SIR: চূড়ান্ত তালিকা বেরনোর পর কী হচ্ছে মতুয়াগড়?
তৃণমূল সাংসদ বলেন, “এতদিন বিজেপি বলে এসেছে মতুয়াদের কোনও সমস্যা হবে না। আর এখন বিভিন্ন প্রান্ত থেকে মতুয়াদের ভোট কেটে দেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে মতুয়াদের ফোন আসছে। এখন শান্তনু ঠাকুর বলছেন নির্বাচন কমিশন বলতে পারবে… অথচ আগে বলেছিলেন মতুয়াদের পাশে তিনি থাকবেন। এখন তিনি উল্টো কথা বলছেন। কখন কী বলেন ঠিক থাকে না।”
‘রাস্তায় নেমে প্রতিবাদ হবে’ তীব্র হুঙ্কার সাংসদ মমতাবালা ঠাকুরের। এসআইআর ইস্যুতে আগেই একবার অনশনে বসেছিলেন তাঁরা। মতুয়ারা আশঙ্কিত ছিলেন, এসআইআর হলে নাগরিকত্ব থাকবে না তাঁদের। তবে শনিবার এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার পর তৃণমূল সাংসদ মমতাবালার দাবি,মতুয়া অধ্যুষিত এলাকায় ৯০ শতাংশ মানুষের নাম বাদ গিয়েছে। এরপরই পথে নামার হুঁশিয়ারি দিলেন তিনি। তৃণমূল সাংসদ বলেন, “এতদিন বিজেপি বলে এসেছে মতুয়াদের কোনও সমস্যা হবে না। আর এখন বিভিন্ন প্রান্ত থেকে মতুয়াদের ভোট কেটে দেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে মতুয়াদের ফোন আসছে। এখন শান্তনু ঠাকুর বলছেন নির্বাচন কমিশন বলতে পারবে… অথচ আগে বলেছিলেন মতুয়াদের পাশে তিনি থাকবেন। এখন তিনি উল্টো কথা বলছেন। কখন কী বলেন ঠিক থাকে না।”
