AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Potato Price: ‘কুইন্টাল পিছু ১২০০ টাকা করে কিনতে হবে আলু’, শক্তিগড়ে জাতীয় সড়কে শুয়ে প্রতিবাদ কৃষকদের

Protest in Burdwan: গোটা জেলারই নানা প্রান্ত থেকে এদিন কৃষকদের একটা বড় অংশ প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। বিক্ষোভ সামলাতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয় শক্তিগড়ের আমড়া মোড় এলাকায়। দেওয়া হয় অস্থায়ী ব্যারিকেড। তবে সেই ব্যারিকেড টেকেনি।

Potato Price: ‘কুইন্টাল পিছু ১২০০ টাকা করে কিনতে হবে আলু’, শক্তিগড়ে জাতীয় সড়কে শুয়ে প্রতিবাদ কৃষকদের
ব্যাপক উত্তেজনা এলাকায় Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Mar 02, 2026 | 5:41 PM
Share

বর্ধমান: দাম নেই আলুর। মাঠ থেকে আলু তোলা শুরু হতেই মাথায় হাত কৃষকদের। এরইমধ্যে আলুর সহায়ক মুল্য বাড়ানোর দাবিতে রাস্তায় আলু ফেলে জাতীয় সড়ক অবরোধ বামফ্রন্টের সারা ভারত  কৃষকসভার। পূর্ব বর্ধমানের শক্তিগড়ে জাতীয় সড়কে দেখা গেল তুমুল বিক্ষোভ। আন্দোলনকারীদের দাবি প্রতি কুইন্টাল পিছু ১২০০ টাকা দরে আলু কিনতে হবে রাজ্য সরকারকে। রাজ্য সরকারের ঘোষণা করা আলুর সহায়ক মূল্য কেজি প্রতি ৯.৫০ টাকা কোনওভাবেই মানছে না বামেদের কৃষকসভা। 

এদিন বিক্ষোভ কর্মসূচিতে ছিলেন সংগঠনের জেলা সভাপতি সমর ঘোষ ও জেলা সাধারণ সম্পাদক সুকুল শিকদার, অমল হালদার, সিপিএমের জেলা সম্পাদক সৈয়দ মহম্মদ হোসেন সহ অন্যান্য নেতারা। তাঁদের সাফ কথা, সব উৎপাদিত সরকারকেই কিনতে হবে। একইসঙ্গে হিমঘরে আলুর ভাড়াও যাতে বাড়ানো না হয় সেই দাবিও সোচ্চারে তোলেন। মোট আট দফা দাবি সামনে রেখে চলে রাস্তা অবরোধ। 

গোটা জেলারই নানা প্রান্ত থেকে এদিন কৃষকদের একটা বড় অংশ প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। বিক্ষোভ সামলাতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয় শক্তিগড়ের আমড়া মোড় এলাকায়। দেওয়া হয় অস্থায়ী ব্যারিকেড। তবে সেই ব্যারিকেড টেকেনি। বিক্ষোভের শুরুতেই ব্যারিকেড ভেঙে জাতীয় সড়কে চলে আসে আন্দোলনকারীরা। একেবারে রাস্তায় শুয়ে চলতে থাকে বিক্ষোভ। রাস্তায় ছড়িয়ে দেওয়া হয়  আলু। এদিকে অবরোধের জেরে বেশ কিছুক্ষণের জন্য রাস্তায় ব্যাপক যানজটও তৈরি হয়। শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপেই বেশ কিছু সময় পর উঠে যায় অবরোধ। ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল।