‘২০২১-এ যা, ছাব্বিশেও তাই’, বিজেপির সংকল্পপত্র প্রকাশের মঞ্চে কাকে নিশানা তাপসের?
শুক্রবার নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেছে বিজেপি। পদ্ম শিবিরের সংকল্পপত্র প্রকাশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির সংকল্পপত্র কমিটির প্রধান তাপস রায়। নিউটাউনে সংকল্পপত্র প্রকাশের আগে মঞ্চ থেকে তৃণমূলকে নিশানা করেন তিনি। তৃণমূলের ইস্তাহারকে কটাক্ষ করে তিনি বলেন, "এগারোতে যা, ২০১৬-তেও তা। আবার ২০২১-এ যা, ২০২৬ সালেও তাই।" একইসঙ্গে আরজি কাণ্ডের প্রসঙ্গ তুলে তিনি বলেন, তিলোত্তমার অতৃপ্ত আত্মা বিচার চাইছে। তার প্রতিফলন রয়েছে সংকল্পপত্রে। বিজেপির এই সংকল্পপত্র তৈরি কীভাবে হয়েছে, সেকথা তুলে ধরেন তিনি। বিজেপির সংকল্পপত্রে নারী সুরক্ষায় জোর দেওয়া হয়েছে। তেমনই মহিলাদের স্বাবলম্বী করতে মাসে ৩০০০ টাকা করে দেওয়ার কথা বলা হয়েছে।
শুক্রবার নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেছে বিজেপি। পদ্ম শিবিরের সংকল্পপত্র প্রকাশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির সংকল্পপত্র কমিটির প্রধান তাপস রায়। নিউটাউনে সংকল্পপত্র প্রকাশের আগে মঞ্চ থেকে তৃণমূলকে নিশানা করেন তিনি। তৃণমূলের ইস্তাহারকে কটাক্ষ করে তিনি বলেন, “এগারোতে যা, ২০১৬-তেও তা। আবার ২০২১-এ যা, ২০২৬ সালেও তাই।” একইসঙ্গে আরজি কাণ্ডের প্রসঙ্গ তুলে তিনি বলেন, তিলোত্তমার অতৃপ্ত আত্মা বিচার চাইছে। তার প্রতিফলন রয়েছে সংকল্পপত্রে। বিজেপির এই সংকল্পপত্র তৈরি কীভাবে হয়েছে, সেকথা তুলে ধরেন তিনি। বিজেপির সংকল্পপত্রে নারী সুরক্ষায় জোর দেওয়া হয়েছে। তেমনই মহিলাদের স্বাবলম্বী করতে মাসে ৩০০০ টাকা করে দেওয়ার কথা বলা হয়েছে।

