AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভোটের আগে পোস্টার রাজনীতি, ভাতারে TMC বিধায়কের বিরুদ্ধে সরব হলেন কারা?

TV9 Bangla Digital

| Edited By: সঞ্জয় পাইকার

Updated on: Mar 01, 2026 | 6:43 PM

Share

এবার খোদ বিধায়কের বিরুদ্ধেই পোস্টার পড়ল পূর্ব বর্ধমানের ভাতারে। তৃণমূল বিধায়ক মানগোবিন্দ অধিকারীকে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী না করার দাবি জানিয়ে পোস্টার পড়ল ভাতার বাজার, কামারপাড়া মোড় ও নতুন বাসস্ট্যান্ড-সহ বিভিন্ন জায়গায়। পোস্টারের নিচে লেখা আছে ভাতারের এলাকাবাসীবৃন্দ। কিন্তু ভাতারে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকোন্দল সর্বজনবিদিত। প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা ও বর্তমান বিধায়ক মানগোবিন্দ অধিকারীর মধ্যে দলে বিভাজন তৈরি হয়েছে বছর খানেক ধরে। তা বারে বারে প্রকাশ্যে এসেছে। ফলে এই পোস্টার কারা দিয়েছে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। তৃণমূলের বক্তব্য, বিরোধীরা চক্রান্ত করে এই পোস্টার দিয়েছে। তবে সুযোগ পেয়ে শাসকদলকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, তৃণমূল কংগ্রেসের নেতারা যে দুর্নীতির সঙ্গে যুক্ত, তা প্রমাণ হল আরও একবার।

Published on: Mar 01, 2026 06:42 PM