করে আইনের ফাঁক পূরণ করতে পারে দেশের শীর্ষ আদালত। ‘কমপ্লিট জাস্টিস’ দেওয়ার ক্ষেত্রে প্রয়োগ করা হয় এই মামলা। দীর্ঘ শুনানির পর অবশেষে পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত মামলায় দেশের প্রধান বিচারপতির বেঞ্চ আর্টিকল ১৪২ (Article 142) প্রয়োগ করে নির্দেশ দিয়েছে, ভোটের দু’দিন আগে ট্রাইব্যুনালে নামের নিষ্পত্তি হলেও ভোটার তালিকায় নাম তোলা যাবে। এর আগেও একাধিক মামলায় আর্টিকল ১৪২ প্রয়োগ করা হয়েছে। রইল কিছু উল্লেখযোগ্য মামলা।

চণ্ডীগড়ের মেয়র নির্বাচন

২০২৪ সালে চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে ১৪২ অনুচ্ছেদ ব্যবহার করা হয়। অভিযোগ ওঠে, ৮টি ভোট বাতিল করে বেআইনিভাবে জয় ঘোষণা করে দিয়েছিলেন প্রিসাইডিং অফিসার। প্রিসাইডিং অফিসারের সেই সিদ্ধান্ত বাতিল করল সুপ্রিম কোর্ট। সেই মামলায় আপ-এর প্রার্থীকে চণ্ডীগড়ের মেয়র ঘোষণা করে শীর্ষ আদালত।

ভোপাল গ্যাস দুর্ঘটনা

ভোপাল গ্যাস দুর্ঘটনায় ৮০০০ মানুষের মৃত্যু হয়েছিল। সেই মামলায় আর্টিকল ১৪২ প্রয়োগ করেছিল শীর্ষ আদালত। সেই বিশেষ ক্ষমতা প্রয়োগ করেই ৪৭০ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

হাইওয়ের পাশে মদ নিষিদ্ধ

২০১৭ সালে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, জাতীয় সড়কের ৫০০ মিটারের মধ্যে কোনও মদের দোকান থাকবে না বা মদ বিক্রি করা যাবে না। আগে এই সংক্রান্ত কোনও আইন ছিল না। তাই আর্টিকল ১৪২ প্রয়োগ করে মদ বিক্রি নিষিদ্ধ করা হয়।

বিবাহ-বিচ্ছেদ মামলা:

প্রথম বিয়ে থেকে পাওয়া ভরণপোষণ দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে অপ্রাসঙ্গিক। একটি বিচ্ছেদ মামলায় এমনই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্টে। সংবিধানের ১৪২ অনুচ্ছেদ প্রয়োগ করে আদালত এই নির্দেশ দিয়েছিল ও বিবাহবিচ্ছেদে সম্মতি দিয়েছিল।

বাবরি মসজিদ মামলা:

বাবরি মসজিদ মামলায় সুপ্রিম কোর্ট ২.৭৭ একর জমি রাম মন্দির তৈরির জন্য দেওয়ার নির্দেশ দেন। কিন্তু মসজিদ তৈরির জন্য ৫ একর জমি দেওয়ার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট আর্টিকল ১৪২ প্রয়োগ করে।

Follow Us
'বার্নল লাগিয়ে জ্বালিয়ে দেবে! এ কেমন মুখের ভাষা?', কমিশনকে তোপ মমতার
'বার্নল লাগিয়ে জ্বালিয়ে দেবে! এ কেমন মুখের ভাষা?', কমিশনকে তোপ মমতার
SC যে এই অর্ডার দেবে, বিগত দিনেই তা স্পষ্ট হয়ে গিয়েছিল: বিকাশ
SC যে এই অর্ডার দেবে, বিগত দিনেই তা স্পষ্ট হয়ে গিয়েছিল: বিকাশ
'হারবে তৃণমূল', দল ছেড়েই বিস্ফোরক ডোমকলের বিদায়ী বিধায়ক
'হারবে তৃণমূল', দল ছেড়েই বিস্ফোরক ডোমকলের বিদায়ী বিধায়ক
'পাশ' করলেই ভোটের লাইনে
'পাশ' করলেই ভোটের লাইনে
২৭ এপ্রিলের মধ্যে নাম উঠলেই দ্বিতীয় দফায় ২৯ তারিখে ভোটে ছাড়!
২৭ এপ্রিলের মধ্যে নাম উঠলেই দ্বিতীয় দফায় ২৯ তারিখে ভোটে ছাড়!
বাংলার SIR-এ আর্টিকল ১৪২ প্রয়োগ করল সুপ্রিম কোর্ট, ঠিক কী বলা হল রায়ে
বাংলার SIR-এ আর্টিকল ১৪২ প্রয়োগ করল সুপ্রিম কোর্ট, ঠিক কী বলা হল রায়ে
'সংশোধন সবসময় গণতন্ত্রের সৌন্দর্য্য', সংসদে বললেন প্রধানমন্ত্রী
'সংশোধন সবসময় গণতন্ত্রের সৌন্দর্য্য', সংসদে বললেন প্রধানমন্ত্রী
মাতৃশক্তির পর যুবশক্তি ভরসা কার্ড প্রকাশ বিজেপির, কী কী সুবিধা মিলবে?
মাতৃশক্তির পর যুবশক্তি ভরসা কার্ড প্রকাশ বিজেপির, কী কী সুবিধা মিলবে?
তৃণমূল প্রার্থীর হয়ে ভোটের প্রচার স্কুল পড়ুয়াদের, জাস্ট দেখুন
তৃণমূল প্রার্থীর হয়ে ভোটের প্রচার স্কুল পড়ুয়াদের, জাস্ট দেখুন
অ্যাপ ক্যাবে ধাক্কা মেরে ফুটপাথে উঠল গাড়ি,দুমড়ে-মুচড়ে ছাড়খাড়
অ্যাপ ক্যাবে ধাক্কা মেরে ফুটপাথে উঠল গাড়ি,দুমড়ে-মুচড়ে ছাড়খাড়